আজ | সোমবার | মিনিট | ঋতু:
ঋতু: |
সর্বশেষঃ
সোনারগাঁয়ে যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার আসামি কক্সবাজার থেকে গ্রেপ্তার কবরস্থানের পাশে ময়রার ডাম্পিং ষ্টেশন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন সোনারগাঁয়ে চারটি চুনা কারখানা ভেঙ্গে দিলো তিতাস সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০৮ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২৭ সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২৬ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩০, ইয়াবা উদ্ধার ৭২ পিস সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সাংবাদিক ইমরান সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার সোনারগাঁয়ে আড়াইহাজারের যুবদল নেতাকে কুপিয়ে হত্যা সোনারগাঁয়ে যাত্রা শুরু করল আলো আই হসপিটাল সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৬ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২৪ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ও বিক্ষোভ সোনারগাঁয়ের উন্নয়ন প্রকল্প ও সরকারি ব্যয়ের তথ্য চেয়ে এনসিপির আবেদন সোনারগাঁয়ের পানাম নগরী ও জামদানি পল্লী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত সোনারগাঁয়ে মাদক, ডাকাতিসহ বিশেষ অভিযানে ১৯ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে ভাড়া বাসা থেকে গার্মেন্টস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সোনারগাঁয়ে ৮ দিনব্যাপী লালন কারুমেলা শুরু সোনারগাঁয়ে ৩৮টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা

সোনারগাঁয়ে যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার আসামি কক্সবাজার থেকে গ্রেপ্তার

সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
১০৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চাঞ্চল্যকর যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার এজাহারনামীয় ৩ নম্বর আসামি কবির হোসেনকে (৬০) কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-১১। সোমবার (২৬ অক্টোবর) সকালে কক্সবাজারের কলাতলী বিচ এলাকায় এসআরবি-১১ ও এসআরবি-১৫-এর যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।

 

এসআরবি সূত্রে জানা যায়, গত ২১ অক্টোবর রাত আনুমানিক ১০টার দিকে সোনারগাঁয়ের চর কিশোরগঞ্জ এলাকায় হত্যাকাণ্ডের শিকার হন জহির ফকির (৪৫)। তিনি আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

নিজের ফার্মেসি বন্ধ করে বাড়ি ফেরার পথে একদল সশস্ত্র দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালায়। এ সময় ধারালো চাপাতি ও দেশীয় অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন ও স্বজনেরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। হত্যাকাণ্ডের পর আসামিরা গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যান। পরে এসআরবি-১১ গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় মামলার এজাহারনামীয় আসামি কবির হোসেনের অবস্থান শনাক্ত করে।

এরই ধারাবাহিকতায় সোমবার সকাল ৯টার দিকে এসআরবি-১১ ও এসআরবি-১৫-এর একটি যৌথ আভিযানিক দল কক্সবাজার সদর থানার কলাতলী বিচ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত কবির হোসেন নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের খালিয়ারচর এলাকার মৃত মোমতাজ উদ্দিনের ছেলে।

গ্রেপ্তারের পর কবির হোসেনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।

এই নিউজটি শেয়ার করুন...

আমাদের ফেসবুক পেজ

   
Website Design & Developed By MD Fahim Haque - Web Solution