নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ জন মাদকসেবী, একজন চোর, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় দুইজন এবং বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত তিনজনসহ মোট ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর ২০২৬) সোনারগাঁ থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে বিভিন্ন এলাকা থেকে ২০ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া চুরি মামলায় একজন, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় দুজন এবং আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন তমাল সরদার (১৯), মো. সেন্টু (৩৮), মো. নাদিম শেখ (১৯), মো. আলী হোসেন (৪০), মো. আজিজ (২৯), মো. এরশাদ (৪০), মো. এসহাক (৩২), মো. জহির (৩৫), সোহেল মিয়া (২৭), সুকান্ত সরকার (৪০), রবিউল ইসলাম (২৫), মামুন (৪০), মো. নাছির হোসেন (৫০), মো. কাজল মিয়া (২২), সোলায়মান (৪২), মো. রিপন মিয়া (৩৮), মো. শাহিন আলম (২০), নবাব মিয়া (৩০), আরিফুল ইসলাম (২৫) ও মো. জাকির (৪৫)।
এ ছাড়া ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গাজী ইরফান (২০) ও মো. জাহাঙ্গীর হোসেনকে (৩৩) এবং চুরি মামলায় মো. ফরহাদকে (১৮) গ্রেপ্তার করা হয়েছে। ওয়ারেন্টভুক্ত গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. ইয়াছিন বেপারী, রিফাত (২৮) ও রাহাত (২৬)।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।
সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।