আজ | বৃহস্পতিবার | মিনিট | ঋতু:
ঋতু: |
সর্বশেষঃ
সোনারগাঁয়ে মালিপাড়া ব্রাহ্মণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইকবাল প্রধান সোনারগাঁয়ের নয়াপুরে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন সোনারগাঁয়ে জমির সীমানা প্রাচীর নির্মাণে বাঁধা, ১০ লাখ টাকা চাঁদা দাবি চেয়ারম্যানের ভাইয়ের বিরুদ্ধে সোনারগাঁয়ে জামপুর মাঝেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান: মদসহ গ্রেপ্তার ১৯ সোনারগাঁয়ে ছয় বোতল কেরু মদসহ দুই যুবক গ্রেপ্তার সোনারগাঁয়ের নয়াপুরে সামুরাই জাপানি ভাষা একাডেমির শুভ উদ্বোধন দীর্ঘ এক যুগ পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী ঈশা খাঁ বাসরুটের নেতৃত্বে সোনারগাঁয়ের রবিউল ইভান সোনারগাঁয়ে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ২০ জন গ্রেপ্তার, ইয়াবা ও মদ উদ্ধার হামছাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দুর্নীতি প্রমাণিত হওয়া আড়াইহাজারের পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রত্যাহার সোনারগাঁয়ে ২ হাজার চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন মেলা থেকে নারী শ্রমিককে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, ৫ দিনেও মামলা হয়নি আড়াইহাজারে সন্তান জন্মের ছয় ঘণ্টার মধ্যে প্রসূতির মৃত্যু, অবহেলার অভিযোগ সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ১৫ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৬ জন গ্রেপ্তার, দেশীয় অস্ত্র ও সিএনজি জব্দ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেপ্তার

সোনারগাঁয়ে মালিপাড়া ব্রাহ্মণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইকবাল প্রধান

বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
৪৪ বার দেখা হয়েছে

পরিমল বিশ্বাস : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের ২২ নম্বর মালিপাড়া ব্রাহ্মণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ ইকবাল প্রধান।

নির্বাচন উপলক্ষে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মীর মাসুম। এ সময় আরও উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন প্রধান, জামপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, জামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সিনিয়র সহসভাপতি মিন্নত আলী, ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুল আজিজ, আল মাসুদ, পণ্ডিত, তাবারুল, ফজলুল হক, আফজালসহ নবনির্বাচিত কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

নবনির্বাচিত ম্যানেজিং কমিটিতে সভাপতি মোঃ ইকবাল প্রধান, সদস্য সচিব ফাতেমা চৌধুরী, সহসভাপতি লুৎফুন নাহার, অভিভাবক সদস্য রিপন মিয়া, জাহাঙ্গীর, মাকসুদা ও ছানিয়া, মেম্বার প্রতিনিধি মিলন রায়হান, জমিদাতা সদস্য হাবিবুর রহমান, উচ্চবিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি ছানোয়ার এবং শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ ইয়াছিন দায়িত্ব পেয়েছেন।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং অবকাঠামোগত ও সার্বিক উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

এই নিউজটি শেয়ার করুন...
৫

আমাদের ফেসবুক পেজ

   
Website Design & Developed By MD Fahim Haque - Web Solution