আজ | বুধবার | মিনিট | ঋতু:
ঋতু: |
সর্বশেষঃ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান: মদসহ গ্রেপ্তার ১৯ সোনারগাঁয়ে ছয় বোতল কেরু মদসহ দুই যুবক গ্রেপ্তার সোনারগাঁয়ের নয়াপুরে সামুরাই জাপানি ভাষা একাডেমির শুভ উদ্বোধন দীর্ঘ এক যুগ পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী ঈশা খাঁ বাসরুটের নেতৃত্বে সোনারগাঁয়ের রবিউল ইভান সোনারগাঁয়ে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ২০ জন গ্রেপ্তার, ইয়াবা ও মদ উদ্ধার হামছাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দুর্নীতি প্রমাণিত হওয়া আড়াইহাজারের পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রত্যাহার সোনারগাঁয়ে ২ হাজার চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন মেলা থেকে নারী শ্রমিককে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, ৫ দিনেও মামলা হয়নি আড়াইহাজারে সন্তান জন্মের ছয় ঘণ্টার মধ্যে প্রসূতির মৃত্যু, অবহেলার অভিযোগ সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ১৫ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৬ জন গ্রেপ্তার, দেশীয় অস্ত্র ও সিএনজি জব্দ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে পাটজাত মোড়ক ব্যবহার না করায় তিন ব্যবসায়ীকে জরিমানা সোনারগাঁয়ে বিপজ্জনক রাসায়নিকবাহী ভ্যানে আগুন সোনারগাঁয়ে গভীর নলকূপ স্থাপনে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের ক্ষোভ সোনারগাঁয়ের সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই ডিবি পুলিশের হাতে আটক সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ৮ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার

সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ২০ জন গ্রেপ্তার, ইয়াবা ও মদ উদ্ধার

বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
১৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও এক বোতল কেরুস মদসহ বিভিন্ন মামলায় ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সোনারগাঁ থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তার ২০ জনের মধ্যে মাদক মামলায় ৩ জন, মাদকসেবী ৯ জন, ওয়ারেন্টভুক্ত ৩ জন, হত্যা মামলায় ১ জন, নারী ও শিশু নির্যাতন মামলায় ১ জন, চুরি মামলায় ১ জন এবং ডাকাতির মামলায় ২ জন রয়েছেন।
মাদক মামলায় গ্রেপ্তার তিনজন হলেন নয়াপুর এলাকার মো. আব্দুল্লাহ (১৮), মো. ওয়াকিল (১৮) ও বাড়ী চিনিস এলাকার মো. মীর আলম (৪৫)। তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও এক বোতল কেরুস মদ উদ্ধার করা হয়েছে।
মাদকসেবী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে মো. খোকন (২১), মেহেদী হাসান মুন্না (২৭), মো. ওসমান গণি (৪৫), আবুল বাদশা (৫৭), মো. আব্দুর রহিম (৫০), মো. ইমরান (২৬), মো. গাজী বিল্লাল (৪০), রাকিব ওরফে সজীব (২৬) ও মো. সাকিল (২৪)কে।
এ ছাড়া নারী ও শিশু নির্যাতন মামলায় জয়নাল আবেদীন (৩১), চুরি মামলায় জাহিদ হাসান বাপ্পী (২৮), হত্যা মামলায় মো. মান্নান (৩০) এবং ডাকাতির মামলায় মো. সাকিব (২৩) ও সিফাতুল ইসলাম জনি (২২)কে গ্রেপ্তার করা হয়েছে।
ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে কাজী সেলিম, ছানাউল্লাহ (৫১) ও মুক্তা আক্তারকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় বিভিন্ন মামলা ও অভিযোগ রয়েছে। অভিযান শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

এই নিউজটি শেয়ার করুন...

আমাদের ফেসবুক পেজ

   
Website Design & Developed By MD Fahim Haque - Web Solution