দুর্নীতি প্রমাণিত হওয়া আড়াইহাজারের পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রত্যাহার

দুর্নীতি প্রমাণিত হওয়া আড়াইহাজারের পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রত্যাহার

প্রকাশিতঃ

শেয়ার করুন
শেয়ার করুন
শেয়ার করুন

নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (ইউআরডিও) মো. নাজমুল ইসলামকে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বদলি করা হয়েছে। আড়াইহাজারে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) আওতায় বিভিন্ন অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগের তদন্তে সত্যতা পাওয়ার পর তাকে প্রত্যাহার করে বদলি করা হয়েছে বলে জানা গেছে।

 

মঙ্গলবার (৬ অক্টোবর) বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের এক বিজ্ঞপ্তিতে তার বদলির বিষয়টি নিশ্চিত করা হয়।

জানা গেছে, নাজমুল ইসলামের বিরুদ্ধে আড়াইহাজার ইউসিসিএ লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যানসহ সাতজন পরিচালক বিভিন্ন অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়গুলো তদন্তের উদ্যোগ নেয় বিআরডিবি কর্তৃপক্ষ।

এরই ধারাবাহিকতায় গত ৩০ সেপ্টেম্বর সকাল ১০টায় আড়াইহাজার উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে সরেজমিনে তদন্ত করেন বিআরডিবির ঢাকা বিভাগীয় দপ্তরের উপপরিচালক মো. রাহাত খান। তদন্তকালে অভিযোগকারীদের লিখিত ও মৌখিক বক্তব্য নেওয়া হয়। একই সঙ্গে অভিযোগের পক্ষে উপস্থাপিত বিভিন্ন নথি ও তথ্য-প্রমাণ পর্যালোচনা করেন তদন্ত কর্মকর্তা।

এর আগে গত ২৮ সেপ্টেম্বর বিআরডিবি সদর দপ্তরের এক স্মারকের মাধ্যমে অভিযোগগুলোর তদন্তের দায়িত্ব দেওয়া হয় উপপরিচালক মো. রাহাত খানকে। তদন্ত শেষে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দাখিল করবেন বলে জানিয়েছিলেন।

অভিযোগের তদন্তে অনিয়ম ও দুর্নীতির সত্যতা পাওয়ার পর নাজমুল ইসলামকে আড়াইহাজার উপজেলা থেকে প্রত্যাহার করে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বদলি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

শেয়ার করুন
শেয়ার করুন
শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

হামছাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

পরিমল বিশ্বাস, সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের ৬৩ নম্বর হামছাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ...

Read more

সোনারগাঁয়ে ২ হাজার চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়ে প্রায় ২ হাজার চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস...

Read more

মেলা থেকে নারী শ্রমিককে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, ৫ দিনেও মামলা হয়নি

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের আড়াইহাজারে মেলা থেকে এক নারী শ্রমিককে তুলে নিয়ে তাঁর স্বামী ও ছোট ভাইকে জিম্মি করে সংঘবদ্ধ...

Read more
বার্তা প্রধানঃ

ফারুক হোসাইন

কর্তৃক প্রকাশিতঃ

ফরিদ হোসেন

নিবদ্ধনঃ

নিউজসোনারগাঁ২৪ডটকম
সংবাদ মাধ্যমটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবদ্ধনের জন্য আবেদিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

ঈশা খাঁ মোবাইল মার্কেট মোগরাপাড়া, চৌরাস্তা
সোনারগাঁ, নারায়ণগঞ্জ
ফোনঃ ০১৯১৬৮৬৫৬৬৬, ০১৭১৮২০০৬০৬
ইমেইলঃ mkforid@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009