Category: জাতীয়

  • এমপি আজহারুল ইসলাম মান্নানের রাজনৈতিক সচিব হিসেবে খাইরুল ইসলাম সজিবের নিয়োগ

    এমপি আজহারুল ইসলাম মান্নানের রাজনৈতিক সচিব হিসেবে খাইরুল ইসলাম সজিবের নিয়োগ

    নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও – সিদ্ধিরগঞ্জ ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান তাঁর নির্বাচনী এলাকার সার্বিক কার্যক্রম সমন্বয় এবং রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ড সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে খাইরুল ইসলাম সজিবকে রাজনৈতিক সচিব হিসেবে নিয়োগ প্রদান করেছেন।

    শনিবার (৯ আগস্ট ২০২৬) বাংলাদেশ জাতীয় সংসদের প্যাডে জারি করা এক নিয়োগপত্রে এ তথ্য জানানো হয়। স্মারক নম্বর: ডিও নং এমপি/নারায়ণগঞ্জ-০৩/২০২৬-৭৫।
    নিয়োগপত্রে উল্লেখ করা হয়েছে, খাইরুল ইসলাম সজিব সংসদ সদস্যের পক্ষে নির্বাচনী এলাকার বিভিন্ন কার্যক্রম সমন্বয়, সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রক্ষা এবং প্রয়োজনীয় সমন্বয়মূলক দায়িত্ব পালন করবেন।
    এতে আরও বলা হয়, এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে এবং সংসদ সদস্যের নির্দেশক্রমে বহাল থাকবে।

    নিয়োগপত্রে সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান আশা প্রকাশ করেন, খাইরুল ইসলাম সজিব সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে তাঁর ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন।

  • আগামীকাল থেকে বাড়তে পারে লোডশেডিং

    আগামীকাল থেকে বাড়তে পারে লোডশেডিং

    কারিগরি সমস্যার কারণে বাংলাদেশে পুরোপুরি বন্ধ রয়েছে ভারতের আদানি গ্রুপের বিদ্যুৎ সরবরাহ। শনিবার (১১ এপ্রিল) সকালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটির ৮০০ মেগাওয়াট ক্ষমতার দ্বিতীয় ইউনিটটি থেকে সরবরাহ বন্ধ হয়ে যায়।

    এর আগে গত মঙ্গলবার (৮ এপ্রিল) কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিট থেকে সরবরাহ বন্ধ হয়ে যায়। ফলে বর্তমানে বিদ্যুৎকেন্দ্রটির ৮০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট থেকে পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এতে রোববার (১৩ এপ্রিল) থেকে দেশে লোডশেডিং বৃদ্ধি পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। (তথ্যসুত্র চ্যানেল২৫)

    সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বয়লার টিউব লিকেজের কারণে তিন দিন আগে প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। এরমধ্যেই শনিবার দ্বিতীয় ইউনিটেও একই সমস্যা দেখা দেয়। তবে সমস্যা সমাধানে কাজ চলছে বলেও জানিয়েছে আদানি গ্রুপ।

  • রাষ্ট্রদ্রোহের মামলায় তারেক রহমান বেকসুর খালাস

    রাষ্ট্রদ্রোহের মামলায় তারেক রহমান বেকসুর খালাস

    যশোরে রাষ্ট্রদ্রোহের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বেকসুর খালাস দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। সোমবার দুপুরে বিচারক শেখ নাজমুল আলম এ আদেশ দেন।

    পাবলিক প্রসিকিউটর ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, দীর্ঘ ৯ বছর ধরে চলমান এ মামলায় সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণ না হওয়ায় তারেক রহমানকে বেকসুর খালাস দিয়েছে।

    পাবলিক প্রসিকিউটর ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, দীর্ঘ ৯ বছর ধরে চলমান এ মামলায় সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণ না হওয়ায় তারেক রহমানকে বেকসুর খালাস দিয়েছেন বিচারক।

    যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম আফজাল হোসেন ২০১৫ সালের ২২ জানুয়ারি তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের এ মামলা করেন।

    মামলায় বাদী অভিযোগ করেন, তারেক রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে ঘৃণা, বিদ্বেষ, অবজ্ঞা ও কুরুচিপূর্ণ বক্তব্য দেন, যা রাষ্ট্রদ্রোহের শামিল। এরপর আদালতের নির্দেশে যশোর কোতোয়ালি থানা পুলিশ তদন্ত শেষে ওই বছর ২১ এপ্রিল তারেক রহমানের বিরুদ্ধে চার্জশিট দেয়।

     

  • মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

    মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

    মাতৃভাষা বাংলার মর্যাদা সমুন্নত রাখতে ভাষা শহীদদের সর্বোচ্চ আত্মত্যাগকে স্মরণ করে জাতি আজ শুক্রবার ‘অমর একুশে’, ভাষা শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করবে।

    ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ায় বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি পালিত হবে।

    এ বছর দিবসটির মূল প্রতিপাদ্য হচ্ছে— ‘মেক ল্যাঙ্গুয়েজেস কাউন্ট ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’।

    ভাষা আন্দোলনের বীরদের প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে খালি পায়ে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গাইতে গাইতে হাতে ফুল নিয়ে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানাবে।

    ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি তৎকালীন পাকিস্তান সরকার বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি না দেওয়া এবং পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে উর্দুকে বাঙালির ওপর চাপিয়ে দেওয়ার প্রতিবাদে ছাত্র ও সাধারণ জনগণ রাস্তায় নেমে আসে।

    পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতির দাবিতে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস থেকে ১৪৪ ধারা ভেঙে ছাত্র-ছাত্রীরা মিছিল বের করে। মিছিলে পুলিশের গুলিতে নিহত হন সালাম, বরকত, রফিক, জব্বারসহ আরও কয়েকজন বাঙলার বীর সন্তান।

    এই অমর একুশের পথ ধরেই বাঙালির স্বাধীনতার চেতনা জাগ্রত হয় তীব্রভাবে। সেই আন্দোলনের পরিণতি- ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন।

    দিবসটি উপলক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বাণী দিয়েছেন।

    প্রধান উপদেষ্টা তার বাণীতে বলেছেন, ‘শত বছরের শোষণে ও শাসনে জর্জরিত বাঙালি জাতির মুক্তি সংগ্রামের প্রথম জয়যাত্রা ১৯৫২ সালে ২১ ফেব্রুয়ারিতে। বাঙালি জাতির মুক্তি সংগ্রামের ইতিহাসে ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম। এই আন্দোলনের মধ্য দিয়েই একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, ভাষাভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গঠনের ভিত রচিত হয়েছিল। এ দিনে আমাদের মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষা করতে প্রাণোৎসর্গ করেছিলেন আবুল বরকত, আবদুল জব্বার, আবদুস সালাম, রফিক উদ্দিন আহমদ, শফিউর রহমানসহ আরও অনেকে।’

    বাণীতে তিনি আরও বলেন, “১৯৫৬ সালে বাংলা রাষ্ট্রভাষার মর্যাদা পায় এবং ২১ ফেব্রুয়ারিকে শহীদ দিবস হিসেবে ঘোষণা করে এই দিনে সরকারি ছুটি ঘোষণা করা হয়। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে স্বীকৃতি প্রদান করে। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার দেশ ও দেশের ভাষাগুলোর মর্যাদা রক্ষায় নিরন্তর কাজ করে যাচ্ছে, যা দেশের উন্নতি ও সমৃদ্ধির জন্য অপরিহার্য। তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতেও সরকার কাজ করছে। এছাড়াও, ব্রেইল বইসহ বিভিন্ন জাতি গোষ্ঠীর মাতৃভাষায় পাঠ্যপুস্তক বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। সবাইকে মহান শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ এর শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এ উপলক্ষে নেওয়া সব কর্মসূচির সাফল্য কামনা করছি।”

  • যে সব কারণে ঘোষণাপত্র না দিয়ে অন্য কর্মসূচি পালন করল বৈষম্যবিরোধীরা

    যে সব কারণে ঘোষণাপত্র না দিয়ে অন্য কর্মসূচি পালন করল বৈষম্যবিরোধীরা

    জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ নিয়ে গত দুই দিনে নানা নাটকীয়তার পর শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে সরে আসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ‘জাতীয় ঐকমত্যের ভিত্তিতে ঘোষণাপত্র দেয়া হবে’ এমন ঘোষণার পর গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেয়া শিক্ষার্থীরা তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে।

    সোমবার রাতে দফায় দফায় বৈঠকের পর গভীর রাতে শিক্ষার্থীরা একই সময়ে একই স্থানে ‘মার্চ ফর ইউনিটি’ নামে নতুন কর্মসূচি পালন করছে।

    গত শনিবার থেকে যে ঘোষণাপত্র ঘিরে এত সাড়া তৈরি হলো, শেষ পর্যন্ত সেটি ছাড়াই কর্মসূচি পালন করতে হলো কেন সেই প্রশ্ন তুলেছেন অনেকে।

    এই প্রশ্নের উত্তর খুঁজতে বিবিসি বাংলা কথা বলেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি শীর্ষ নেতৃত্ব, প্রধান উপদেষ্টার দপ্তর এবং রাজনৈতিক গবেষকদের সাথেও।

    বিষয়টি প্রাথমিক বিজয় হিসেবে দেখছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

    সংগঠনটির মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ বিবিসি বাংলাকে বলেন, “ঘোষণাপত্র ঘিরে আমাদের কর্মসূচি বাতিল করতে দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র হয়েছে। এখন সবাইকে নিয়ে ঘোষণাপত্র দেয়া হবে, আমরাও ছাত্র জমায়েত করছি, এটিকে প্রাথমিক বিজয় হিসেবেই দেখছি আমরা।”

    দার্শনিক ও সমাজ বিশ্লেষক ফরহাদ মজহার অবশ্য অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরিতে সরকারের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন।

    বিবিসি বাংলাকে মি. মজহার বলেছেন, “কোনো সরকারি ঘোষণায় নয়, গণঅভ্যুত্থানের মাধ্যমে পাঁচই অগাস্ট হয়েছে। সুতরাং ঘোষণাপত্র দেয়ার কোনো বৈধতা এই সরকারের নেই। এটা জনগণের ঘোষণাপত্র। এটা ছাত্রদেরই দেবার কথা।”

  • ‘হিগস বোসন’ কণার আবিষ্কারক পিটার হিগস মারা গেছেন

    ‘হিগস বোসন’ কণার আবিষ্কারক পিটার হিগস মারা গেছেন

    পদার্থের বিস্ময়কণা ‘হিগস বোসন’র আবিষ্কারক ব্রিটিশ বিজ্ঞানী পিটার হিগস (৯৪) মারা গেছেন।
    এডিনবার্গ বিশ্ববিদ্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় সোমবার (৮ এপ্রিল) তিনি মারা যান।
    বিবৃতিতে বলা হয়, ‘পিটার হিগস ছিলেন মহান বিজ্ঞানী, যার কল্পনা ও ভাবনা আমাদের চারপাশ সম্পর্কে জ্ঞানকে সমৃদ্ধ করেছে। প্রায় পাঁচ দশক এডিনবরা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন হিগস। তিনি ছিলেন একজন সত্যিকারের প্রতিভাধর বিজ্ঞানী, যার দূরদর্শী চিন্তা ও কল্পনা এই বিশ্ব সম্পর্কে আমাদের ধারণাকে সমৃদ্ধ করেছে।’
    পিটার হিগস তার তত্ত্বে বলেছিলেন, শনাক্ত হয়নি-এমন এক কণার কল্যাণেই মহাবিশ্বের সবকিছু ‘ভর’ পেয়েছে, আর ওই কণার কারণেই অটুট আছে মহাবিশ্ব।সেই তত্ত্ব বদলে দেয় বিজ্ঞানের গতিপথ। প্রায় অর্ধশতক পর আরেক যুগান্তকারী গবেষণায় প্রমাণ হয়, ‘হিগস বোসন’ কণা সত্যিই আছে।
    ২০১৩ সালে পদার্থবিদ্যায় নোবেল পান পিটার হিগস।

  • মুসাপুরে স্মার্ট কার্ড বিতরন শুরু

    মুসাপুরে স্মার্ট কার্ড বিতরন শুরু

    বন্দরে অত্যন্ত উৎসবমুখর মুসাপূর ইউনিয়ন ব্লকে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরনী শুরু হয়েছে। শনিবার (৪ আগষ্ট) সকাল ৯টায় থানার মুসাপুর ইউনিয়ন পরিষদে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এসময় স্মার্ট জাতীয় পরিচয় পত্র সংগ্রহ করেন মুসাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মাকসুদ হোসেন। বন্দর উপজেলা নির্বাচন অফিসার মোঃ রেজাউল করিমের সার্বিক তত্বাবধায়নে ১ম দিনে স্মার্টকার্ড সংগ্রহ করেন ইউনিয়ন ১নং ওয়ার্ডের অধিকাংশ নারী-পুরুষ। ইউনিয়ন চেয়ারম্যান ছাড়াও উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, বন্দর থানা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী সফিউদ্দিন আহমেদ,বিশিষ্ট সমাজসেবক মোঃতাওলাদ হোসেন, মুসাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড সদস্য মান্নান ভূইঁয়া,২নং ওয়ার্ড সদস্য বিল্লাল হোসেন মেম্বার,৩নং ওয়ার্ড সদস্য মোঃ সোহেল মেম্বার,৪নং ওয়ার্ড সদস্য খলিল মেম্বার,৫নং সদস্য আমিনুল ইসলাম মেম্বার,সাবেক ২নং ওয়ার্ড সদস্য আব্দুল কাদির,সমাজ সেবক ইকবাল হোসেন,নাসির উদ্দিন প্রমূখ।

    এসময় চেয়ারম্যান মাকসুদ বলেন, এখানে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে স্মার্ট কার্ড বিতরন করা হচ্ছে। মহিলা-পুরুষদের জন্য আলাদা সাড়ি ছাড়াও বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য রয়েছে বিশেষ সুবিধা। আশা করি শেষ পর্যন্ত আমরা এভাবেই জনগনের সেবা নিশ্চিত করব।#

  • বিশ্বখ্যাত জাপানী সুয়িং মেশিন ব্রান্ড ‘ইয়ামাতো‘র মেশিন প্রদর্শণী

    বিশ্বখ্যাত জাপানী সুয়িং মেশিন ব্রান্ড ‘ইয়ামাতো‘র মেশিন প্রদর্শণী

    পোশাক শিল্প কারখানার জন্য বিশ্ববিখ্যাত জাপানী সুয়িং মেশিন ব্রান্ড ‘ইয়ামাতো‘ কোম্পানী নতুন মডেলের মেশিন বাজারে এনেছে। কোম্পানীর দাবী, নতুন এই মেশিনগুলির উপৎপাদন ক্ষমতা আগের চেয়ে বেশি। এগুলি অদক্ষ শ্রমিকরাও চালাতে পারবে। ফলে নতুন এ মেশিনগুলি নীট গার্মেন্ট সেক্টরে বিদ্যমান শ্রমিক সংকট সমাধানে ভূমিকা রাখবে। মেশিনগুলি ব্যবহার করা গার্মেন্ট মালিকরা বলছেন, নতুন মেশিনগুলি আসলেই আগের চেয়ে উৎপাদন বৃদ্ধিতে সহায়ক। তারা ইয়ামাতো কোম্পানীর বিক্রয়োত্তর সেবারও প্রশংসা করেন।

    সোমবার বিকেলে নারায়ণগঞ্জ ক্লাবে ইয়ামাতো মেশিন শো আয়োজন করে ইয়ামাতো সুইং মেশিন ম্যানুফ্যাকচারিং কোম্পানী লিঃ এর বাংলাদেশ লিয়াজোঁ অফিস। অনুষ্ঠানে নারায়ণগঞ্জের ১০০ টি গার্মেন্ট প্রতিষ্ঠানের সাড়ে তিন শতাধিক প্রতিনিধি অংশ নেন।

    অনুষ্ঠানে ইয়ামাতো সুইং মেশিন ম্যানুফ্যাকচারিং কোম্পানী লিঃ এর বাংলাদেশ লিয়াজোঁ অফিসের জেনারেল ম্যানেজার এম শামীম হোসেন বলেন, বাংলাদেশে শ্রম ব্যায় দিনে দিনে বেড়ে যাচ্ছে। দক্ষ শ্রমিকের অভাবও তৈরী হয়েছে। গার্মেন্ট ব্যবসা দিনে দিনে প্রতিযোগিতামূলক হচ্ছে। এই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আমাদের উৎপাদন খরচ কমাতে হবে। এজন্য প্রয়োজন অটোমেটিক মেশিন যাতে বেশি উৎপাদন করা যায়, কিন্তু তুলনামূলক কম খরচে। এ বিষয়টি মাথায় রেখে ইয়ামাতো নতুন অটোমেশিনগুলির ডিজাইন করেছে।

    অনুষ্ঠানে এসে  মেট্রো নিটিং ও ডাইং মিল এর জেনারেল ম্যানেজার রফিকুল ইসলাম লাভলু  ও ফকির এ্যাপারেলস এর ডেপুটি জেনারেল ম্যানেজার আহসান হাবিব খন্দকার জানান, তারা আগে থেকেই ইয়ামাতো সুইং মেশিন ব্যবহার করছেন। এগুলি বাজারের অনেক মেশিনের চাইতে উন্নতমানের। নতুন মেশিনগুলি দেখে তাদের মনে হচ্ছে এগুলি আসলেই কম শ্রমিক বা অদক্ষ শ্রমিক দিয়ে পরিচালনা সম্ভব হবে। এবং আগের তুলনায় উৎপাদনও বেশি হবে।

    রবিনটেক্স গ্রুপের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান গাজী জানান, ইয়ামাতোর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এ কোম্পানীর বিক্রয়োত্তর সেবা। মেশিন বিক্রির পর তারা প্রথমতঃ শ্রমিকদের বুঝিয়ে দিতে কারখানায় বেশ সময় ব্যায় করেন। এরপরেও মেশিনে যেকোন সমস্যা হলে তাদের ডাকলে পাওয়া যায়।#

  • বন্দর একরামপুর প্রাথমিক বিদ্যালয়ের ডিজিটাল হাজিরা মেশিন উদ্বোধন

    বন্দর একরামপুর প্রাথমিক বিদ্যালয়ের ডিজিটাল হাজিরা মেশিন উদ্বোধন

    নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ডিজিটাল হাজিরা মেশিন স্থাপনার শুভ উদ্বোধন করা হয়েছে। এখন থেকে এ বিদ্যালয়ের প্রতিটি শিক্ষক-শিক্ষিকাকে ডিজিটাল মেশিনে পুঁশ করে তাদের হাজিরা নিশ্চিত করতে হবে। আজ (৪ জুলাই) সকাল ১১টায় নাসিক ২৩নং ওয়ার্ডস্থ একরামপুর প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ডিজিটাল হাজিরা মেশিনের শুভ উদ্বোধন করেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা পিন্টু বেপারী।
    উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পিন্টু বেপারী বলেন, এই বিদ্যালয়ে ডিজিটাল হাজিরা মেশিন স্থাপনার মধ্যে দিয়ে আরও একধাপ এগিয়ে গেল এ বিদ্যালয়টি। ডিজিটাল হাজিরা মেশিনের মাধ্যমে খুব সহজেই জানা যাবে শিক্ষক-শিক্ষিকাদের বিদ্যালয়ে উপস্থিতির নির্ধারিত সময়সূচি। পর্যায়ক্রমে শিক্ষার্থীদেরও এই ডিজিটাল হাজিরা মেশিনের আওতায় আনা হবে। জসিম উদ্দিন প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার ফেরদৌস আরা বেগম ও নাসিক ২২,২৩,২৪ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাওন অংকন সহ অভিভাবকবৃন্দ। #

  • ইন্টারনেট ব্যবহারে শিশুদের ঝুঁকি বাড়ছে : ইউনিসেফ

    ইন্টারনেট ব্যবহারে শিশুদের ঝুঁকি বাড়ছে : ইউনিসেফ

    প্রতিদিন এক লাখ ৭৫ হাজার শিশু নতুনভাবে ইন্টারনেটের সঙ্গে যুক্ত হচ্ছে। অর্থাৎ প্রতি ৩০ সেকেন্ডে একজন শিশু প্রথমবারের মতো ইন্টারনেট জগতে প্রবেশ করছে। জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ এ তথ্য প্রকাশ করেছে। খবর বিবিসি বাংলা। ইউনিসেফের তথ্যমতে, প্রতিদিন বিপুলসংখ্যক শিশু যেমন প্রথমবারের মতো ইন্টারনেট জগতে আসছে, একই সঙ্গে ইন্টারনেট ব্যবহার তাদের জন্য নানাবিধ ঝুঁকি তৈরি করছে। এসবের মধ্যে রয়েছে- ক্ষতিকারক বিষয়ের দিকে আসক্তি তৈরি হওয়া, যৌন হয়রানির শিকার কিংবা নিজের ব্যক্তিগত তথ্য চুরি হয়ে যাবার ঝুঁকি। ইউনিসেফ বলছে, প্রতিদিন এতো বিপুল সংখ্যক শিশু যখন অনলাইন জগতের সঙ্গে পরিচিত হচ্ছে তখন তারা নানা ধরনের বিপদের মুখোমুখিও হচ্ছে। শিশুদের এসব ঝুঁকি কমাতে বিভিন্ন দেশের সরকার নানা ধরনের নীতি প্রণয়ন করেছে- এ কথা উল্লেখ করে ইউনিসেফ বলছে আরো অনেক পদক্ষেপ নিতে হবে। পৃথিবীজুড়ে প্রতি তিনজন ইন্টারনেট ব্যবহারকারীর মধ্যে একজন শিশু। ইউনিসেফ মনে করে অনলাইনের ক্ষতিকারক বিষয়বস্তুর হাত থেকে শিশুদের রক্ষা করা দায়িত্ব সকলের ওপরই বর্তায়। এক্ষেত্রে সরকার, পরিবার এবং শিক্ষাপ্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে। এছাড়া প্রযুক্তি শিল্পের ব্যবসার সঙ্গে যারা জড়িত তাদেরও এক্ষেত্রে বড় ভূমিকা রয়েছে ইউনিসেফ উল্লেখ করেছে।

  • ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই রেষ্টুরেন্টে অভিযানে জরিমানা

    ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই রেষ্টুরেন্টে অভিযানে জরিমানা

    সোনারগাঁ উপজেলায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন নারায়ণগঞ্জ। বুধবার দুপুরে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন নারায়ণগঞ্জ জেলা উপ-পরিচালক তাহমিনা বেগম এ আদালত পরিচালনা করেন। এসময় দুটি রেস্টুরেন্টকে ১২ হাজার টাকা জরিমানা করেছেন।
    জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন নারায়ণগঞ্জ জেলা সহকারী পরিচালক তাহমিনা বেগম জানান, ওজনে কম, অস্বাস্থ্যকর পরিবেশ ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকার আদি মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অপরদিকে, বাজারের নির্ধারিত মুল্যের চেয়ে ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত মুল্য নেওয়ার অপরাধে ইত্যাদি রেষ্টুরেন্টকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরো জানান, তাদের এ অভিযান অব্যাহত থাকবে। ###