আজ | শনিবার | মিনিট | ঋতু:
ঋতু: |
সর্বশেষঃ
সোনারগাঁয়ে জামপুরে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন বাবু দোয়া ও সমর্থন চেয়ে গণসংযোগ করেন। সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ২৯, ইয়াবা উদ্ধার সোনারগাঁওয়ে দৈনিক খবরের কাগজের প্রতিষ্ঠাবার্ষিকী পালন সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮ রাজনৈতিক ছত্রছায়ায় মেঘনায় বালু চুরি গ্রেপ্তার-৩, বালু কাটার ড্রেজারসহ মালামাল জব্দ, থানায় মামলা সোনারগাঁয়ে মালিপাড়া ব্রাহ্মণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইকবাল প্রধান সোনারগাঁয়ের নয়াপুরে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন সোনারগাঁয়ে জমির সীমানা প্রাচীর নির্মাণে বাঁধা, ১০ লাখ টাকা চাঁদা দাবি চেয়ারম্যানের ভাইয়ের বিরুদ্ধে সোনারগাঁয়ে জামপুর মাঝেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান: মদসহ গ্রেপ্তার ১৯ সোনারগাঁয়ে ছয় বোতল কেরু মদসহ দুই যুবক গ্রেপ্তার সোনারগাঁয়ের নয়াপুরে সামুরাই জাপানি ভাষা একাডেমির শুভ উদ্বোধন দীর্ঘ এক যুগ পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী ঈশা খাঁ বাসরুটের নেতৃত্বে সোনারগাঁয়ের রবিউল ইভান সোনারগাঁয়ে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ২০ জন গ্রেপ্তার, ইয়াবা ও মদ উদ্ধার হামছাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দুর্নীতি প্রমাণিত হওয়া আড়াইহাজারের পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রত্যাহার সোনারগাঁয়ে ২ হাজার চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন মেলা থেকে নারী শ্রমিককে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, ৫ দিনেও মামলা হয়নি

সোনারগাঁয়ে জামপুরে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন বাবু দোয়া ও সমর্থন চেয়ে গণসংযোগ করেন।

শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
৫১ বার দেখা হয়েছে

নিউজ সোনারগাঁ :নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নে দোয়া ও সমথর্ন চেয়ে গণসংযোগ করেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও জামপুর পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবু।

১৬ অক্টোবর শুক্রবার সন্ধার পর তালতলা বাজারে দোয়া ও সমর্থন চেয়ে স্থানীয় এলাকাবাসীর সঙ্গে গণসংযোগ করেছেন। এ সময় তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকার সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। পাশাপাশি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে এলাকাবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন।

সময় জাকির হোসেন বাবু বলেন, আমি জামপুর ইউনিয়নের সন্তান। এ ইউনিয়নের মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনার সঙ্গে আমি দীর্ঘদিন ধরে পরিচিত। এলাকার মানুষের ভালোবাসা ও অনুপ্রেরণাকে সঙ্গে নিয়ে জামপুর ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। সে লক্ষ্যেই আমি চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি চাই, ইউনিয়নের প্রতিটি মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে কাজ করতে এবং সাধারণ মানুষের পাশে থাকতে।

তিনি আরও বলেন, জামপুর ইউনিয়নের রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ উন্নত করা, স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি, নাগরিক সুবিধা নিশ্চিত করা এবং যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা আমার অন্যতম লক্ষ্য। বিশেষ করে এলাকার দীর্ঘদিনের সমস্যাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নিতে চাই। জনগণের অধিকার ও ন্যায্য দাবি আদায়ে সব সময় মানুষের পাশে থাকার চেষ্টা করব। একটি সুন্দর ও উন্নত ইউনিয়ন গড়ে তুলতে হলে দল-মতনির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমি নির্বাচিত হলে কোনো ধরনের বৈষম্য না করে সবার জন্য কাজ করতে চাই। ইউনিয়নের উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখব। জনগণের পরামর্শ ও সহযোগিতা নিয়েই এলাকার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই। তাই সকলের নিকট দোয়া কামনা করি।

এই নিউজটি শেয়ার করুন...
১০

আমাদের ফেসবুক পেজ

   
Website Design & Developed By MD Fahim Haque - Web Solution