আজ | শুক্রবার | মিনিট | ঋতু:
ঋতু: |
সর্বশেষঃ
সোনারগাঁওয়ে দৈনিক খবরের কাগজের প্রতিষ্ঠাবার্ষিকী পালন সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮ রাজনৈতিক ছত্রছায়ায় মেঘনায় বালু চুরি গ্রেপ্তার-৩, বালু কাটার ড্রেজারসহ মালামাল জব্দ, থানায় মামলা সোনারগাঁয়ে মালিপাড়া ব্রাহ্মণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইকবাল প্রধান সোনারগাঁয়ের নয়াপুরে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন সোনারগাঁয়ে জমির সীমানা প্রাচীর নির্মাণে বাঁধা, ১০ লাখ টাকা চাঁদা দাবি চেয়ারম্যানের ভাইয়ের বিরুদ্ধে সোনারগাঁয়ে জামপুর মাঝেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান: মদসহ গ্রেপ্তার ১৯ সোনারগাঁয়ে ছয় বোতল কেরু মদসহ দুই যুবক গ্রেপ্তার সোনারগাঁয়ের নয়াপুরে সামুরাই জাপানি ভাষা একাডেমির শুভ উদ্বোধন দীর্ঘ এক যুগ পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী ঈশা খাঁ বাসরুটের নেতৃত্বে সোনারগাঁয়ের রবিউল ইভান সোনারগাঁয়ে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ২০ জন গ্রেপ্তার, ইয়াবা ও মদ উদ্ধার হামছাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দুর্নীতি প্রমাণিত হওয়া আড়াইহাজারের পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রত্যাহার সোনারগাঁয়ে ২ হাজার চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন মেলা থেকে নারী শ্রমিককে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, ৫ দিনেও মামলা হয়নি আড়াইহাজারে সন্তান জন্মের ছয় ঘণ্টার মধ্যে প্রসূতির মৃত্যু, অবহেলার অভিযোগ সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ১৫ জন গ্রেপ্তার

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
১০০ বার দেখা হয়েছে

মাদকসেবী ১২ জন, বৈষম্যবিরোধী মামলার আসামিসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার

সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবী ১২ জনসহ বিভিন্ন মামলার মোট ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে বৈষম্যবিরোধী মামলার একজন, ওয়ারেন্টভুক্ত দুইজন, চুরি মামলার একজন, ডাকাতির প্রস্তুতি মামলার একজন এবং ধর্ষণচেষ্টা মামলার একজন আসামি রয়েছেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সোনারগাঁ থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে পুলিশ এ অভিযান পরিচালনা করে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে মাদকসেবী হিসেবে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন মোঃ সোহাগ (৩৪), মোঃ রিফাত (২৩), মোঃ স্বপন (১৯), মোঃ দেলোয়ার হোসেন (৪০), মোঃ সিজান (২৫), মোঃ মনির হোসেন (৪০), মোঃ মোসলেম (৩৮), মোঃ রিয়াজ (২৮), মোঃ শরিফ মিয়া (২৪), শামীম (৪৫), বাবু (২৫) ও মোঃ রিমন (২১)। তাদের বিভিন্ন এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।

এ ছাড়া বৈষম্যবিরোধী মামলায় সাদ্দাম হোসেন (৩২), চুরি মামলায় মোঃ সানোয়ার হোসেন ফাহিম (২২), ডাকাতির প্রস্তুতি মামলায় হামিম ওরফে মোঃ রহিম এবং ধর্ষণচেষ্টা মামলায় মোঃ সিরাজুল ইসলাম ভূইয়া (৬০) গ্রেপ্তার হয়েছেন।

অন্যদিকে, আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই আসামি বাছেদ (৫৮) ও মোঃ মেহেদুল ইসলাম (২৮) কে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে তাঁদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এই নিউজটি শেয়ার করুন...
৮

আমাদের ফেসবুক পেজ

   
Website Design & Developed By MD Fahim Haque - Web Solution