সোনারগাঁয়ে ২ হাজার চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ২ হাজার চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রকাশিতঃ

শেয়ার করুন
শেয়ার করুন
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়ে প্রায় ২ হাজার চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার নয়াপুর রিয়ামহলের বিপরীত পাশ, নয়াপুর বাজার, নিউ মার্কেট সংলগ্ন ও কাঠালিয়াপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুহা তাবিল এবং তিতাস গ্যাস সোনারগাঁ জোনের ম্যানেজার প্রকৌশলী শবিউল আওয়াল।

অভিযান চলাকালে বিভিন্ন স্থানে অবৈধভাবে স্থাপন করা গ্যাসের সংযোগ চিহ্নিত করে প্রায় ২ হাজার চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অভিযান অব্যাহত থাকবে। কোথাও অবৈধ গ্যাস সংযোগ পাওয়া গেলে সেখানেই আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সংযোগ বিচ্ছিন্ন করা হবে।

শেয়ার করুন
শেয়ার করুন
শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

মেলা থেকে নারী শ্রমিককে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, ৫ দিনেও মামলা হয়নি

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের আড়াইহাজারে মেলা থেকে এক নারী শ্রমিককে তুলে নিয়ে তাঁর স্বামী ও ছোট ভাইকে জিম্মি করে সংঘবদ্ধ...

Read more

আড়াইহাজারে সন্তান জন্মের ছয় ঘণ্টার মধ্যে প্রসূতির মৃত্যু, অবহেলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের আড়াইহাজারে সন্তান জন্ম দেওয়ার প্রায় ছয় ঘণ্টার মধ্যে নারগিস আক্তার (৩৫) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে।...

Read more

সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ১৫ জন গ্রেপ্তার

নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত, সন্ত্রাসবিরোধী আইন ও ডাকাতির প্রস্তুতি মামলাসহ বিভিন্ন মামলায় মোট...

Read more
বার্তা প্রধানঃ

ফারুক হোসাইন

কর্তৃক প্রকাশিতঃ

ফরিদ হোসেন

নিবদ্ধনঃ

নিউজসোনারগাঁ২৪ডটকম
সংবাদ মাধ্যমটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবদ্ধনের জন্য আবেদিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

ঈশা খাঁ মোবাইল মার্কেট মোগরাপাড়া, চৌরাস্তা
সোনারগাঁ, নারায়ণগঞ্জ
ফোনঃ ০১৯১৬৮৬৫৬৬৬, ০১৭১৮২০০৬০৬
ইমেইলঃ mkforid@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009