আজ | বুধবার | মিনিট | ঋতু:
ঋতু: |
সর্বশেষঃ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান: মদসহ গ্রেপ্তার ১৯ সোনারগাঁয়ে ছয় বোতল কেরু মদসহ দুই যুবক গ্রেপ্তার সোনারগাঁয়ের নয়াপুরে সামুরাই জাপানি ভাষা একাডেমির শুভ উদ্বোধন দীর্ঘ এক যুগ পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী ঈশা খাঁ বাসরুটের নেতৃত্বে সোনারগাঁয়ের রবিউল ইভান সোনারগাঁয়ে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ২০ জন গ্রেপ্তার, ইয়াবা ও মদ উদ্ধার হামছাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দুর্নীতি প্রমাণিত হওয়া আড়াইহাজারের পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রত্যাহার সোনারগাঁয়ে ২ হাজার চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন মেলা থেকে নারী শ্রমিককে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, ৫ দিনেও মামলা হয়নি আড়াইহাজারে সন্তান জন্মের ছয় ঘণ্টার মধ্যে প্রসূতির মৃত্যু, অবহেলার অভিযোগ সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ১৫ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৬ জন গ্রেপ্তার, দেশীয় অস্ত্র ও সিএনজি জব্দ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে পাটজাত মোড়ক ব্যবহার না করায় তিন ব্যবসায়ীকে জরিমানা সোনারগাঁয়ে বিপজ্জনক রাসায়নিকবাহী ভ্যানে আগুন সোনারগাঁয়ে গভীর নলকূপ স্থাপনে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের ক্ষোভ সোনারগাঁয়ের সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই ডিবি পুলিশের হাতে আটক সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ৮ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার

দীর্ঘ এক যুগ পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী ঈশা খাঁ বাসরুটের নেতৃত্বে সোনারগাঁয়ের রবিউল ইভান

মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
১৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী বাসরুট ‘ঈশা খাঁ’র কার্যনির্বাহী পরিষদ (২০২৬–২০২৭)-এর সভাপতি নির্বাচিত হয়েছেন সোনারগাঁয়ের কৃতী শিক্ষার্থী রবিউল ইভান। দীর্ঘ এক যুগ পর ঐতিহ্যবাহী এই বাসরুটের নেতৃত্বে সোনারগাঁয়ের কোনো শিক্ষার্থীর দায়িত্ব গ্রহণকে এলাকার ঐতিহ্য ও গৌরব ফিরে পাওয়ার নতুন অধ্যায় হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
রবিউল ইভান নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের নুনেরটেক গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান সোনারগাঁও সরকারি কলেজ থেকে পড়াশোনা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পান। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী হিসেবে অধ্যয়নরত।
পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ড ও ছাত্ররাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করছেন রবিউল ইভান। তিনি মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া সর্বশেষ ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে হল সংসদের অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি।
গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী ঈশা খাঁ বাসরুটের কার্যনির্বাহী পরিষদ (২০২৬–২০২৭)-এর সভাপতি নির্বাচিত হন রবিউল ইভান। তাঁর এই অর্জনে সোনারগাঁয়ের শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।

নির্বাচিত হওয়ার পর নিজের অনুভূতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে রবিউল ইভান বলেন, “ঈশা খাঁ বাসরুটের যাত্রা শুরু হয়েছিল আমাদের সোনারগাঁও থেকে। সেই ঐতিহ্যের সূত্র ধরেই বাসরুটটির নামকরণ করা হয়েছিল ‘ঈশা খাঁ’। কিন্তু সময়ের বিবর্তনে একসময় আমাদের সেই ঐতিহ্য সোনারগাঁয়ের মানুষের হাতছাড়া হয়ে যায়।
আমরা সেই ঐতিহ্য ফিরিয়ে আনার চেষ্টা করছি। আমাদের প্রত্যাশা, আগামীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈশা খাঁ বাসরুটের নেতৃত্ব আসবে সোনারগাঁ থেকে। আমার মাধ্যমে সেই যাত্রার সূচনা হলো।”
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি আরও বলেন, “আমি আগামীর স্বপ্নসারথিদের পথ আরও মসৃণ করার লক্ষ্যে কাজ করে যেতে চাই। ঈশা খাঁ পরিবারের ঐতিহ্য, সম্প্রীতি ও বন্ধনকে আরও সুদৃঢ় করার পাশাপাশি নতুনদের জন্য সম্ভাবনার পথ তৈরি করাই হবে আমার অন্যতম লক্ষ্য। এ যাত্রায় সোনারগাঁবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করছি।”

এই নিউজটি শেয়ার করুন...

আমাদের ফেসবুক পেজ

   
Website Design & Developed By MD Fahim Haque - Web Solution