সোনারগাঁয়ে বিপজ্জনক রাসায়নিকবাহী ভ্যানে আগুন

সোনারগাঁয়ে বিপজ্জনক রাসায়নিকবাহী ভ্যানে আগুন

প্রকাশিতঃ

শেয়ার করুন
শেয়ার করুন
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম বন্দর থেকে ধ্বংসের জন্য নারায়ণগঞ্জে নেওয়ার পথে বিপজ্জনক রাসায়নিকবাহী একটি কাভার্ড ভ্যানে আগুন লাগার ঘটনা ঘটেছে।

শনিবার (৩ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মালিবাগ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা অভিমুখী লেনে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, খুলনা মেট্রো-চ-১১-১২৯৪ নম্বর কাভার্ড ভ্যানটির ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ১০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

কাভার্ড ভ্যানটিতে চট্টগ্রাম বন্দর থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের যাত্রামুড়ায় অবস্থিত ওয়াটা কেমিক্যালসের উদ্দেশে রাসায়নিক নেওয়া হচ্ছিল। তবে আগুন শুধু ইঞ্জিনে সীমাবদ্ধ থাকায় ভেতরে থাকা রাসায়নিক বা এসিডে আগুন লাগেনি। চালক ও হেলপারও নিরাপদে রয়েছেন।

শনিবার দুপুরে চট্টগ্রাম বন্দরের এইট বি ইয়ার্ড থেকে বিশেষ নিরাপত্তাব্যবস্থায় প্রথম ধাপে নয়টি কনটেইনার নারায়ণগঞ্জের উদ্দেশে পাঠানো হয়। এসব কনটেইনারে ছিল সালফিউরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিডের একটি চালান, মিথানলের পাঁচটি এবং থিনারের দুটি কনটেইনার।

দীর্ঘ প্রায় দুই দশক চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা এসব বিপজ্জনক রাসায়নিক ধ্বংসের জন্য নারায়ণগঞ্জে নেওয়া হচ্ছে।

অগ্নিকাণ্ডের পর কাভার্ড ভ্যানটি হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

বিপজ্জনক রাসায়নিক পরিবহনের সময় এমন অগ্নিকাণ্ডের ঘটনায় এসব রাসায়নিকের নিরাপদ পরিবহন এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত মোকাবিলার সক্ষমতা নিয়েও প্রশ্ন উঠেছে।

সোনারগাঁ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মোহাম্মদ জাহেদ চৌধুরী বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় ১০ মিনিটের মধ্যে আগুন নেভানো সম্ভব হয়। গাড়ির ইঞ্জিনে আগুন লাগলেও বহন করা কেমিক্যাল বা এসিডে আগুন লাগেনি।’

শেয়ার করুন
শেয়ার করুন
শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

সোনারগাঁয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় ৭ বছরের শিশু আমেনাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ওবায়দুল হককে দ্রুত...

Read more

সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৬ জন গ্রেপ্তার, দেশীয় অস্ত্র ও সিএনজি জব্দ

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে ছয়জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের দেশীয়...

Read more

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলায় ২ জন, মাদকসেবী ১৩ জন, পরোয়ানাভুক্ত...

Read more
বার্তা প্রধানঃ

ফারুক হোসাইন

কর্তৃক প্রকাশিতঃ

ফরিদ হোসেন

নিবদ্ধনঃ

নিউজসোনারগাঁ২৪ডটকম
সংবাদ মাধ্যমটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবদ্ধনের জন্য আবেদিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

ঈশা খাঁ মোবাইল মার্কেট মোগরাপাড়া, চৌরাস্তা
সোনারগাঁ, নারায়ণগঞ্জ
ফোনঃ ০১৯১৬৮৬৫৬৬৬, ০১৭১৮২০০৬০৬
ইমেইলঃ mkforid@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009