সোনারগাঁয়ে পাটজাত মোড়ক ব্যবহার না করায় তিন ব্যবসায়ীকে জরিমানা

সোনারগাঁয়ে পাটজাত মোড়ক ব্যবহার না করায় তিন ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশিতঃ

শেয়ার করুন
শেয়ার করুন
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পণ্যের মোড়কে বাধ্যতামূলক পাটজাত মোড়ক ব্যবহার না করায় তিন ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার( ৪ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার হাবিবপুর থানা রোড বাজার এলাকায় পরিচালিত মোবাইল কোর্টে এ জরিমানা করা হয়।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের নির্দেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মামুন সরকার।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০-এর ১৪ ধারায় তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ সময় মেসার্স নিঝুম রাইস এজেন্সির স্বত্বাধিকারী মো নবী হোসেনকে ৬ হাজার, আব্দুর রহমান দুলাল রাইস এজেন্সিরকে ৬ হাজার এবং সোনারগাঁ খাদ্য ভান্ডার এর স্বত্বাধিকারী সাকিমুল করিম আদন কে ৬ হাজার টাকা করে মোট ১৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানকালে দেখা যায়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নির্ধারিত পণ্যের মোড়ক হিসেবে পাটজাত বস্তা বা মোড়ক ব্যবহার না করে আইন লঙ্ঘন করে ব্যবসা পরিচালনা করছিল। এ কারণে তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন, নারায়গঞ্জ জেলার পাট অধিদপ্তরের মূখ্য পরিদর্শক মো. এনায়েত হোসেন, এছাড়াও অভিযানের সহায়তা করেন সহায়তা করেন, সহকারী কমিশনার ভূমির কম্পিউটার অপারেটর আতাউর রহমানসহ সোনারগাঁ থানা পুলিশের একটি টিম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন সরকার জানান, পরিবেশবান্ধব পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিত করা এবং সরকারি আইন বাস্তবায়নের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

শেয়ার করুন
শেয়ার করুন
শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

সোনারগাঁয়ে বিপজ্জনক রাসায়নিকবাহী ভ্যানে আগুন

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম বন্দর থেকে ধ্বংসের জন্য নারায়ণগঞ্জে নেওয়ার পথে বিপজ্জনক রাসায়নিকবাহী একটি কাভার্ড ভ্যানে আগুন লাগার ঘটনা ঘটেছে।...

Read more

সোনারগাঁয়ে গভীর নলকূপ স্থাপনে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশুদ্ধ পানি সরবরাহের জন্য স্থাপন করা হচ্ছে গভীর নলকূপ। তবে এ প্রকল্পের পাইপলাইন স্থাপনে নির্ধারিত...

Read more

সোনারগাঁয়ের সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই ডিবি পুলিশের হাতে আটক

নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সাবেক সংসদ সদস্য কায়সার হাসনাতের ছোট ভাই সানজিদ হাসনাতকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার...

Read more
বার্তা প্রধানঃ

ফারুক হোসাইন

কর্তৃক প্রকাশিতঃ

ফরিদ হোসেন

নিবদ্ধনঃ

নিউজসোনারগাঁ২৪ডটকম
সংবাদ মাধ্যমটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবদ্ধনের জন্য আবেদিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

ঈশা খাঁ মোবাইল মার্কেট মোগরাপাড়া, চৌরাস্তা
সোনারগাঁ, নারায়ণগঞ্জ
ফোনঃ ০১৯১৬৮৬৫৬৬৬, ০১৭১৮২০০৬০৬
ইমেইলঃ mkforid@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009