সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেপ্তার

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেপ্তার

প্রকাশিতঃ

শেয়ার করুন
শেয়ার করুন
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলায় ২ জন, মাদকসেবী ১৩ জন, পরোয়ানাভুক্ত ৩ জন, সন্ত্রাসবিরোধী আইনে ১ জন এবং ডাকাতির প্রস্তুতি মামলায় ৬ জনসহ মোট ২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

সোমবার (৫ অক্টোবর) সোনারগাঁ থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।

সোনারগাঁ থানা পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মাদকসেবী হিসেবে সোনারগাঁসহ বিভিন্ন এলাকার ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আসাদুজ্জামান নুর ওরফে আসাদ (৪২) ও শান্ত আহম্মদ রানা (২৪) নামে দুজনকে মাদক মামলায় গ্রেপ্তার করা হয়।

সন্ত্রাসবিরোধী আইনে মো. কামাল হোসেন (৪৭) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে ডাকাতির প্রস্তুতি মামলায় মো. পারভেজ (৩৬), প্রান্ত (২৮), মো. রোহান (২২), মো. ডালিম (৪৮), নাজমুল (২৮) ও মো. অন্তর (২৪) নামে ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভুক্ত মুন্না (৩৪), বদরুজ্জামান এরশাদ ওরফে বদরু এবং মো. মাহবুবুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন
শেয়ার করুন
শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

সোনারগাঁয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় ৭ বছরের শিশু আমেনাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ওবায়দুল হককে দ্রুত...

Read more

সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৬ জন গ্রেপ্তার, দেশীয় অস্ত্র ও সিএনজি জব্দ

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে ছয়জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের দেশীয়...

Read more

সোনারগাঁয়ে পাটজাত মোড়ক ব্যবহার না করায় তিন ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পণ্যের মোড়কে বাধ্যতামূলক পাটজাত মোড়ক ব্যবহার না করায় তিন ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার(...

Read more
বার্তা প্রধানঃ

ফারুক হোসাইন

কর্তৃক প্রকাশিতঃ

ফরিদ হোসেন

নিবদ্ধনঃ

নিউজসোনারগাঁ২৪ডটকম
সংবাদ মাধ্যমটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবদ্ধনের জন্য আবেদিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

ঈশা খাঁ মোবাইল মার্কেট মোগরাপাড়া, চৌরাস্তা
সোনারগাঁ, নারায়ণগঞ্জ
ফোনঃ ০১৯১৬৮৬৫৬৬৬, ০১৭১৮২০০৬০৬
ইমেইলঃ mkforid@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009