আজ | শুক্রবার | মিনিট | ঋতু:
ঋতু: |
সর্বশেষঃ
সোনারগাঁওয়ে দৈনিক খবরের কাগজের প্রতিষ্ঠাবার্ষিকী পালন সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮ রাজনৈতিক ছত্রছায়ায় মেঘনায় বালু চুরি গ্রেপ্তার-৩, বালু কাটার ড্রেজারসহ মালামাল জব্দ, থানায় মামলা সোনারগাঁয়ে মালিপাড়া ব্রাহ্মণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইকবাল প্রধান সোনারগাঁয়ের নয়াপুরে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন সোনারগাঁয়ে জমির সীমানা প্রাচীর নির্মাণে বাঁধা, ১০ লাখ টাকা চাঁদা দাবি চেয়ারম্যানের ভাইয়ের বিরুদ্ধে সোনারগাঁয়ে জামপুর মাঝেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান: মদসহ গ্রেপ্তার ১৯ সোনারগাঁয়ে ছয় বোতল কেরু মদসহ দুই যুবক গ্রেপ্তার সোনারগাঁয়ের নয়াপুরে সামুরাই জাপানি ভাষা একাডেমির শুভ উদ্বোধন দীর্ঘ এক যুগ পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী ঈশা খাঁ বাসরুটের নেতৃত্বে সোনারগাঁয়ের রবিউল ইভান সোনারগাঁয়ে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ২০ জন গ্রেপ্তার, ইয়াবা ও মদ উদ্ধার হামছাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দুর্নীতি প্রমাণিত হওয়া আড়াইহাজারের পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রত্যাহার সোনারগাঁয়ে ২ হাজার চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন মেলা থেকে নারী শ্রমিককে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, ৫ দিনেও মামলা হয়নি আড়াইহাজারে সন্তান জন্মের ছয় ঘণ্টার মধ্যে প্রসূতির মৃত্যু, অবহেলার অভিযোগ সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ১৫ জন গ্রেপ্তার

রাজনৈতিক ছত্রছায়ায় মেঘনায় বালু চুরি গ্রেপ্তার-৩, বালু কাটার ড্রেজারসহ মালামাল জব্দ, থানায় মামলা

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
৮১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা নদী থেকে রাতের আঁধারে ড্রেজার দিয়ে বালু চুরির অপরাধে চুরির কাজে ব্যবহৃত ড্রেজারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত এম-০১-২৬২২ নামে একটি কাটিং ড্রেজার, একটি অ্যাঙ্কর বোট, একটি হাউজ বোট, প্রায় এক হাজার ফুট পাইপ এবং আনুমানিক ৭ হাজার ৫০০ ঘনফুট বালু জব্দ করা হয়েছে।
বুধবার রাতে সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার নৌ পুলিশ ফাঁড়ির আওতাধীন আনন্দবাজার এলাকার ছনপাড়া গ্রামের পূর্ব পাশে মেঘনা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন ড্রেজারের গিজার আব্দুল খালেক (২৪), লিভারম্যান আমিরুল ইসলাম (৫২) ও মো. জাহিদুল ইসলাম(২১)।
এ ঘটনায় আবু মুকিত শুভ, শাহ আলম, চঞ্চল, সোহাঙ্গীর ও এনামসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন পলাতক রয়েছেন।

জানা গেছে, সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ইউনিয়নের আনন্দবাজার ছনপাড়া এলাকায় বিগত এক সপ্তাহ যাবত গভীর রাতে ওই এলাকার একটি প্রভাবশালী মহল বালু কাটার ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু চুরি করে আসছিল। চুরি করে উত্তোলন করা এ বালু পার্শ্ববর্তী ট্রেড এগ্রো নামে একটি প্রজেক্টে ফেলা হচ্ছিল।

এ বালু চুরি সিন্ডিকেটের সাথে স্থানীয় বিএনপি নামধারী নেতা মাজহারুল ইসলাম ও তার চাচা সাবেক ইউপি মেম্বার রূপচাঁন ও তাদের সহযোগীরা জড়িত রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রাজনৈতিক ছত্রছায়ায় তারা রাতের আঁধারে ১০-১৫টি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছিল। বিআইডব্লিউটি এর বিজ্ঞপ্তিতে মা ইলিশ সংরক্ষণ ও প্রজননের জন্য সারা দেশের নদীতে ড্রেজিং বন্ধ রাখা হলেও সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বিএনপির নামধারী নেতা মাজহারুল ইসলামের নেতৃত্বে একটি সিন্ডিকেট অবৈধভাবে বালু উত্তোলন করে যাচ্ছিল। বিষয়টি জানতে পেরে বুধবার সন্ধ্যায় বৈদ্যেরবাজার নৌ ফাঁড়ি পুলিশের ইনচার্জ শাহ কামালের নেতৃত্বে উপ-পরিদর্শক আকতার হোসেন ফোর্স নিয়ে আনন্দবাজার ছনপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযুক্ত বিএনপির নামধারী নেতা মাজহারুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বালু উত্তোলনের অভিযোগ অস্বীকার করেন। বালু উত্তোলনের সঙ্গে তিনি জড়িত না বলে দাবি করেন।
বৈদ্যেরবাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শাহ কামাল বলেন, পুলিশ ও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করে যাচ্ছে একটি চক্র। বুধবার সন্ধ্যায় নদীতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এসময় ড্রেজার, পাইপ, বোট ও বালু জব্দ করা হয়। এর সাথে কারা জড়িত রয়েছে তা বের করার জন্য তদন্ত চলছে।
সোনারগাঁও থানার ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন, মেঘনা নদীতে বালু উত্তোলনের দায়ে তিনজনের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাদের বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

এই নিউজটি শেয়ার করুন...
৮

আমাদের ফেসবুক পেজ

   
Website Design & Developed By MD Fahim Haque - Web Solution