আজ | বৃহস্পতিবার | মিনিট | ঋতু:
ঋতু: |
সর্বশেষঃ
সোনারগাঁয়ে ২৭ নং লাধুরচর গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় আওয়ামী লীগের সন্ত্রাস ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সোনারগাঁয়ে জামায়াতের বিক্ষোভ সোনারগাঁয়ে সোলার সার্ভিস প্রোভাইডারদের প্রশিক্ষণ কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনারগাঁয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ছাড়পত্র না থাকায় বেসরকারি হাসপাতালকে ২৫ হাজার টাকা জরিমানা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৩ নেতাসহ গ্রেপ্তার ৯ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৪ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৮ সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়েতে ফ্লাইওভার নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন চট্টগ্রামে মৃত ব্যক্তির স্বজনদের সন্ধান চেয়ে সোনারগাঁ থানায় চিঠি সোনারগাঁয়ে অগ্নিকাণ্ডে পুড়ল ৬-৭টি দোকান, কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত নারীর বাড়ি পরিদর্শনে এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁয়ে মানব পাচার ও অবৈধ অভিবাসন প্রতিরোধে ব্র্যাকের সচেতনতামূলক কর্মশালা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাকর্মী ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১৯ সোনারগাঁয়ে বিশেষ অভিযানে সাবেক যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৯ সোনারগাঁয়ের নতুন ইউএনও মাহমুদুল হাসান সোনারগাঁয়ে পিতাপুত্রসহ আওয়ামী লীগ ও যুবলীগের ১২ জন গ্রেফতার সোনারগাঁয়ে দুই দিনে দুই মামলা আসামী দুই শতাধিক সোনারগাঁয়ে নাশকতার মামলা, আওয়ামী লীগ-অঙ্গসংগঠনের ৭৪ নেতাকর্মী আসামি সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৪ সোনারগাঁয়ে শনিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেফতার ৭

সোনারগাঁয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ছাড়পত্র না থাকায় বেসরকারি হাসপাতালকে ২৫ হাজার টাকা জরিমানা

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
১৫৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অনিয়মের অভিযোগে ‘মা হাসপাতাল’ নামে একটি বেসরকারি চিকিৎসাকেন্দ্রকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলার জামপুর ইউনিয়নের তালতলা এলাকায় এই অভিযান চালানো হয়।

 

কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম রাফসান রাব্বি ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন।

আদালত সূত্র জানায়, নিয়মিত তদারকির অংশ হিসেবে তালতলা এলাকার ওই হাসপাতালে অভিযান চালানো হয়। এ সময় হাসপাতালটিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। পাশাপাশি প্রতিষ্ঠানটি পরিচালনার জন্য পরিবেশ অধিদপ্তরের বাধ্যতামূলক ছাড়পত্রও দেখাতে পারেনি কর্তৃপক্ষ। এসব অপরাধে সংশ্লিষ্ট আইনে হাসপাতালটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম রাফসান রাব্বি জানান, সাধারণ মানুষের জন্য নিরাপদ চিকিৎসাসেবা ও জনস্বাস্থ্য সুরক্ষায় প্রশাসন নিয়মিত নজরদারি চালাচ্ছে। অনিয়মের প্রমাণ মেলায় প্রতিষ্ঠানটিকে অর্থদণ্ড দেওয়া হয়েছে এবং উপজেলার অন্যান্য ক্লিনিক ও হাসপাতালেও এমন অভিযান চলমান থাকবে।

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাসেল আহমেদ বলেন, সরকারি নীতিমালা অনুসরণ করে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই প্রশাসনের লক্ষ্য। যেসব প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বা বৈধ কাগজপত্রের ঘাটতি পাওয়া যাবে, তাদের বিরুদ্ধেই কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

অভিযানকালে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোস্তাফিজুর রহমান দিগন্ত এবং সোনারগাঁ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

এই নিউজটি শেয়ার করুন...

আমাদের ফেসবুক পেজ

   
Website Design & Developed By MD Fahim Haque - Web Solution