আজ | সোমবার | মিনিট | ঋতু:
ঋতু: |
সর্বশেষঃ
সোনারগাঁয়ের নতুন ইউএনও মাহমুদুল হাসান সোনারগাঁয়ে পিতাপুত্রসহ আওয়ামী লীগ ও যুবলীগের ১২ জন গ্রেফতার সোনারগাঁয়ে দুই দিনে দুই মামলা আসামী দুই শতাধিক সোনারগাঁয়ে নাশকতার মামলা, আওয়ামী লীগ-অঙ্গসংগঠনের ৭৪ নেতাকর্মী আসামি সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৪ সোনারগাঁয়ে শনিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেফতার ৭ ইয়াবাসহ আটকের ঘটনায় আলোচিত সেই ‘লুঙ্গি মিজান’ ফের বিএনপির মিছিলে, দলীয় নেতাকর্মীদের ক্ষোভ সোনারগাঁয়ে অনুষ্ঠিত হলো নারায়ণগঞ্জ জেলা পরিষদ বেসরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী মামলার ৩ আসামিসহ গ্রেপ্তার ১৩ গোপালগঞ্জের সরকারি অফিস বন্ধ ও কর্মকর্তাদের অব্যাহতির হুঁশিয়ারি দিলেন এমপি মান্নান সোনারগাঁয়ে দুর্বৃত্তদের আগুনে পুড়ল খড়বোঝাই ট্রাক আ.লীগ ও অঙ্গসংগঠনের ২৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা সন্ত্রাস বিরোধী ও বৈষম্য বিরোধী আন্দোলনের মামলাসহ বিভিন্ন অপরাধে ১৬ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ নৈরাজ্য ও নাশকতাকারীদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার নির্দেশ সোনারগাঁ বিএনপির সোনারগাঁয়ে মহাসড়কে গাছ বোঝাই ট্রাক উল্টে তীব্র যানজট ৪র্থ ধাপে আগামী মে মাসে অনুষ্ঠিত হবে সোনারগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচন সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ নেতাসহ গ্রেফতার ১৪ সোনারগাঁয়ের ইউএনও আসিফ আল জিনাতকে চট্টগ্রাম বিভাগে বদলি সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী মামলা ও সন্ত্রাস দমন আইনসহ বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৪

শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
৩২৮ বার দেখা হয়েছে

 নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশের বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনের মামলার এক আসামি ও পরোয়ানাভুক্ত (ওয়ারেন্টভুক্ত) তিন আসামিসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছেশনিবার (২১ নভেম্বর, ২০২৬) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের (পিপিএম) নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিকের (পিপিএম) নেতৃত্বে থানা এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযানে বৈষম্যবিরোধী মামলার আসামি হিসেবে নোয়াগাঁও ইউনিয়ন যুবলীগের ক্রীড়া সম্পাদক রুবেল মিয়াকে (৩০) গ্রেপ্তার করা হয়। তিনি নোয়াগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ডের শেখকান্দি (ডাকঘর: ধন্দীবাজার) এলাকার মৃত হোসেন মিয়া ও জবেদা বেগমের ছেলে।

এছাড়া পৃথক অভিযানে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরও তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন— সোনারগাঁ উপজেলার সেকেরহাট এলাকার মৃত হান্নান সরদারের ছেলে মোঃ মাহবুব সরদার (৩৮), মহজমপুর এলাকার মোঃ আঃ বাছেদের ছেলে ইলিয়াস এবং আমিনপুর ২নং ওয়ার্ডের গোয়ালদী হরিশপুর এলাকার মৃত মোঃ নুরুল মিয়া ওরফে নুরুউদ্দিন ও শাহানাজ বেগম ওরফে শাহানা বেগমের ছেলে মোঃ বাবু ওরফে শাহীন।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক (পিপিএম) জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আজই বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এই নিউজটি শেয়ার করুন...

আমাদের ফেসবুক পেজ

   
Website Design & Developed By MD Fahim Haque - Web Solution