আজ | বৃহস্পতিবার | মিনিট | ঋতু:
ঋতু: |
সর্বশেষঃ
আ.লীগ ও অঙ্গসংগঠনের ২৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা সন্ত্রাস বিরোধী ও বৈষম্য বিরোধী আন্দোলনের মামলাসহ বিভিন্ন অপরাধে ১৬ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ নৈরাজ্য ও নাশকতাকারীদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার নির্দেশ সোনারগাঁ বিএনপির সোনারগাঁয়ে মহাসড়কে গাছ বোঝাই ট্রাক উল্টে তীব্র যানজট ৪র্থ ধাপে আগামী মে মাসে অনুষ্ঠিত হবে সোনারগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচন সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ নেতাসহ গ্রেফতার ১৪ সোনারগাঁয়ের ইউএনও আসিফ আল জিনাতকে চট্টগ্রাম বিভাগে বদলি সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী মামলা ও সন্ত্রাস দমন আইনসহ বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার সোনারগাঁয়ে কবুতর চোর সন্দেহে অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু সাদিপুরে চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান ভূঁইয়া মাসুমের গণসংযোগ সোনারগাঁয়ে যেসব এলাকায় আগামীকাল ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সাংবাদিক বাবুল মোশাররফ এর সপ্তম মৃত্যু বার্ষিকী আজ সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দোকান ফেলে পালালেন ব্যবসায়ীরা, ১১ হাজার টাকা জরিমানা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান: আ.লীগ-যুবলীগ নেতা ও ডাকাতসহ গ্রেপ্তার ১২ সোনারগাঁয়ে মোবাইল চুরির অপবাদে গরম পানিতে ঝলসে দেওয়া সেই কিশোরী আফরিনের মৃত্যু সোনারগাঁয়ে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেফতার ১৩ সোনারগাঁয়ে ইষ্ট জিবাই ইন্টারন্যাশনাল ফুড লিমিটেডের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সোনারগাঁয়ে ফেসবুকে আওয়ামী লীগকে সমর্থন করে পোস্ট, ইমন নামে এক যুবক গ্রেপ্তার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী ও মাদকসেবীসহ গ্রেফতার ১৮ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযান: ধর্ষণ, ডাকাতি ও নাশকতার আসামিসহ গ্রেফতার ১৯

সন্ত্রাস বিরোধী ও বৈষম্য বিরোধী আন্দোলনের মামলাসহ বিভিন্ন অপরাধে ১৬ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
১৪৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাস বিরোধী ও বৈষম্য বিরোধী আন্দোলনের মামলাসহ বিভিন্ন অপরাধে মোট ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-এর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ৭ জন, বৈষম্য বিরোধী মামলায় ৩ জন, মাদকসেবী ৪ জন এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) ২ জন আসামি রয়েছেন।

সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতারকৃতরা হলেন: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী শ্রমিক লীগের বৈদ্যের বাজার ইউনিয়নের অর্থ বিষয়ক সম্পাদক ও মামরকপুর গ্রামের আ. সাত্তারের ছেলে মো. কবির হোসেন (৩৮), সিদ্ধিরগঞ্জ থানার ৫নং ওয়ার্ড ছাত্রলীগের সক্রিয় সদস্য ও সিদ্ধিরগঞ্জ বাজার এলাকার মো. তরিকুল ইসলামের ছেলে মো. শরিফুল ইসলাম সিফাত (২৮), নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ড ছাত্রলীগ কর্মী ও উত্তর আজিমপুর এলাকার জাকির হোসেনের ছেলে মো. শরিফ হোসেন মমিন (২৭), সিদ্ধিরগঞ্জ ১নং ওয়ার্ড ছাত্রলীগের সক্রিয় সদস্য ও মিজিমিজি এলাকার মো. মহিউদ্দীনের ছেলে আজাদ হোসেন ওরফে বাবু (২৮), সিদ্ধিরগঞ্জ ৫নং ওয়ার্ড ছাত্রলীগের সক্রিয় সদস্য ও ইটখোলা এলাকার আফসার উদ্দীনের ছেলে মো. মিলন হোসেন (২৮), নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সাবেক ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক ও সিদ্ধিরগঞ্জ মাটলো এলাকার হাজী হাবিবের ছেলে মো. মিনহাজুর রহমান রায়হান (২৭) এবং কাঁচপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সক্রিয় কর্মী ও কাঁচপুর সেনপাড়া এলাকার মৃত আব্দুল বারেকের ছেলে মো. রুহুল আমিন (২৯)।

বৈষম্য বিরোধী মামলায় গ্রেফতারকৃতরা হলেন: কার্যক্রম নিষিদ্ধ সোনারগাঁ পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ও কৃষ্ণপুরা এলাকার আ. রহিমের ছেলে মো. সাকিব খান (৩০), নোয়াগাঁও ইউনিয়ন আওয়ামী যুবলীগের সক্রিয় সদস্য ও লাদুরচর চরপাড়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মো. হিমেল (২৮) এবং সাদিপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও নোয়াগাঁও এলাকার মৃত সোনা মিয়ার ছেলে আবুল হাশেম (৫৫)।

মাদক মামলায় গ্রেফতারকৃতরা হলেন: কালীগঞ্জ ঘাট এলাকার মৃত আ. বাতেনের ছেলে মো. মাজহারুল ইসলাম সোহাগ (৩৮), সাদিপুর ইউনিয়নের বেলপাড়া এলাকার হযরত আলীর ছেলে মো. হাসমত আলী (৪৫), হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার মুন্সীবাড়ী এলাকার মো. কাছম মিয়ার ছেলে মো. ইসমাইল (১৯) এবং বুরুমদী এলাকার ফজলুল হকের ছেলে মো. শফিকুল ইসলাম (৪৫)।

এছাড়াও পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) আসামি হিসেবে নানাক্ষী গ্রামের আ. কাদিরের ছেলে গাফ্ফার মিয়া এবং নোয়াকান্দী গ্রামের ইয়াকুব আলীর ছেলে শরীফকে (৩৩) গ্রেফতার করা হয়েছে।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত সকল আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই নিউজটি শেয়ার করুন...

আমাদের ফেসবুক পেজ

   
Website Design & Developed By MD Fahim Haque - Web Solution