আজ | মঙ্গলবার | মিনিট | ঋতু:
ঋতু: |
সর্বশেষঃ
সোনারগাঁয়ের ইউএনও আসিফ আল জিনাতকে চট্টগ্রাম বিভাগে বদলি সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী মামলা ও সন্ত্রাস দমন আইনসহ বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার সোনারগাঁয়ে কবুতর চোর সন্দেহে অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু সাদিপুরে চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান ভূঁইয়া মাসুমের গণসংযোগ সোনারগাঁয়ে যেসব এলাকায় আগামীকাল ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সাংবাদিক বাবুল মোশাররফ এর সপ্তম মৃত্যু বার্ষিকী আজ সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দোকান ফেলে পালালেন ব্যবসায়ীরা, ১১ হাজার টাকা জরিমানা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান: আ.লীগ-যুবলীগ নেতা ও ডাকাতসহ গ্রেপ্তার ১২ সোনারগাঁয়ে মোবাইল চুরির অপবাদে গরম পানিতে ঝলসে দেওয়া সেই কিশোরী আফরিনের মৃত্যু সোনারগাঁয়ে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেফতার ১৩ সোনারগাঁয়ে ইষ্ট জিবাই ইন্টারন্যাশনাল ফুড লিমিটেডের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সোনারগাঁয়ে ফেসবুকে আওয়ামী লীগকে সমর্থন করে পোস্ট, ইমন নামে এক যুবক গ্রেপ্তার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী ও মাদকসেবীসহ গ্রেফতার ১৮ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযান: ধর্ষণ, ডাকাতি ও নাশকতার আসামিসহ গ্রেফতার ১৯ সোনারগাঁওয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মুদি দোকানি আটক সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের নেতাসহ গ্রেপ্তার ৮ সোনারগাঁয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, খামারিকে জরিমানা কাঁচপুরে ফারুককে চোর আখ্যা দিয়ে পিটিয়ে হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১৬ সোনারগাঁয়ে চোর সন্দেহে পিটিয়ে যুবককে হত্যা, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

সাদিপুরে চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান ভূঁইয়া মাসুমের গণসংযোগ

সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
৭৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আসন্ন সাদিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ কর্মসূচি পালন করেছেন সাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী কামরুজ্জামান ভূঁইয়া মাসুম।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল রোববার (১৫ নভেম্বর) দিনব্যাপী তিনি সাদিপুর ইউনিয়নের দেওভোগ, শান্তির বাজার এবং গজারিয়াপাড়া এলাকায় এই গণসংযোগ করেন। এ সময় তিনি স্থানীয় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় করেন এবং আগামী নির্বাচনে নিজের পক্ষে দোয়া ও সমর্থন চান।

গণসংযোগ কর্মসূচিতে সাদিপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আলমগীর হোসেন ভূঁইয়া, অধ্যাপক ইব্রাহিম, আব্দুল হালিম ভূঁইয়া এবং সিনিয়র যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া উপস্থিত ছিলেন।

এছাড়া অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের মধ্যে ইউনিয়ন যুবদলের সভাপতি আওলাদ হোসেন প্রধান ও সাধারণ সম্পাদক পরশ আহমেদ ভূঁইয়া, শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর আলম মনা ও সাধারণ সম্পাদক মোজাম্মেল ভুট্টু এবং ছাত্রদল নেতা শাহাদাত হোসেন রনি ও রমজান আলী অংশ নেন।

কর্মসূচিতে ওয়ার্ড পর্যায়ের নেতাদের মধ্যে ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল মিয়া, ৩ নং ওয়ার্ডের সভাপতি সেরাজুল সাউদ ও সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, ৬ নং ওয়ার্ডের সভাপতি সোনা মিয়া ও সাধারণ সম্পাদক মতিউর রহমান, ৭ নং ওয়ার্ডের সভাপতি আকাশ মাহমুদ শহীদুল্লাহ্ ও সাধারণ সম্পাদক আল আমিন সেলিম এবং ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এরশাদ প্রধানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই নিউজটি শেয়ার করুন...

আমাদের ফেসবুক পেজ

   
Website Design & Developed By MD Fahim Haque - Web Solution