আজ | সোমবার | মিনিট | ঋতু:
ঋতু: |
সর্বশেষঃ
সোনারগাঁয়ে যেসব এলাকায় আগামীকাল ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সাংবাদিক বাবুল মোশাররফ এর সপ্তম মৃত্যু বার্ষিকী আজ সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দোকান ফেলে পালালেন ব্যবসায়ীরা, ১১ হাজার টাকা জরিমানা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান: আ.লীগ-যুবলীগ নেতা ও ডাকাতসহ গ্রেপ্তার ১২ সোনারগাঁয়ে মোবাইল চুরির অপবাদে গরম পানিতে ঝলসে দেওয়া সেই কিশোরী আফরিনের মৃত্যু সোনারগাঁয়ে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেফতার ১৩ সোনারগাঁয়ে ইষ্ট জিবাই ইন্টারন্যাশনাল ফুড লিমিটেডের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সোনারগাঁয়ে ফেসবুকে আওয়ামী লীগকে সমর্থন করে পোস্ট, ইমন নামে এক যুবক গ্রেপ্তার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী ও মাদকসেবীসহ গ্রেফতার ১৮ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযান: ধর্ষণ, ডাকাতি ও নাশকতার আসামিসহ গ্রেফতার ১৯ সোনারগাঁওয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মুদি দোকানি আটক সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের নেতাসহ গ্রেপ্তার ৮ সোনারগাঁয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, খামারিকে জরিমানা কাঁচপুরে ফারুককে চোর আখ্যা দিয়ে পিটিয়ে হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১৬ সোনারগাঁয়ে চোর সন্দেহে পিটিয়ে যুবককে হত্যা, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু সোনারগাঁওয়ে চিকিৎসককে মারধরের চেষ্টা: ব্যবসায়ী আটক সোনারগাঁয়ে ৩৫ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি মিনু ও তাঁর ছেলে আটক সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের নেতাসহ গ্রেপ্তার ১২ অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াচ্ছে হাজী আলমগীর ফাউন্ডেশন

সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দোকান ফেলে পালালেন ব্যবসায়ীরা, ১১ হাজার টাকা জরিমানা

রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
১৩৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান টের পেয়ে দোকান ফেলে পালিয়েছেন বাজারের ব্যবসায়ীরা। রোববার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তার কাঁচাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। অভিযানে পাটের বদলে প্লাস্টিকের বস্তায় চাল সংরক্ষণ ও বিক্রির দায়ে দুই মুদি দোকানিকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন সরকার। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার দর নিয়ন্ত্রণ ও পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন বাস্তবায়নের লক্ষ্যে রোববার বিকেলে মোগরাপাড়া চৌরাস্তা কাঁচাবাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে প্লাস্টিকের বস্তায় চাল রাখার অপরাধে আলামিনকে ৫ হাজার টাকা এবং আকতার নামের অপর এক মুদি দোকানিকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে, ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি ও জরিমানার খবর ছড়িয়ে পড়লে বাজারের অন্যান্য ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে তাৎক্ষণিকভাবে দোকান খোলা রেখেই সটকে পড়েন। পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট কিছুক্ষণ অপেক্ষা করে অভিযান সমাপ্ত ঘোষণা করে ঘটনাস্থল ত্যাগ করেন।

অভিযানের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার বলেন, “পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন অমান্য করে চালের বস্তায় পাটের বদলে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় দুই ব্যবসায়ীকে ১১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে ও বাজার স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”

এই নিউজটি শেয়ার করুন...

আমাদের ফেসবুক পেজ

   
Website Design & Developed By MD Fahim Haque - Web Solution