আজ | রবিবার | মিনিট | ঋতু:
ঋতু: |
সর্বশেষঃ
সোনারগাঁয়ে চোর সন্দেহে পিটিয়ে যুবককে হত্যা, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু সোনারগাঁওয়ে চিকিৎসককে মারধরের চেষ্টা: ব্যবসায়ী আটক সোনারগাঁয়ে ৩৫ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি মিনু ও তাঁর ছেলে আটক সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের নেতাসহ গ্রেপ্তার ১২ অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াচ্ছে হাজী আলমগীর ফাউন্ডেশন সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে শ্রমিক লীগ নেতাসহ গ্রেফতার ১৫ সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুস সাত্তার, সম্পাদক ইমরান হোসেন নজরুল বর্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে দ্বিতীয় মাহেমুমা সোনারগাঁয়ে আওয়ামী লীগের ২০ নেতাকর্মীদের নামে মামলা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান: নিষিদ্ধ ছাত্রলীগের নেতাসহ গ্রেফতার ১৪ কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোনারগাঁয়ে গ্রেপ্তার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ১১ সোনারগায়ে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়িতে ডাকাতি স্বর্ণালংকার নগদ টাকাসহ ৪ লাখ টাকার মালামাল লুট ‘সবকিছুই পর্যবেক্ষণে রাখছি, দেখা হবে আমলনামা জমা দেওয়ার সময়’: খাইরুল ইসলাম সজীবের ফেসবুক পোস্ট ঘিরে সোনারগাঁয়ে মেলায় অবৈধ বিদ্যুৎ সংযোগ মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিহত করতে কাঁচপুরে বিএনপি নেতাকর্মীদের অবস্থান ও বিক্ষোভ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে আ’লীগ-ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ১২ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও শিশু বলাৎকার মামলার আসামিসহ গ্রেপ্তার ২২ সোনারগাঁওয়ে দুই কারখানায় ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার, মালামাল উদ্ধার চেয়ারম্যান প্রার্থিতা ঠেকাতে একটি চক্র অপপ্রচার চালাচ্ছে’: কাঁচপুরে সেলিম হক রুমির সংবাদ সম্মেলন

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের নেতাসহ গ্রেপ্তার ১২

রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
১৮৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইন, ডাকাতি, মাদক গ্রহণ ও আদালতের পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৮ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান (পিপিএম)-এর দিকনির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক (পিপিএম)-এর নেতৃত্বে থানা পুলিশের একাধিক দল এ বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে সন্ত্রাসবিরোধী আইনে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—উপজেলার আমবাগ এলাকার বায়জিদ (২০), যিনি নিষিদ্ধ ছাত্রলীগের জামপুর ইউনিয়নের ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং বাগমুছা এলাকার মোঃ মাজহারুল ইসলাম মাসুম (৩২), যিনি পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

এছাড়া ডাকাতি মামলায় দত্তপাড়া এলাকার জাহিদ হাসান সোহানকে (১৯) গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাসিন্দা নাহিদকে (১৭) সোনারগাঁয়ের ঝাউচর মোল্লা বাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

একই অভিযানে উপজেলার বিভিন্ন স্থান থেকে আটজন মাদকসেবীকে হাতেনাতে আটক করা হয়। তাঁরা হলেন—উদ্ধমগঞ্জ এলাকার মোঃ রিয়াজ (৩২), অপু বর্মন (২৪) ও মোঃ রবিউল ইসলাম (৩৮); ঝাউচর এলাকার মোঃ মাজহারুল ইসলাম (৩৬); দৈল্যেরবাগ এলাকার মোঃ মোতালেব (৫৩); আমবাগ এলাকার দেওয়ান আরজু (৫৫) এবং কাঁচপুর পুরান বাজার এলাকার মোঃ ডালিম হোসেন (৩৮) ও উত্তম বর্মন (১৮)।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, এলাকায় অপরাধ দমন, মাদক নির্মূল এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সার্বক্ষণিক তৎপর রয়েছে। গ্রেপ্তারকৃত ১২ আসামির বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

এই নিউজটি শেয়ার করুন...

আমাদের ফেসবুক পেজ

   
Website Design & Developed By MD Fahim Haque - Web Solution