নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, শিশু বলাৎকার এবং ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক কারবারিদের কাছ থেকে ১১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আজ (সোমবার) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান (পিপিএম)-এর নির্দেশনা এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক (পিপিএম)-এর নেতৃত্বে থানা এলাকার বিভিন্ন পয়েন্টে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ১১ পিস ইয়াবাসহ নিয়মিত মাদক মামলায় গ্রেপ্তার করা হয়েছে ২ জনকে। তারা হলেন—সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নের নানাখী এলাকার মোঃ মনির হোসেন সুমন (৩০) এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাশিমপুর এলাকার মোছাঃ আকলিমা (২২)।
এছাড়া শিশু বলাৎকারের অভিযোগে মোঃ রাসেল (৩৭) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলার ভৈরবদী (কালাদরগা) গ্রামের মোঃ শাহজাহান মিয়ার ছেলে।
ওয়ারেন্টভুক্ত অপর আসামিরা হলেন—বাইশটেকী এলাকার মোঃ শহীদুল এবং কাঁচপুর সোনাপুর এলাকার সুহেদ আহমদ।
অন্যদিকে অভিযানে বিভিন্ন স্থান থেকে ১৬ জন মাদকসেবীকে হাতেনাতে আটক করা হয়। তারা হলেন—মোঃ অনিক মিয়া (২৪), আবির (৩১), ফাহিম (২০), সাগর (২৬), শাওন বর্মন (২০), সবুজ (২৬), আরিফ (১৯), মোঃ আরমান (৩০), আল আমিন (১৯), সৈকত (৩০), মোঃ তৌহিদুর রহমান সিয়াম (২৩), সজীব দাস (৩০), সুজন দাস (৩১), মোঃ শামীম হোসেন (২৯), মোঃ সজীব আহম্মেদ (৩০) ও মোঃ জাহিদ (২২)।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।