আজ | রবিবার | মিনিট | ঋতু:
ঋতু: |
সর্বশেষঃ
চেয়ারম্যান প্রার্থিতা ঠেকাতে একটি চক্র অপপ্রচার চালাচ্ছে’: কাঁচপুরে সেলিম হক রুমির সংবাদ সম্মেলন সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবী ও ডাকাতসহ গ্রেফতার ১৮ সোনারগাঁয়ে প্রীতি ফুটবল ম্যাচে ২০০৩ ব্যাচকে ৭-৪ গোলে হারাল ২০০৪ ব্যাচ সোনারগাঁয়ে এইচএসসিতে পাশের হার ৩০.৩, আলিমে জেলার শীর্ষে ৯২.৭০% সোনারগাঁয়ে পাসের হারে শীর্ষে স্টার ফ্লাওয়ার, সর্বনিম্ন সোনারগাঁ সরকারি কলেজ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ ডাকাত, মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত ২১ জন গ্রেপ্তার সোনারগাঁ সরকারি কলেজে এইচএসসির ফল বিপর্যয়, পাসের হার মাত্র ২৩ শতাংশ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদে আতাউর রহমানকে এমপি মান্নানের সমর্থন ‘বিগত ১৭ বছরে সোনারগাঁয়ে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি’ সোনারগাঁয়ে একরামপুর নবজাগরণ যুব সংঘের ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত সোনারগাঁয়ে বিদেশি মদসহ যুবক আটক বাবার কাছে মাদকের টাকা না পেয়ে ঘরে আগুন দিলো ছেলে সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩ সোনারগাঁয়ে স্বেচ্ছাসেবক দল নেতা আবু সিদ্দিক মোল্লার মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে লড়াই করি নাই, রাজপথে লড়াই করেছি.. সজিব সোনারগাঁয়ে পুলিশের অভিযানে ২২ জন গ্রেপ্তার, ৭৫ পিস ইয়াবা সোনারগাঁয়ে প্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতি, দেড় কোটি টাকার মালামাল লুটের অভিযোগ সোনারগাঁয়ে মুদির দোকানে হামলা-ভাঙচুর, ৩ লাখ টাকা ও মালামাল লুটের অভিযোগ সোনারগাঁয়ে বাসের সিটে মিলল ২৩ হাজার ইয়াবা, গ্রেপ্তার ৩ সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

চেয়ারম্যান প্রার্থিতা ঠেকাতে একটি চক্র অপপ্রচার চালাচ্ছে’: কাঁচপুরে সেলিম হক রুমির সংবাদ সম্মেলন

রবিবার, ১ নভেম্বর, ২০২৬
৩৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থিতা নস্যাৎ করতে একটি কুচক্রী মহল সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন কাঁচপুর থানা বিএনপির সভাপতি ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাজী সেলিম হক রুমি।

রবিবার (১ নভেম্বর) বিকেলে কাঁচপুর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হাজী সেলিম হক রুমি বলেন, “জন্মলগ্ন থেকেই দেখে আসছি আমাদের পরিবার একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবার। নারায়ণগঞ্জ জেলার প্রতিটি মানুষ আমাদের পরিবারের অবদান ও রাজনৈতিক ইতিহাস সম্পর্কে অবগত। আমার বাবা দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন এবং কাঁচপুর ইউনিয়ন পরিষদের ৬ বারের নির্বাচিত সফল চেয়ারম্যান ছিলেন। আমাদের পরিবার আজীবন কাঁচপুরবাসীর সুখে-দুঃখে পাশে থেকে সেবা করে এসেছে, আমিও জনগণের সেই সেবা অব্যাহত রাখতে চাই।”

নিজের রাজনৈতিক পরিচয় তুলে ধরে তিনি বলেন, “আমি ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী ছাত্রদলের মাধ্যমে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। পরবর্তীতে যুবদল ও শ্রমিক দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন শেষে বর্তমানে বিএনপির মূল ধারার রাজনীতি করছি। অথচ সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে একটি পক্ষ ঈর্ষান্বিত হয়ে সাংবাদিকদের ব্যবহার করে আমার বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে।”

তিনি ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, “নিষিদ্ধ, গুপ্ত ও তথাকথিত নব-বিএনপি চক্র মিলে একজোট হয়ে আমার রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এই ষড়যন্ত্রে মেতেছে। কিন্তু তাদের এই হীন প্রচেষ্টা কখনো সফল হবে না।”

অতীতের আন্দোলন-সংগ্রামের স্মৃতিচারণ করে সেলিম হক রুমি বলেন, “যখন রাজপথে আন্দোলন করার মতো লোক খুঁজে পাওয়া যেত না, শত প্রতিকূলতার মাঝেও তখন আমরাই রাজপথে ছিলাম। আমরা কোনো ব্যক্তিকেন্দ্রীক রাজনীতি করি না, আমরা শহীদ জিয়ার আদর্শ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার খাঁটি বিএনপির রাজনীতি করি। দলের জন্য বহু হামলা-মামলা ও নির্যাতনের শিকার হয়েছি, তবুও কোনোদিন রাজপথ ছাড়িনি।”

আসন্ন নির্বাচনে কাঁচপুরবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশা করে তিনি এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সংবাদ সম্মেলনে কাঁচপুর থানা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই নিউজটি শেয়ার করুন...

আমাদের ফেসবুক পেজ

   
Website Design & Developed By MD Fahim Haque - Web Solution