নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ‘সুস্থ মানুষ, সুন্দর সমাজ গড়ার প্রত্যয়’ এবং ‘সেবা, ঐক্য, মানবতার কল্যাণে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সামাজিক সংগঠন ‘একরামপুর নবজাগরণ যুব সংঘ’ এ মানবিক উদ্যোগ গ্রহণ করে।
আজ ৩০শে অক্টোবর (শুক্রবার) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে একরামপুর মসজিদ সংলগ্ন মাঠে এ স্বাস্থ্যসেবা ক্যাম্প পরিচালিত হয়। দিনভর এ কর্মসূচিতে এলাকার নানা বয়সের সাধারণ ও দুস্থ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে।
আয়োজকরা জানান, ক্যাম্পে আগত সাধারণ রোগীদের নিম্নলিখিত সেবাসমূহ সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়:
সংগঠনের নেতৃবৃন্দ জানান, সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে একটি স্বাস্থ্যকর ও সুন্দর সমাজ বিনির্মাণের লক্ষ্যেই তাদের এই ক্ষুদ্র প্রয়াস। আগামীতেও এলাকার অসহায় মানুষের কল্যাণে এ ধরনের বহুমুখী সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।