আজ | বৃহস্পতিবার | মিনিট | ঋতু:
ঋতু: |
সর্বশেষঃ
বাবার কাছে মাদকের টাকা না পেয়ে ঘরে আগুন দিলো ছেলে সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩ সোনারগাঁয়ে স্বেচ্ছাসেবক দল নেতা আবু সিদ্দিক মোল্লার মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে লড়াই করি নাই, রাজপথে লড়াই করেছি.. সজিব সোনারগাঁয়ে পুলিশের অভিযানে ২২ জন গ্রেপ্তার, ৭৫ পিস ইয়াবা সোনারগাঁয়ে প্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতি, দেড় কোটি টাকার মালামাল লুটের অভিযোগ সোনারগাঁয়ে মুদির দোকানে হামলা-ভাঙচুর, ৩ লাখ টাকা ও মালামাল লুটের অভিযোগ সোনারগাঁয়ে বাসের সিটে মিলল ২৩ হাজার ইয়াবা, গ্রেপ্তার ৩ সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা যুবদলের জমকালো র‌্যালি, ঐক্যের ডাক সোনারগাঁয়ে ৯ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার সোনারগাঁয়ে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: শম্ভুপুরা ইউনিয়ন দলের খেলোয়াড় বাছাই, থাকছে ১০টি খেলা সোনারগাঁয়ে ঘুমন্ত কিশোরীর গায়ে গরম পানি নিক্ষেপের অভিযোগ, থানায় মায়ের লিখিত অভিযোগ জমকালো আয়োজনে সোনারগাঁয়ে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত সোনারগাঁয়ে যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার আসামি কক্সবাজার থেকে গ্রেপ্তার কবরস্থানের পাশে ময়রার ডাম্পিং ষ্টেশন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন সোনারগাঁয়ে চারটি চুনা কারখানা ভেঙ্গে দিলো তিতাস সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০৮ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২৭ সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২৬ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩০, ইয়াবা উদ্ধার ৭২ পিস

বাবার কাছে মাদকের টাকা না পেয়ে ঘরে আগুন দিলো ছেলে

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
৪৯ বার দেখা হয়েছে
নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকের টাকা না পেয়ে নিজ বাবার বসতবাড়িতে আগুন দিল এক যুবক। আগুনে বসতবাড়ির কয়েকটি কক্ষের আসবাবপত্র পুড়ে যায়। এছাড়া আগুনে পাশের একটি টিনের ঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কাঁচপুর ইউনিয়নের বেহাকৈইর কালিয়াভিটা কবরস্থান সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। তবে আগুনের কোন হতাহতের ঘটনা ঘটেনি। কাঁচপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় সাড়ে ৫ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে দাবি করছেন ভুক্তভোগী। অভিযুক্ত ওই যুবকের নাম নাজমুল হাসান (২৮)। ঘটনার পর পরই নাজমুল এলাকা থেকে পালিয়ে যায়।
অভিযুক্তের বাবা ভুক্তভোগী আয়েত আলীর অভিযোগ, মাদকের টাকা না পেয়ে তাঁর ছেলে মাদকাসক্ত নাজমুল হাসান গত বুধবার রাতে তার বসতবাড়িতে আগুন ধরিয়ে দেন। এতে বাড়ির কয়েকটি কক্ষের পাশাপাশি সেখানে রাখা প্লাস্টিকের ক্রেট পুড়ে যায়। আগুন ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।
পরে কাঁচপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই বাড়ির কয়েকটি কক্ষ ও প্লাস্টিক ক্রেট পুড়ে যায়। আগুনে পাশের একটি টিনের ঘরও ক্ষতিগ্রস্ত হয়ে প্রায় সাড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
কাঁচপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, আগুনের খবর শুনে আমাদের দুটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে একটি কাঠের ঘর, একটি রান্না ঘরে থাকা আসবাবপত্র পুড়ে আনুমানিক ২/৩ লাখ টাকার মালামাল ক্ষতি সাধন হয়েছে। তবে ভুক্তভোগী বলছেন আগুনে তার সাড়ে ৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
এই নিউজটি শেয়ার করুন...

আমাদের ফেসবুক পেজ

   
Website Design & Developed By MD Fahim Haque - Web Solution