আজ | বৃহস্পতিবার | মিনিট | ঋতু:
ঋতু: |
সর্বশেষঃ
সোনারগাঁয়ে স্বেচ্ছাসেবক দল নেতা আবু সিদ্দিক মোল্লার মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে লড়াই করি নাই, রাজপথে লড়াই করেছি.. সজিব সোনারগাঁয়ে পুলিশের অভিযানে ২২ জন গ্রেপ্তার, ৭৫ পিস ইয়াবা সোনারগাঁয়ে প্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতি, দেড় কোটি টাকার মালামাল লুটের অভিযোগ সোনারগাঁয়ে মুদির দোকানে হামলা-ভাঙচুর, ৩ লাখ টাকা ও মালামাল লুটের অভিযোগ সোনারগাঁয়ে বাসের সিটে মিলল ২৩ হাজার ইয়াবা, গ্রেপ্তার ৩ সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা যুবদলের জমকালো র‌্যালি, ঐক্যের ডাক সোনারগাঁয়ে ৯ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার সোনারগাঁয়ে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: শম্ভুপুরা ইউনিয়ন দলের খেলোয়াড় বাছাই, থাকছে ১০টি খেলা সোনারগাঁয়ে ঘুমন্ত কিশোরীর গায়ে গরম পানি নিক্ষেপের অভিযোগ, থানায় মায়ের লিখিত অভিযোগ জমকালো আয়োজনে সোনারগাঁয়ে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত সোনারগাঁয়ে যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার আসামি কক্সবাজার থেকে গ্রেপ্তার কবরস্থানের পাশে ময়রার ডাম্পিং ষ্টেশন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন সোনারগাঁয়ে চারটি চুনা কারখানা ভেঙ্গে দিলো তিতাস সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০৮ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২৭ সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২৬ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩০, ইয়াবা উদ্ধার ৭২ পিস সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সাংবাদিক ইমরান সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার

সোনারগাঁয়ে স্বেচ্ছাসেবক দল নেতা আবু সিদ্দিক মোল্লার মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
৫৬ বার দেখা হয়েছে

পরিমল বিশ্বাস, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি ও সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু সিদ্দিক মোল্লার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নের আমবাগ এলাকায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে মরহুম আবু সিদ্দিক মোল্লার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়।

সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু মোরশেদ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি নজরুল ইসলাম টিটু, উপজেলা বিএনপির সহসভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আল মুজাহিদ মল্লিক, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মোস্তাফিজুর রহমান মামুন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবু, পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুব আলম ও সদস্যসচিব সালাউদ্দিন সালু।

এ ছাড়া উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা শামীম, পৌরসভা ছাত্রদলের সভাপতি ফরহাদ শিকদার, স্বেচ্ছাসেবক দল নেতা ডালিম, নোয়াগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইকবাল হোসেনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

দোয়া মাহফিলে বক্তারা মরহুম আবু সিদ্দিক মোল্লার রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের স্মৃতিচারণ করেন। তাঁরা বলেন, আবু সিদ্দিক মোল্লা ছিলেন একজন নিবেদিতপ্রাণ রাজনৈতিক সংগঠক। দলের দুঃসময়ে তিনি নেতাকর্মীদের পাশে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর সাংগঠনিক দক্ষতা, রাজনৈতিক আদর্শ এবং মানুষের প্রতি ভালোবাসা নেতাকর্মীদের মাঝে স্মরণীয় হয়ে থাকবে।

বক্তারা আরও বলেন, তাঁর মৃত্যুতে দল একজন নিবেদিতপ্রাণ সংগঠককে হারিয়েছে। তাঁর অবদান ও স্মৃতি নেতাকর্মীদের অনুপ্রেরণা জোগাবে। এ ক্ষতি সহজে পূরণ হওয়ার নয়।

অনুষ্ঠানের শেষপর্যায়ে মরহুম আবু সিদ্দিক মোল্লার রুহের মাগফিরাত কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তৌফিক কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এই নিউজটি শেয়ার করুন...

আমাদের ফেসবুক পেজ

   
Website Design & Developed By MD Fahim Haque - Web Solution