নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের ২০২৬ সালের নির্বাচনে ২০২৭–২০২৮ মেয়াদের কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাংবাদিক ইমরান হোসেন।
আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ক্লাবের সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে সাংবাদিক ইমরান হোসেন সাংবাদিকতার মর্যাদা রক্ষা, সহকর্মীদের অধিকার প্রতিষ্ঠা এবং পেশাগত ঐক্য সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
তিনি ক্লাবের সার্বিক উন্নয়ন, সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চাকে আরও গতিশীল করার লক্ষ্যে কাজ করতে আগ্রহী।
সাংবাদিক ইমরান হোসেন তার এ পথচলায় সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের সদস্য, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের দোয়া, সমর্থন ও ভালোবাসা কামনা করেছেন।