সোনারগাঁয় খামারিকে অপহরণ, মুক্তিপণে উদ্ধার

সোনারগাঁয় খামারিকে অপহরণ, মুক্তিপণে উদ্ধার

প্রকাশিতঃ

শেয়ার করুন
শেয়ার করুন
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁয় কাঁচপুর থেকে এক গরুর খামারিকে অপহরণ করে সাড়ে পাঁচ লাখ টাকা মুক্তিপণ আদায়ের গুরুতর অভিযোগ উঠেছে।

গত বুধবার রাতে কাঁচপুর বাস স্ট্যান্ডে ডেকে নিয়ে তাকে অপহরণ করে। সারা রাত নির্যাতনের পর পরিবারের কাছ থেকে সাড়ে ৫ লাখ টাকা মুক্তিপনে তাকে ছেড়ে দেওয়া হয়।

ঘটনার পর থেকে অপহরণ চক্রের মুলহোতা সন্ত্রাসী টাইগার মোমেনের ছোট ভাই মো. সুমন গা ঢাকা দিয়েছে।

অপহৃত খামারি জুয়েল রানা শুভ অভিযোগ উল্লেখ করেন, উপজেলার কাঁচপুর বাস স্ট্যান্ডে গত বুধবার রাতে নেত্রকোনা থেকে গরু কেনার কথা বলে তাকে ডেকে নিয়ে যায়। পরে তাকে সন্ত্রাসী টাইগার মোমেনের ছোট ভাই মো. সুমনের নেতৃত্বে খায়রুল অজ্ঞাত ৫-৬ একটি দল গাড়িতে করে নিয়ে যায়। একটি খামারে নিয়ে তাকে আটক করে সারা রাত নির্যাতন করে। এক পর্যায়ে তার পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তার পরিবার তাকে এ টাকা দিতে অস্বীকৃতি জানালে বাম হাতে আঙুল ভেঙ্গে ছবি পাঠায় তার পরিবারের কাছে। এক পর্যায়ে বিকাশের মাধ্যমে এক লাখ টাকা পাঠানো হয়।

পরবর্তীতে আরও সাড়ে ৪ লাখ টাকা মিন্টু রোডে ডিবি কার্যালয়ে কর্মরত পুলিশ সদস্য কাঁচপুরের বাসিন্দা ওসমান গণির মাধ্যমে এক ব্যক্তিকে ডেমরা কোনাপাড়া এলাকায় দেওয়া হয়। পরে তাকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে কাঁচপুর বাস স্ট্যান্ড এলাকায় ছেড়ে দেওয়া হয়।

অপহৃত জুয়েল রানা শুভ জানান, তিনি নেত্রকোনা এলাকায় গরুর খামারি। তাকে গরু কেনার কথা বলে খায়রুলের মাধ্যমে কাঁচপুর ডেকে নেওয়া হয়। পরে তাকে একটি গাড়িতে করে কাঁচপুর এলাকায় একটি মাছের খামারে নিয়ে মারধর করা হয়। এ সময় তার পরিবারের কাছে টাইগার মোমেনের ছোট ভাই মো. সুমন ২০ লাখ টাকা মুক্তিপন দাবি করে। এক পর্যায়ে তার হাতের আঙুল ভাঙার ছবি দেখিয়ে বিকাশ ও নগদে এক লাখ টাকা নেয়। তার পরিবারের কাছে ডিবি পুলিশ আটক করেছে বলে প্রচার করা হয়। পরে তার বন্ধু ঢাকায় ডিবিতে কর্মরত ওসমানের মাধ্যতে আরও সাড়ে ৪ লাখ টাকা নিয়ে তাকে ছেড়ে দেয়।

তিনি দাবি করেন, ডিবিতে কর্মরত ওসমানের নেতৃত্বে কাঁচপুর এলাকায় একটি চক্র গড়ে উঠেছে। ব্যবসায়ীদের অপহরণ করে তার পরিবারের কাছ থেকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেয়। মামলার ভয়ভীতি দেখানো হয়। তিনি মুক্তি পেয়ে পুলিশ সুপার কার্যালয়ে অভিযোগ দায়ের করেন। পুলিশ সুপারের নির্দেশে শনিবার সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযুক্ত সুমনের সঙ্গে যোগাযোগ করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। ক্ষুদে বার্তা দিয়ে কোন সাড়া পাওয়া যায়নি।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, অপহরণের ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন
শেয়ার করুন
শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

সোনারগাঁয়ে শিক্ষার্থীদের দুই দফা হাজিরা নেওয়ার নির্দেশ

নিউজ সোনারগাঁ : শিক্ষার্থীদের স্কুল পালানোর প্রবণতা রোধে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রতিদিন দুই দফা হাজিরা নেওয়ার নির্দেশ দেওয়া...

Read more

সোনারগাঁয়ে গরুর মাংস ব্যবসায়ীর ১০ লাখ টাকা ছিনতাই, আহত ৩

সোনারগাঁয়ে গরুর মাংস ব্যবসায়ীর ১০ লাখ টাকা ছিনতাই, আহত ৩ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গরুর মাংস ব্যবসায়ীর ১০ লাখ টাকা ছিনতাই করেছে...

Read more

তিন হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা আলাউদ্দিনের ফাঁসির দাবিতে নয়াগাঁওয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের আলোচিত আওয়ামী লীগ নেতা ও তিন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আলাউদ্দিন ও...

Read more
বার্তা প্রধানঃ

ফারুক হোসাইন

কর্তৃক প্রকাশিতঃ

ফরিদ হোসেন

নিবদ্ধনঃ

নিউজসোনারগাঁ২৪ডটকম
সংবাদ মাধ্যমটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবদ্ধনের জন্য আবেদিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

ঈশা খাঁ মোবাইল মার্কেট মোগরাপাড়া, চৌরাস্তা
সোনারগাঁ, নারায়ণগঞ্জ
ফোনঃ ০১৯১৬৮৬৫৬৬৬, ০১৭১৮২০০৬০৬
ইমেইলঃ mkforid@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009