চতুর্থ দিনেও খোঁজ মিলেনি মেঘনা নদীতে ট্রলার ডুবে যাওয়া হেলাল উদ্দীনের

চতুর্থ দিনেও খোঁজ মিলেনি মেঘনা নদীতে ট্রলার ডুবে যাওয়া হেলাল উদ্দীনের

প্রকাশিতঃ

শেয়ার করুন
শেয়ার করুন
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবির নিখোঁজের দুই দিন পর তৃতীয় দিন ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌপুলিশ একই পরিবারের চারজনের মধ্যে তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার করলেও রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টা পর্যন্ত পরিবারের নিখোঁজ বাবা হেলাল উদ্দীনের সন্ধান পাওয়া যায়নি।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে মেঘনা নদীতে ট্রলার ডুবে এক নারী নিহত ও একই পরিবারের ৪ জন নিখোঁজ হন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার এলাকার আল-মোস্তফা ফ্যাক্টরির সামনে মেঘনা নদীতে ভাসমান অবস্থায় একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। তারা হলেন- নিখোঁজ হেলাল উদ্দিনের ছেলে সজিব, মেয়ে সামিয়া ও শিশু ছেলে সামিন।

উদ্ধার হওয়া তিনজন কুমিল্লার হোমনা উপজেলার শ্রীমুদ্দি গ্রামের বাসিন্দা। তাদের মরদেহ উদ্ধারের পর স্বজনদের কাছে গতকাল হস্তান্তর করা হয়।

সোনারগাঁ ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার জাহেদ চৌধুরী বলেন, নিখোঁজ হেলাল উদ্দীনকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল চতুর্থ দিনের মতো চেষ্টা চালিয়ে যাচ্ছে। ফায়ার সার্ভিসের পাশাপাশি কোস্ট গার্ডের সদস্যরাও সন্ধানে কাজ করছেন। তবে এখন পর্যন্ত নিখোঁজ হেলাল উদ্দীনের কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ ব্যক্তির সন্ধান না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন
শেয়ার করুন
শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

খায়রুল ইসলাম সাজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সাজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।...

Read more

সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী, হত্যা মামলা ও মাদকসেবনের অভিযোগে ১০ জন গ্রেপ্তার

নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী মামলা, হত্যা মামলা, পুরোনো মামলা ও মাদকসেবনের অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার...

Read more

লাইসেন্স ছাড়াই ব্যবসা, সোনারগাঁয়ে তিন হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হোটেল ও রেস্টুরেন্টের লাইসেন্স না থাকায় হাজি কাচ্চি ঘর, সোনার বাংলা বিরানি...

Read more
বার্তা প্রধানঃ

ফারুক হোসাইন

কর্তৃক প্রকাশিতঃ

ফরিদ হোসেন

নিবদ্ধনঃ

নিউজসোনারগাঁ২৪ডটকম
সংবাদ মাধ্যমটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবদ্ধনের জন্য আবেদিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

ঈশা খাঁ মোবাইল মার্কেট মোগরাপাড়া, চৌরাস্তা
সোনারগাঁ, নারায়ণগঞ্জ
ফোনঃ ০১৯১৬৮৬৫৬৬৬, ০১৭১৮২০০৬০৬
ইমেইলঃ mkforid@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009