আজ | শুক্রবার | মিনিট | ঋতু:
ঋতু: |
সর্বশেষঃ
সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুস সাত্তার, সম্পাদক ইমরান হোসেন নজরুল বর্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে দ্বিতীয় মাহেমুমা সোনারগাঁয়ে আওয়ামী লীগের ২০ নেতাকর্মীদের নামে মামলা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান: নিষিদ্ধ ছাত্রলীগের নেতাসহ গ্রেফতার ১৪ কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোনারগাঁয়ে গ্রেপ্তার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ১১ সোনারগায়ে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়িতে ডাকাতি স্বর্ণালংকার নগদ টাকাসহ ৪ লাখ টাকার মালামাল লুট ‘সবকিছুই পর্যবেক্ষণে রাখছি, দেখা হবে আমলনামা জমা দেওয়ার সময়’: খাইরুল ইসলাম সজীবের ফেসবুক পোস্ট ঘিরে সোনারগাঁয়ে মেলায় অবৈধ বিদ্যুৎ সংযোগ মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিহত করতে কাঁচপুরে বিএনপি নেতাকর্মীদের অবস্থান ও বিক্ষোভ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে আ’লীগ-ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ১২ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও শিশু বলাৎকার মামলার আসামিসহ গ্রেপ্তার ২২ সোনারগাঁওয়ে দুই কারখানায় ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার, মালামাল উদ্ধার চেয়ারম্যান প্রার্থিতা ঠেকাতে একটি চক্র অপপ্রচার চালাচ্ছে’: কাঁচপুরে সেলিম হক রুমির সংবাদ সম্মেলন সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবী ও ডাকাতসহ গ্রেফতার ১৮ সোনারগাঁয়ে প্রীতি ফুটবল ম্যাচে ২০০৩ ব্যাচকে ৭-৪ গোলে হারাল ২০০৪ ব্যাচ সোনারগাঁয়ে এইচএসসিতে পাশের হার ৩০.৩, আলিমে জেলার শীর্ষে ৯২.৭০% সোনারগাঁয়ে পাসের হারে শীর্ষে স্টার ফ্লাওয়ার, সর্বনিম্ন সোনারগাঁ সরকারি কলেজ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ ডাকাত, মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত ২১ জন গ্রেপ্তার সোনারগাঁ সরকারি কলেজে এইচএসসির ফল বিপর্যয়, পাসের হার মাত্র ২৩ শতাংশ

নজরুল বর্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে দ্বিতীয় মাহেমুমা

শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
৬৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ‘নজরুল বর্ষ–২০২৬’ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সোনারগাঁ উপজেলা পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে মাহেমুমা সুলতানা। সে উপজেলার ঐতিহ্যবাহী নোয়াগাঁও হাই স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের হাত থেকে পুরস্কার গ্রহণ করে মাহেমুমা। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের অতিথিরা।

মাহেমুমার বাবা মোহাম্মদ আলমগীর হোসেন একটি হাইস্কুলের ইংরেজি শিক্ষক এবং মা বিষ্ণাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

মেয়ের এ অর্জনে আনন্দ ও গর্ব প্রকাশ করে মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, একজন বাবা হিসেবে মেয়ের এই অর্জনে আমি ভীষণ আনন্দিত ও গর্বিত। পুরস্কার পাওয়ার আনন্দের পাশাপাশি আমার কাছে আরও বড় প্রাপ্তি হলো, সে নিজের কল্পনাকে রং-তুলির মাধ্যমে ফুটিয়ে তুলেছে এবং সবার সামনে নিজের কাজ তুলে ধরার সাহস দেখিয়েছে।

তিনি আরও বলেন, নোয়াগাঁও হাই স্কুলের শিক্ষকদের প্রতি আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই। তাদের শিক্ষা ও উৎসাহ শিক্ষার্থীদের নিজস্ব প্রতিভা বিকাশ এবং আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে সহায়তা করে।

মেয়ের ভবিষ্যৎ সাফল্য কামনা করে তিনি বলেন, মাহেমুমা যেন শেখার আনন্দ ধরে রেখে নিজের সৃজনশীল চর্চা অব্যাহত রাখে এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন করতে পারে। এ জন্য তিনি সবার কাছে মেয়ের জন্য দোয়া চেয়েছেন।

এই নিউজটি শেয়ার করুন...

আমাদের ফেসবুক পেজ

   
Website Design & Developed By MD Fahim Haque - Web Solution