আজ | রবিবার | মিনিট | ঋতু:
ঋতু: |
সর্বশেষঃ
সোনারগাঁয়ে প্রীতি ফুটবল ম্যাচে ২০০৩ ব্যাচকে ৭-৪ গোলে হারাল ২০০৪ ব্যাচ সোনারগাঁয়ে এইচএসসিতে পাশের হার ৩০.৩, আলিমে জেলার শীর্ষে ৯২.৭০% সোনারগাঁয়ে পাসের হারে শীর্ষে স্টার ফ্লাওয়ার, সর্বনিম্ন সোনারগাঁ সরকারি কলেজ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ ডাকাত, মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত ২১ জন গ্রেপ্তার সোনারগাঁ সরকারি কলেজে এইচএসসির ফল বিপর্যয়, পাসের হার মাত্র ২৩ শতাংশ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদে আতাউর রহমানকে এমপি মান্নানের সমর্থন ‘বিগত ১৭ বছরে সোনারগাঁয়ে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি’ সোনারগাঁয়ে একরামপুর নবজাগরণ যুব সংঘের ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত সোনারগাঁয়ে বিদেশি মদসহ যুবক আটক বাবার কাছে মাদকের টাকা না পেয়ে ঘরে আগুন দিলো ছেলে সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩ সোনারগাঁয়ে স্বেচ্ছাসেবক দল নেতা আবু সিদ্দিক মোল্লার মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে লড়াই করি নাই, রাজপথে লড়াই করেছি.. সজিব সোনারগাঁয়ে পুলিশের অভিযানে ২২ জন গ্রেপ্তার, ৭৫ পিস ইয়াবা সোনারগাঁয়ে প্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতি, দেড় কোটি টাকার মালামাল লুটের অভিযোগ সোনারগাঁয়ে মুদির দোকানে হামলা-ভাঙচুর, ৩ লাখ টাকা ও মালামাল লুটের অভিযোগ সোনারগাঁয়ে বাসের সিটে মিলল ২৩ হাজার ইয়াবা, গ্রেপ্তার ৩ সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা যুবদলের জমকালো র‌্যালি, ঐক্যের ডাক সোনারগাঁয়ে ৯ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

সোনারগাঁয়ে প্রীতি ফুটবল ম্যাচে ২০০৩ ব্যাচকে ৭-৪ গোলে হারাল ২০০৪ ব্যাচ

রবিবার, ১ নভেম্বর, ২০২৬
৪৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ: সোনারগাঁওয়ে সাবেক শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত এক জমজমাট ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রীতি ফুটবল ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে এসএসসি ২০০৪ ব্যাচ। উত্তেজনাপূর্ণ এ খেলায় তারা এসএসসি ২০০৩ ব্যাচকে ৭-৪ গোলের বড় ব্যবধানে পরাজিত করে।

শনিবার (৩১ অক্টোবর) সোনারগাঁও উপজেলা পরিষদের প্রধান ফটকের বিপরীতে অবস্থিত ফ্রেন্ডস স্পোর্টস টার্ফে ম্যাচটি অনুষ্ঠিত হয়। মাঠের লড়াইয়ে শুরু থেকেই উভয় দল আক্রমণ-পাল্টা আক্রমণে দর্শকদের মাতিয়ে রাখে।

ম্যাচে বিজয়ী ২০০৪ ব্যাচের হয়ে জোড়া গোল (২টি করে) করেন দলের অধিনায়ক আলমগীর, সহ-অধিনায়ক শফিকুল ইসলাম রুবেল এবং স্ট্রাইকার শাহজালাল। এ ছাড়া আদর সোহাগ করেন ১টি গোল।

অন্যদিকে, তীব্র লড়াই চালিয়ে যাওয়া ২০০৩ ব্যাচের পক্ষে অধিনায়ক আল আমিন এবং মামুন প্রত্যেকে ২টি করে গোল করে ব্যবধান কমানোর চেষ্টা চালান।

খেলায় ২০০৩ ব্যাচের হয়ে মাঠে নামেন অধিনায়ক আল আমিন, কামরুল ইসলাম, মামুন, ফাহিম, মাসুম, রাজিব, তুহিন, প্রদীপ ও সুমন প্রমুখ।

বিপরীতে ২০০৪ ব্যাচের হয়ে অংশ নেন অধিনায়ক আলমগীর, সহ-অধিনায়ক শফিকুল ইসলাম রুবেল, শাহজালাল, ফসিউল, আলাল, আদর সোহাগ, বেলাল সুমন, হান্নান এবি, নুরুজ্জামান, সম্রাট, ইউসুফ, আহসান হাবীব, মিসবাহ এবং আমিনুল ইসলাম প্রমুখ।

মাঠে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা হলেও পুরো আয়োজনটি রূপ নেয় সাবেক শিক্ষার্থীদের এক মিলনমেলায়। ম্যাচ শেষে অংশগ্রহণকারীরা জানান, জয়-পরাজয়ের চেয়েও বড় ছিল দীর্ঘদিনের বন্ধুত্ব, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্প্রীতি পুনরুজ্জীবিত করা। এমন সৌহার্দ্যপূর্ণ আয়োজন দুই ব্যাচের পারস্পরিক বন্ধনকে ভবিষ্যতে আরও সুদৃঢ় করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

এই নিউজটি শেয়ার করুন...

আমাদের ফেসবুক পেজ

   
Website Design & Developed By MD Fahim Haque - Web Solution