আজ | শনিবার | মিনিট | ঋতু:
ঋতু: |
সর্বশেষঃ
সোনারগাঁয়ে পাসের হারে শীর্ষে স্টার ফ্লাওয়ার, সর্বনিম্ন সোনারগাঁ সরকারি কলেজ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ ডাকাত, মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত ২১ জন গ্রেপ্তার সোনারগাঁ সরকারি কলেজে এইচএসসির ফল বিপর্যয়, পাসের হার মাত্র ২৩ শতাংশ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদে আতাউর রহমানকে এমপি মান্নানের সমর্থন ‘বিগত ১৭ বছরে সোনারগাঁয়ে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি’ সোনারগাঁয়ে একরামপুর নবজাগরণ যুব সংঘের ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত সোনারগাঁয়ে বিদেশি মদসহ যুবক আটক বাবার কাছে মাদকের টাকা না পেয়ে ঘরে আগুন দিলো ছেলে সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩ সোনারগাঁয়ে স্বেচ্ছাসেবক দল নেতা আবু সিদ্দিক মোল্লার মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে লড়াই করি নাই, রাজপথে লড়াই করেছি.. সজিব সোনারগাঁয়ে পুলিশের অভিযানে ২২ জন গ্রেপ্তার, ৭৫ পিস ইয়াবা সোনারগাঁয়ে প্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতি, দেড় কোটি টাকার মালামাল লুটের অভিযোগ সোনারগাঁয়ে মুদির দোকানে হামলা-ভাঙচুর, ৩ লাখ টাকা ও মালামাল লুটের অভিযোগ সোনারগাঁয়ে বাসের সিটে মিলল ২৩ হাজার ইয়াবা, গ্রেপ্তার ৩ সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা যুবদলের জমকালো র‌্যালি, ঐক্যের ডাক সোনারগাঁয়ে ৯ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার সোনারগাঁয়ে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: শম্ভুপুরা ইউনিয়ন দলের খেলোয়াড় বাছাই, থাকছে ১০টি খেলা সোনারগাঁয়ে ঘুমন্ত কিশোরীর গায়ে গরম পানি নিক্ষেপের অভিযোগ, থানায় মায়ের লিখিত অভিযোগ

সোনারগাঁ সরকারি কলেজে এইচএসসির ফল বিপর্যয়, পাসের হার মাত্র ২৩ শতাংশ

শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
৪২ বার দেখা হয়েছে

নিউজ সোনারগাঁ :নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার একমাত্র সরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সোনারগাঁ সরকারি কলেজে এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে চরম বিপর্যয় ঘটেছে। উপজেলার ১০টি কলেজের মধ্যে সর্বনিম্ন পাসের হার নিয়ে তালিকার দশম অবস্থানে রয়েছে ঐতিহ্যবাহী এ শিক্ষাপ্রতিষ্ঠান। কলেজটিতে এবার পাসের হার মাত্র ২৩ শতাংশ। গত বছরও প্রতিষ্ঠানটির পাসের হার ছিল ২৪ দশমিক ৩৫ শতাংশ। অর্থাৎ গত বছরের তুলনায় এবারও ফলাফলের উন্নতি হয়নি।

কলেজ সূত্রে জানা যায়, এবারের এইচএসসি পরীক্ষায় সোনারগাঁ সরকারি কলেজ থেকে ১ হাজার ৫৩৬ জন শিক্ষার্থী ফরম পূরণ করে। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১ হাজার ৫০৯ জন। উত্তীর্ণ হয়েছে মাত্র ৩৪৭ জন। বাকি ১ হাজার ১৬২ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। বিজ্ঞান বিভাগ থেকে মাত্র একজন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
বিভাগভিত্তিক ফলাফলে দেখা যায়, মানবিক বিভাগ থেকে ১৫৭ জন পাস করেছে এবং অকৃতকার্য হয়েছে ৫২৭ জন। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পাস করেছে ১১০ জন, ফেল করেছে ৩৯৬ জন। অন্যদিকে বিজ্ঞান বিভাগ থেকে ৮০ জন উত্তীর্ণ হলেও অকৃতকার্য হয়েছে ২৬৬ জন।
কলেজটির এমন ফল বিপর্যয়ের কারণ অনুসন্ধানে অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, শিক্ষার পরিবেশ ও পাঠদান কার্যক্রম নিয়ে তাঁদের মধ্যে দীর্ঘদিনের অসন্তোষ রয়েছে। তাঁদের অভিযোগ, শিক্ষার্থীদের একটি অংশ ছাত্ররাজনীতির সঙ্গে জড়িয়ে পড়ায় পড়াশোনায় পর্যাপ্ত মনোযোগ দিতে পারছে না। পাশাপাশি শ্রেণিকক্ষে উপস্থিতির অনীহা, শিক্ষার্থীর তুলনায় প্রয়োজনীয় পাঠদান ব্যবস্থার সীমাবদ্ধতা এবং নিয়মিত ক্লাস না হওয়ার বিষয়টিও ফলাফলে নেতিবাচক প্রভাব ফেলেছে বলে মনে করছেন তাঁরা।
সোনারগাঁয়ের একমাত্র সরকারি কলেজের এমন ফলাফলে হতাশা প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। তাঁদের মতে, ঐতিহ্যবাহী এ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার মান ফিরিয়ে আনতে হলে পাঠদান কার্যক্রমে শৃঙ্খলা নিশ্চিত করা, নিয়মিত ক্লাস গ্রহণ, শিক্ষার্থীদের উপস্থিতি পর্যবেক্ষণ এবং শিক্ষার উপযুক্ত পরিবেশ ফিরিয়ে আনা জরুরি। এ জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ দাবি করেছেন অভিভাবক ও এলাকাবাসী।
এদিকে উপজেলার ১০টি কলেজের ফলাফল পর্যালোচনায় দেখা যায়, ৫৪ দশমিক ৬১ শতাংশ পাসের হার নিয়ে প্রথম অবস্থানে রয়েছে স্টার ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ। ৪৮ দশমিক ৩৬ শতাংশ পাসের হার এবং দুটি জিপিএ-৫ নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে সোনারগাঁ কাজী ফজলুল হক উইমেন্স কলেজ। ৪২ দশমিক ৪৭ শতাংশ পাসের হার নিয়ে তৃতীয় হয়েছে হোসেনপুর কলেজ।
চতুর্থ অবস্থানে রয়েছে ঐতিহ্যবাহী সোনারগাঁ জি. আর. ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটির পাসের হার ৪০ দশমিক ৫৪ শতাংশ। ৩৯ দশমিক ৫০ শতাংশ পাসের হার নিয়ে পঞ্চম অবস্থানে সিনহা স্কুল অ্যান্ড কলেজ। মেঘনা শিল্পনগরী স্কুল অ্যান্ড কলেজ ৩৩ দশমিক ৭৫ শতাংশ পাসের হার নিয়ে ষষ্ঠ, বারদী স্কুল অ্যান্ড কলেজ ২৮ দশমিক ৫৭ শতাংশ নিয়ে সপ্তম এবং সোনারগাঁ আইডিয়াল কলেজ ২৭ দশমিক ৫৫ শতাংশ পাসের হার নিয়ে অষ্টম অবস্থানে রয়েছে। ২৬ দশমিক ০৯ শতাংশ পাসের হার নিয়ে নবম অবস্থানে রয়েছে সোনারগাঁ নলেজ কিং কলেজ।
উপজেলার অন্যান্য কলেজের তুলনায় সোনারগাঁ সরকারি কলেজের এমন নিম্নমুখী ফলাফল শিক্ষাপ্রতিষ্ঠানটির সার্বিক শিক্ষাব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে। সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, দ্রুত কার্যকর পদক্ষেপের মাধ্যমে কলেজটির হারানো শিক্ষার পরিবেশ ও সুনাম ফিরিয়ে আনা হবে।

এই নিউজটি শেয়ার করুন...

আমাদের ফেসবুক পেজ

   
Website Design & Developed By MD Fahim Haque - Web Solution