আজ | মঙ্গলবার | মিনিট | ঋতু:
ঋতু: |
সর্বশেষঃ
প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা যুবদলের জমকালো র‌্যালি, ঐক্যের ডাক সোনারগাঁয়ে ৯ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার সোনারগাঁয়ে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: শম্ভুপুরা ইউনিয়ন দলের খেলোয়াড় বাছাই, থাকছে ১০টি খেলা সোনারগাঁয়ে ঘুমন্ত কিশোরীর গায়ে গরম পানি নিক্ষেপের অভিযোগ, থানায় মায়ের লিখিত অভিযোগ জমকালো আয়োজনে সোনারগাঁয়ে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত সোনারগাঁয়ে যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার আসামি কক্সবাজার থেকে গ্রেপ্তার কবরস্থানের পাশে ময়রার ডাম্পিং ষ্টেশন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন সোনারগাঁয়ে চারটি চুনা কারখানা ভেঙ্গে দিলো তিতাস সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০৮ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২৭ সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২৬ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩০, ইয়াবা উদ্ধার ৭২ পিস সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সাংবাদিক ইমরান সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার সোনারগাঁয়ে আড়াইহাজারের যুবদল নেতাকে কুপিয়ে হত্যা সোনারগাঁয়ে যাত্রা শুরু করল আলো আই হসপিটাল সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৬ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২৪ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ও বিক্ষোভ সোনারগাঁয়ের উন্নয়ন প্রকল্প ও সরকারি ব্যয়ের তথ্য চেয়ে এনসিপির আবেদন সোনারগাঁয়ের পানাম নগরী ও জামদানি পল্লী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত

প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা যুবদলের জমকালো র‌্যালি, ঐক্যের ডাক

মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
২৩ বার দেখা হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে আনন্দ র‌্যালি ও সমাবেশ করেছেন জেলা যুবদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি বের হয়ে চাষাঢ়া চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা যুবদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে রূপগঞ্জ, আড়াইহাজার, সোনারগাঁ, ফতুল্লাসহ বিভিন্ন থানা, পৌরসভা ও ইউনিয়ন থেকে নেতাকর্মীরা অংশ নেন। জাতীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে র‌্যালিতে অংশগ্রহণকারীরা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

র‌্যালি শেষে সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব ও সদস্য সচিব মশিউর রহমান রনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সুন্দর একটি বাংলাদেশ গঠনে যুবদল ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন সাদেকুর রহমান সাদেক। তিনি বলেন, “আজকে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এ শপথ নেব। বাংলাদেশের উন্নয়নে সার্বোত্তম ভূমিকা রাখার জন্য সবার সহযোগিতা চাই।”

নেতা-কর্মীদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, “আপনারা যে অক্লান্ত পরিশ্রম করে এই দুপুর বেলার রৌদ্রের সময় আমাদের এই প্রোগ্রাম স্বার্থক করেছেন, সবাইকে আবারও ধন্যবাদ জানাই।”

খাইরুল ইসলাম সজিব বলেন, “নারায়ণগঞ্জ জেলা যুবদল সব সময় রাজপথের আন্দোলন-সংগ্রামে ভূমিকা রেখেছে। তারেক রহমানের নেতৃত্বে সংগঠনের প্রতিটি ইউনিটকে শক্তিশালী করতে আমরা কাজ করবো। নারায়ণগঞ্জ জেলায় যতক্ষণ যুবদল আছে, ততক্ষণ বিএনপির ভিতরে প্রাণ আছে। সেই প্রাণকে উদ্দীপ্ত রাখতে আমাদের সবার ঐক্য ও ভালোবাসার প্রয়োজন।”

সমাবেশে আরও উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা যুবদলের সদস্য সচিব মোসলেহ উদ্দিন, সোনারগাঁ উপজেলা যুবদলের সদস্যসচিব আশরাফ ভূঁইয়া, রূপগঞ্জের তারাব পৌরসভা যুবদলের আহ্বায়ক আফজল, কাজী আহাদ, ফতুল্লার হাজী মাসুদ, ইসমাইল, সালাউদ্দিন, ইসমাইল হোসেন খান, আমিনুল ইসলাম প্রিন্স, অ্যাডভোকেট ইমন ও ইসমাইল মামুনসহ জেলা ও বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা।

এই নিউজটি শেয়ার করুন...

আমাদের ফেসবুক পেজ

   
Website Design & Developed By MD Fahim Haque - Web Solution