আজ | সোমবার | মিনিট | ঋতু:
ঋতু: |
সর্বশেষঃ
কবরস্থানের পাশে ময়রার ডাম্পিং ষ্টেশন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন সোনারগাঁয়ে চারটি চুনা কারখানা ভেঙ্গে দিলো তিতাস সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০৮ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২৭ সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২৬ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩০, ইয়াবা উদ্ধার ৭২ পিস সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সাংবাদিক ইমরান সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার সোনারগাঁয়ে আড়াইহাজারের যুবদল নেতাকে কুপিয়ে হত্যা সোনারগাঁয়ে যাত্রা শুরু করল আলো আই হসপিটাল সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৬ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২৪ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ও বিক্ষোভ সোনারগাঁয়ের উন্নয়ন প্রকল্প ও সরকারি ব্যয়ের তথ্য চেয়ে এনসিপির আবেদন সোনারগাঁয়ের পানাম নগরী ও জামদানি পল্লী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত সোনারগাঁয়ে মাদক, ডাকাতিসহ বিশেষ অভিযানে ১৯ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে ভাড়া বাসা থেকে গার্মেন্টস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সোনারগাঁয়ে ৮ দিনব্যাপী লালন কারুমেলা শুরু সোনারগাঁয়ে ৩৮টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার

কবরস্থানের পাশে ময়রার ডাম্পিং ষ্টেশন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
৪০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার রাইজদিয়া গ্রামে ঈদগাহ ও কবরস্থানের পাশে পৌরসভা কর্তৃক ময়লা-আবর্জনা ফেলার ডাম্পিং স্টেশন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

 

সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় রাইজদিয়া ঈদগাহ ও কবরস্থান সংলগ্ন এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে প্রায় দুই শতাধিক নারী-পুরুষ ও স্কুলশিক্ষার্থী অংশ নেন। সোনারগাঁও পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড ও রাইজদিয়া গ্রামের সর্বস্তরের জনগণ এ কর্মসূচির আয়োজন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ঈদগাহ, কবরস্থান, জামে মসজিদ ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ময়লা-আবর্জনা ফেলার ডাম্পিং স্টেশন নির্মাণের উদ্যোগ এলাকাবাসীর জন্য উদ্বেগজনক। এতে দুর্গন্ধ, পরিবেশদূষণ ও জনস্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। বিশেষ করে স্কুলের শিক্ষার্থীদের স্বাস্থ্য ও স্বাভাবিক পরিবেশে পড়াশোনার বিষয়টি বিবেচনায় নেওয়া জরুরি।

তারা আরও বলেন, বর্জ্য ব্যবস্থাপনা প্রয়োজন হলেও তা জনবসতি, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের পাশে হওয়া উচিত নয়। এলাকার মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে ডাম্পিং স্টেশন নির্মাণের স্থান পরিবর্তনের দাবি জানান তাঁরা।

বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত বিষয়টি পুনর্বিবেচনা করে জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য উপযোগী স্থানে বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। দাবি বাস্তবায়ন না হলে এলাকাবাসী পরবর্তী কর্মসূচি দেওয়ার বিষয়েও ভাববেন বলে জানান।মানববন্ধনে স্থানীয় বাসিন্দা, নারী-পুরুষ ও শিক্ষার্থীরা অংশ নিয়ে ডাম্পিং স্টেশন নির্মাণের উদ্যোগের প্রতিবাদ জানান এবং জনস্বার্থে এর স্থান পরিবর্তনের দাবি তোলেন।

এই নিউজটি শেয়ার করুন...

আমাদের ফেসবুক পেজ

   
Website Design & Developed By MD Fahim Haque - Web Solution