আজ | শুক্রবার | মিনিট | ঋতু:
ঋতু: |
সর্বশেষঃ
সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুস সাত্তার, সম্পাদক ইমরান হোসেন নজরুল বর্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে দ্বিতীয় মাহেমুমা সোনারগাঁয়ে আওয়ামী লীগের ২০ নেতাকর্মীদের নামে মামলা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান: নিষিদ্ধ ছাত্রলীগের নেতাসহ গ্রেফতার ১৪ কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোনারগাঁয়ে গ্রেপ্তার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ১১ সোনারগায়ে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়িতে ডাকাতি স্বর্ণালংকার নগদ টাকাসহ ৪ লাখ টাকার মালামাল লুট ‘সবকিছুই পর্যবেক্ষণে রাখছি, দেখা হবে আমলনামা জমা দেওয়ার সময়’: খাইরুল ইসলাম সজীবের ফেসবুক পোস্ট ঘিরে সোনারগাঁয়ে মেলায় অবৈধ বিদ্যুৎ সংযোগ মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিহত করতে কাঁচপুরে বিএনপি নেতাকর্মীদের অবস্থান ও বিক্ষোভ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে আ’লীগ-ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ১২ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও শিশু বলাৎকার মামলার আসামিসহ গ্রেপ্তার ২২ সোনারগাঁওয়ে দুই কারখানায় ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার, মালামাল উদ্ধার চেয়ারম্যান প্রার্থিতা ঠেকাতে একটি চক্র অপপ্রচার চালাচ্ছে’: কাঁচপুরে সেলিম হক রুমির সংবাদ সম্মেলন সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবী ও ডাকাতসহ গ্রেফতার ১৮ সোনারগাঁয়ে প্রীতি ফুটবল ম্যাচে ২০০৩ ব্যাচকে ৭-৪ গোলে হারাল ২০০৪ ব্যাচ সোনারগাঁয়ে এইচএসসিতে পাশের হার ৩০.৩, আলিমে জেলার শীর্ষে ৯২.৭০% সোনারগাঁয়ে পাসের হারে শীর্ষে স্টার ফ্লাওয়ার, সর্বনিম্ন সোনারগাঁ সরকারি কলেজ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ ডাকাত, মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত ২১ জন গ্রেপ্তার সোনারগাঁ সরকারি কলেজে এইচএসসির ফল বিপর্যয়, পাসের হার মাত্র ২৩ শতাংশ

সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুস সাত্তার, সম্পাদক ইমরান হোসেন

শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
৩৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের দ্বি–বার্ষিক সম্মেলন–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ২০২৭–২৮ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি পদে দৈনিক ভোরের কাগজের সোনারগাঁও প্রতিনিধি আব্দুস সাত্তার প্রধান এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক খবরের কাগজের সোনারগাঁও প্রতিনিধি ইমরান হোসেন নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (৬ নভেম্বর) বেলা ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ক্লাব কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

সভাপতি পদে আব্দুস সাত্তার প্রধান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ইমরান হোসেন ১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী কামরুজ্জামান রানা পেয়েছেন ৬ ভোট।

ক্লাবের ১৬ জন ভোটারের সবাই ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোটগ্রহণ শেষে নির্বাচন পরিচালনা কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ক্লাবের উপদেষ্টা ও সোনারগাঁও প্রেসক্লাবের সভাপতি এম এম সালাহউদ্দিন মোল্লা। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন এ কে এম কামরুজ্জামান মিলন ও লতিফুর রহমান দিপু।

এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সহ- সভাপতি পদে একে এম কামরুজ্জামান মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে লতিফুর রহমান দিপু, সাংগঠনিক সম্পাদক পদে বিল্লাল হোসেন, সহসাংগঠনিক সম্পাদক পদে আরাফাত হোসেন সিফাত, দপ্তর সম্পাদক পদে এস এম মনির হোসেন, প্রচার সম্পাদক পদে শাহিন সাকি, অর্থ সম্পাদক পদে আব্দুল মোতালেব প্রধান, সাংবাদিক কল্যাণ সম্পাদক পদে কামাল উদ্দিন ভূঁইয়া এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে আমজাদ হোসেন।

এ ছাড়া কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন আকাশ মিয়া ও তৌরব হোসেন এবং সদস্য সফিকুল ইসলাম, হাবিবুর রহমান, কামরুজ্জামান রানা প্রমুখ।

এই নিউজটি শেয়ার করুন...

আমাদের ফেসবুক পেজ

   
Website Design & Developed By MD Fahim Haque - Web Solution