আজ | বুধবার | মিনিট | ঋতু:
ঋতু: |
সর্বশেষঃ
কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোনারগাঁয়ে গ্রেপ্তার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ১১ সোনারগায়ে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়িতে ডাকাতি স্বর্ণালংকার নগদ টাকাসহ ৪ লাখ টাকার মালামাল লুট ‘সবকিছুই পর্যবেক্ষণে রাখছি, দেখা হবে আমলনামা জমা দেওয়ার সময়’: খাইরুল ইসলাম সজীবের ফেসবুক পোস্ট ঘিরে সোনারগাঁয়ে মেলায় অবৈধ বিদ্যুৎ সংযোগ মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিহত করতে কাঁচপুরে বিএনপি নেতাকর্মীদের অবস্থান ও বিক্ষোভ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে আ’লীগ-ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ১২ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও শিশু বলাৎকার মামলার আসামিসহ গ্রেপ্তার ২২ সোনারগাঁওয়ে দুই কারখানায় ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার, মালামাল উদ্ধার চেয়ারম্যান প্রার্থিতা ঠেকাতে একটি চক্র অপপ্রচার চালাচ্ছে’: কাঁচপুরে সেলিম হক রুমির সংবাদ সম্মেলন সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবী ও ডাকাতসহ গ্রেফতার ১৮ সোনারগাঁয়ে প্রীতি ফুটবল ম্যাচে ২০০৩ ব্যাচকে ৭-৪ গোলে হারাল ২০০৪ ব্যাচ সোনারগাঁয়ে এইচএসসিতে পাশের হার ৩০.৩, আলিমে জেলার শীর্ষে ৯২.৭০% সোনারগাঁয়ে পাসের হারে শীর্ষে স্টার ফ্লাওয়ার, সর্বনিম্ন সোনারগাঁ সরকারি কলেজ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ ডাকাত, মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত ২১ জন গ্রেপ্তার সোনারগাঁ সরকারি কলেজে এইচএসসির ফল বিপর্যয়, পাসের হার মাত্র ২৩ শতাংশ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদে আতাউর রহমানকে এমপি মান্নানের সমর্থন ‘বিগত ১৭ বছরে সোনারগাঁয়ে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি’ সোনারগাঁয়ে একরামপুর নবজাগরণ যুব সংঘের ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত সোনারগাঁয়ে বিদেশি মদসহ যুবক আটক

‘সবকিছুই পর্যবেক্ষণে রাখছি, দেখা হবে আমলনামা জমা দেওয়ার সময়’: খাইরুল ইসলাম সজীবের ফেসবুক পোস্ট ঘিরে

বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
৭৬ বার দেখা হয়েছে

সোনারগাঁ প্রতিনিধি: দলীয় কর্মসূচিতে নেতা–কর্মীদের উপস্থিতি ও ভূমিকা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি সতর্কতামূলক স্ট্যাটাস দিয়েছেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের রাজনৈতিক সচিব খাইরুল ইসলাম সজীব।

সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীব তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে লেখেন,

“কে কে শুধু ফটোসেশন করতে আসছেন, কে কে একেবারেই আসেননি, আর কে কে সত্যিকার অর্থে সারাদিনের কর্মসূচিতে নিষ্ঠার সঙ্গে অংশগ্রহণ করছেন সবকিছুই দেখছি, সবকিছুই পর্যবেক্ষণে রাখছি।”

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, “আশা করি, প্রত্যেকের উপস্থিতি, ভূমিকা ও কাজের যথাযথ হিসাব আমলনামায় লিপিবদ্ধ থাকবে, ইনশাআল্লাহ। দেখা হবে সামনের আমলনামা জমা দেওয়ার সময়।”

দলীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক বিভিন্ন রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচিতে কিছু নেতাকর্মীর নিষ্ক্রিয়তা ও কেবল ছবি তোলার প্রবণতাকে কেন্দ্র করেই তিনি এই বার্তা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর এই পোস্টটি প্রকাশের পরপরই স্থানীয় নেতাকর্মী ও রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং বিষয়টি নিয়ে চলছে নানা আলোচনা।

এই নিউজটি শেয়ার করুন...

আমাদের ফেসবুক পেজ

   
Website Design & Developed By MD Fahim Haque - Web Solution