আজ | বুধবার | মিনিট | ঋতু:
ঋতু: |
সর্বশেষঃ
সোনারগাঁয়ে মেলায় অবৈধ বিদ্যুৎ সংযোগ মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিহত করতে কাঁচপুরে বিএনপি নেতাকর্মীদের অবস্থান ও বিক্ষোভ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে আ’লীগ-ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ১২ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও শিশু বলাৎকার মামলার আসামিসহ গ্রেপ্তার ২২ সোনারগাঁওয়ে দুই কারখানায় ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার, মালামাল উদ্ধার চেয়ারম্যান প্রার্থিতা ঠেকাতে একটি চক্র অপপ্রচার চালাচ্ছে’: কাঁচপুরে সেলিম হক রুমির সংবাদ সম্মেলন সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবী ও ডাকাতসহ গ্রেফতার ১৮ সোনারগাঁয়ে প্রীতি ফুটবল ম্যাচে ২০০৩ ব্যাচকে ৭-৪ গোলে হারাল ২০০৪ ব্যাচ সোনারগাঁয়ে এইচএসসিতে পাশের হার ৩০.৩, আলিমে জেলার শীর্ষে ৯২.৭০% সোনারগাঁয়ে পাসের হারে শীর্ষে স্টার ফ্লাওয়ার, সর্বনিম্ন সোনারগাঁ সরকারি কলেজ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ ডাকাত, মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত ২১ জন গ্রেপ্তার সোনারগাঁ সরকারি কলেজে এইচএসসির ফল বিপর্যয়, পাসের হার মাত্র ২৩ শতাংশ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদে আতাউর রহমানকে এমপি মান্নানের সমর্থন ‘বিগত ১৭ বছরে সোনারগাঁয়ে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি’ সোনারগাঁয়ে একরামপুর নবজাগরণ যুব সংঘের ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত সোনারগাঁয়ে বিদেশি মদসহ যুবক আটক বাবার কাছে মাদকের টাকা না পেয়ে ঘরে আগুন দিলো ছেলে সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩ সোনারগাঁয়ে স্বেচ্ছাসেবক দল নেতা আবু সিদ্দিক মোল্লার মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে লড়াই করি নাই, রাজপথে লড়াই করেছি.. সজিব

নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিহত করতে কাঁচপুরে বিএনপি নেতাকর্মীদের অবস্থান ও বিক্ষোভ

মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
৪৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

আওয়ামী লীগের নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করার লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুর ব্রিজের নিচে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

​মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৮টা থেকে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় কাঁচপুর ব্রিজের নিচে অবস্থান নেন দলটির নেতাকর্মীরা। অবস্থান কর্মসূচি চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে রাজপথে বিক্ষোভ মিছিল বের করেন এবং জনস্বার্থে যেকোনো ধরনের নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধে রাজপথে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

​বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের বিশেষ সহকারী মো. সেলিম হোসেন দিপু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেন, সোনারগাঁও উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. কাওসার ও আহ্বায়ক সদস্য আতাউর রহমান।

​এ ছাড়া যুবদল নেতা রাকিব হাসান, সোহেল রানা, আওলাদ, সেলিম, মামুন, সানাউল্লাহ, কাওসার, ওসমান; সোনারগাঁও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ; উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক হান্নান; উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সুমন মোল্লা ও রোকনুজ্জামান; উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব জহিরুল ইসলাম জনি; শ্রমিক দল নেতা আবু সাঈদ, নুরুজ্জামান, আতাউর, জসিম; মোগরাপাড়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আরিফ হোসেন এবং উপজেলা ছাত্রদল নেতা ফাহিম, শিশির, মাসুদসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

​সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, এলাকায় যেকোনো ধরনের নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক বিশৃঙ্খলা ঠেকাতে বিএনপির নেতাকর্মীরা সবসময় মাঠে প্রস্তুত রয়েছেন। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দলমত নির্বিশেষে যেকোনো অপতৎপরতা প্রতিহত করা হবে।

এই নিউজটি শেয়ার করুন...

আমাদের ফেসবুক পেজ

   
Website Design & Developed By MD Fahim Haque - Web Solution