আজ | বৃহস্পতিবার | মিনিট | ঋতু:
ঋতু: |
সর্বশেষঃ
সোনারগাঁয়ে আওয়ামী লীগের ২০ নেতাকর্মীদের নামে মামলা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান: নিষিদ্ধ ছাত্রলীগের নেতাসহ গ্রেফতার ১৪ কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোনারগাঁয়ে গ্রেপ্তার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ১১ সোনারগায়ে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়িতে ডাকাতি স্বর্ণালংকার নগদ টাকাসহ ৪ লাখ টাকার মালামাল লুট ‘সবকিছুই পর্যবেক্ষণে রাখছি, দেখা হবে আমলনামা জমা দেওয়ার সময়’: খাইরুল ইসলাম সজীবের ফেসবুক পোস্ট ঘিরে সোনারগাঁয়ে মেলায় অবৈধ বিদ্যুৎ সংযোগ মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিহত করতে কাঁচপুরে বিএনপি নেতাকর্মীদের অবস্থান ও বিক্ষোভ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে আ’লীগ-ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ১২ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও শিশু বলাৎকার মামলার আসামিসহ গ্রেপ্তার ২২ সোনারগাঁওয়ে দুই কারখানায় ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার, মালামাল উদ্ধার চেয়ারম্যান প্রার্থিতা ঠেকাতে একটি চক্র অপপ্রচার চালাচ্ছে’: কাঁচপুরে সেলিম হক রুমির সংবাদ সম্মেলন সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবী ও ডাকাতসহ গ্রেফতার ১৮ সোনারগাঁয়ে প্রীতি ফুটবল ম্যাচে ২০০৩ ব্যাচকে ৭-৪ গোলে হারাল ২০০৪ ব্যাচ সোনারগাঁয়ে এইচএসসিতে পাশের হার ৩০.৩, আলিমে জেলার শীর্ষে ৯২.৭০% সোনারগাঁয়ে পাসের হারে শীর্ষে স্টার ফ্লাওয়ার, সর্বনিম্ন সোনারগাঁ সরকারি কলেজ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ ডাকাত, মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত ২১ জন গ্রেপ্তার সোনারগাঁ সরকারি কলেজে এইচএসসির ফল বিপর্যয়, পাসের হার মাত্র ২৩ শতাংশ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদে আতাউর রহমানকে এমপি মান্নানের সমর্থন ‘বিগত ১৭ বছরে সোনারগাঁয়ে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি’

সোনারগাঁয়ে আওয়ামী লীগের ২০ নেতাকর্মীদের নামে মামলা

বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
২২৮ বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রকাশ্যে রাস্তায় ঝটিকা মিছিল করে সরকার বিরোধী স্লোগান দিয়ে ষড়যন্ত্র করার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা যুবলীগের সভাপতি সহ ২০ নেতাকর্মীর নাম উল্লেখ করে সোনারগাঁ থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরও ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মঙ্গলবার রাতে তালতলা তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মামুনুর রশিদ বাদি হয়ে সন্ত্রাস বিরোধী আইনে সোনারগাঁ থানায় এই মামলাটি দায়ের করেন।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ রনি, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মাসুম, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শামসুজ্জামান শামসু, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আলী হায়দার, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোশারফ ওমর, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বাবু ওমর, পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জাকির হোসেন, সনমান্দী ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ আলী, সনমান্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও ইউপি সদস্য দেলোয়ার হোসেন, ছাত্রলীগ নেতা তায়েব শিকদার।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক জানান, নাশকতার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলাটি নেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত আসামিদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

এই নিউজটি শেয়ার করুন...

আমাদের ফেসবুক পেজ

   
Website Design & Developed By MD Fahim Haque - Web Solution