আজ | শনিবার | মিনিট | ঋতু:
ঋতু: |
সর্বশেষঃ
অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াচ্ছে হাজী আলমগীর ফাউন্ডেশন সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে শ্রমিক লীগ নেতাসহ গ্রেফতার ১৫ সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুস সাত্তার, সম্পাদক ইমরান হোসেন নজরুল বর্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে দ্বিতীয় মাহেমুমা সোনারগাঁয়ে আওয়ামী লীগের ২০ নেতাকর্মীদের নামে মামলা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান: নিষিদ্ধ ছাত্রলীগের নেতাসহ গ্রেফতার ১৪ কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোনারগাঁয়ে গ্রেপ্তার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ১১ সোনারগায়ে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়িতে ডাকাতি স্বর্ণালংকার নগদ টাকাসহ ৪ লাখ টাকার মালামাল লুট ‘সবকিছুই পর্যবেক্ষণে রাখছি, দেখা হবে আমলনামা জমা দেওয়ার সময়’: খাইরুল ইসলাম সজীবের ফেসবুক পোস্ট ঘিরে সোনারগাঁয়ে মেলায় অবৈধ বিদ্যুৎ সংযোগ মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিহত করতে কাঁচপুরে বিএনপি নেতাকর্মীদের অবস্থান ও বিক্ষোভ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে আ’লীগ-ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ১২ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও শিশু বলাৎকার মামলার আসামিসহ গ্রেপ্তার ২২ সোনারগাঁওয়ে দুই কারখানায় ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার, মালামাল উদ্ধার চেয়ারম্যান প্রার্থিতা ঠেকাতে একটি চক্র অপপ্রচার চালাচ্ছে’: কাঁচপুরে সেলিম হক রুমির সংবাদ সম্মেলন সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবী ও ডাকাতসহ গ্রেফতার ১৮ সোনারগাঁয়ে প্রীতি ফুটবল ম্যাচে ২০০৩ ব্যাচকে ৭-৪ গোলে হারাল ২০০৪ ব্যাচ সোনারগাঁয়ে এইচএসসিতে পাশের হার ৩০.৩, আলিমে জেলার শীর্ষে ৯২.৭০% সোনারগাঁয়ে পাসের হারে শীর্ষে স্টার ফ্লাওয়ার, সর্বনিম্ন সোনারগাঁ সরকারি কলেজ

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে শ্রমিক লীগ নেতাসহ গ্রেফতার ১৫

শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
৪১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী শ্রমিক লীগ নেতাসহ বিভিন্ন অপরাধের দায়ে মোট ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে বৈষম্যবিরোধী মামলার ১ জন, মাদকসেবী ১০ জন এবং আদালতের পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত ৪ জন আসামি রয়েছেন।

 

শনিবার (৭ নভেম্বর ২০২৬) সোনারগাঁ থানার বিভিন্ন এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান, পিপিএম-এর দিক-নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মহম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর নেতৃত্বে থানা পুলিশের একটি দল এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এ বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে বৈষম্যবিরোধী মামলায় গ্রেফতার হয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী শ্রমিক লীগের সোনারগাঁ পৌরসভার সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার (৫৫)। তিনি সোনারগাঁ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আমিনপুর বালুয়া দিঘীরপাড় এলাকার মৃত রজব আলীর ছেলে।

মাদকবিরোধী অভিযানে গ্রেফতারকৃত ১০ মাদকসেবী হলেন— খামারগাঁও এলাকার মোঃ আল আমিন (৩৫), মোগড়াপাড়ায় বসবাসরত মোঃ মেহেদী হাসান (৩০) ও মোঃ সাইফুল ইসলাম (৪৬), বারদীর মোঃ সানি (২৭), অর্জনদীর মোঃ মনির হোসেন (৩৮), পিরোজপুরের মোঃ জুলহাস (৫০), কাঁচপুর বিসিক এলাকার বাসিন্দা মোঃ ফারুক (২০), মোঃ ওমর খান (২৪), সুলতান (৫২) এবং ইমরান (২৩)।

এছাড়া আদালতের পরোয়ানাভুক্ত ও বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ৪ আসামিকে গ্রেফতার করা হয়। তারা হলেন— আসাড়িয়াচরের আরিফুল ইসলাম লিজন (২৮), মেন্দীভিটা এলাকার মোঃ আমিন উদ্দিন, সোনাপুর কবরস্থান এলাকার মোঃ নিজাম উদ্দিন এবং কারিজরগাঁও এলাকার মোঃ কামাল হোসেন।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, গ্রেফতারকৃত ১৫ জন আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকায় অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এই নিউজটি শেয়ার করুন...

আমাদের ফেসবুক পেজ

   
Website Design & Developed By MD Fahim Haque - Web Solution