আজ | সোমবার | মিনিট | ঋতু:
ঋতু: |
সর্বশেষঃ
কাঁচপুরে ফারুককে চোর আখ্যা দিয়ে পিটিয়ে হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১৬ সোনারগাঁয়ে চোর সন্দেহে পিটিয়ে যুবককে হত্যা, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু সোনারগাঁওয়ে চিকিৎসককে মারধরের চেষ্টা: ব্যবসায়ী আটক সোনারগাঁয়ে ৩৫ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি মিনু ও তাঁর ছেলে আটক সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের নেতাসহ গ্রেপ্তার ১২ অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াচ্ছে হাজী আলমগীর ফাউন্ডেশন সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে শ্রমিক লীগ নেতাসহ গ্রেফতার ১৫ সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুস সাত্তার, সম্পাদক ইমরান হোসেন নজরুল বর্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে দ্বিতীয় মাহেমুমা সোনারগাঁয়ে আওয়ামী লীগের ২০ নেতাকর্মীদের নামে মামলা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান: নিষিদ্ধ ছাত্রলীগের নেতাসহ গ্রেফতার ১৪ কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোনারগাঁয়ে গ্রেপ্তার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ১১ সোনারগায়ে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়িতে ডাকাতি স্বর্ণালংকার নগদ টাকাসহ ৪ লাখ টাকার মালামাল লুট ‘সবকিছুই পর্যবেক্ষণে রাখছি, দেখা হবে আমলনামা জমা দেওয়ার সময়’: খাইরুল ইসলাম সজীবের ফেসবুক পোস্ট ঘিরে সোনারগাঁয়ে মেলায় অবৈধ বিদ্যুৎ সংযোগ মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিহত করতে কাঁচপুরে বিএনপি নেতাকর্মীদের অবস্থান ও বিক্ষোভ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে আ’লীগ-ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ১২ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও শিশু বলাৎকার মামলার আসামিসহ গ্রেপ্তার ২২

কাঁচপুরে ফারুককে চোর আখ্যা দিয়ে পিটিয়ে হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ

সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
১২৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ফারুক মিয়া নামের এক ব্যক্তিকে চোর আখ্যা দিয়ে প্রকাশ্যে পিটিয়ে হত্যার প্রতিবাদে এশিয়ান হাইওয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। আজ সোমবার বিকেলে উপজেলার কাঁচপুর ললাটি এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এ সময় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন নিহতের স্বজন ও স্থানীয় বাসিন্দারা।

বিক্ষোভের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে জড়িতদের সর্বোচ্চ শাস্তির আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল স্বাভাবিক হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ফারুককে পূর্বপরিকল্পিতভাবে বাড়ি থেকে ডেকে নিয়ে চোর সাজিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। অনতিবিলম্বে ঘটনার মূল হোতাদের গ্রেপ্তার ও ফাঁসি নিশ্চিত না করা হলে আরও বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ২৯ অক্টোবর বিকেলে কাঁচপুরের ললাটি এলাকার আমিনুল ভেন্ডার ও তার ভাগনে অমিত হাসানসহ কয়েকজন ফারুককে বাড়ি থেকে ডেকে ললাটি বাজারে নিয়ে যান। সেখানে আমিনুল ভেন্ডারের বাড়ির বৈদ্যুতিক তার চুরির অপবাদ দিয়ে ফারুককে আটকে রেখে প্রকাশ্যে এলোপাতাড়ি মারধর করা হয়। একপর্যায়ে তিনি সংজ্ঞাহীন হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ঢাকার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করে লাইফ সাপোর্টে রাখা হয়। দীর্ঘ সাত দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

রোববার ঢাকায় ময়নাতদন্ত শেষে ফারুকের মরদেহ ললাটি এলাকায় নিয়ে আসা হলে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। সন্তানহারা মা ওহেদা বেগম কান্নায় ভেঙে পড়ে বলেন, “আমার ছেলেকে বাজারের মধ্যে বহু মানুষের সামনে নির্দয়ভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমি এই নির্মম হত্যাকাণ্ডের সাথে জড়িত সবার ফাঁসি ও দৃষ্টান্তমূলক বিচার চাই।”

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, ফারুককে আহতের ঘটনায় তার মা বাদী হয়ে আমিনুল ভেন্ডার ও অমিত হাসানসহ কয়েকজনকে আসামি করে থানায় একটি মামলা (দণ্ডবিধির ৩২৬ ধারা) দায়ের করেছিলেন। ফারুকের মৃত্যুর পর এখন মামলাটি হত্যা মামলায় রূপান্তর করার আইনি প্রক্রিয়া চলছে। তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত এজাহারভুক্ত দুজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এই নিউজটি শেয়ার করুন...

আমাদের ফেসবুক পেজ

   
Website Design & Developed By MD Fahim Haque - Web Solution