আজ | শুক্রবার | মিনিট | ঋতু:
ঋতু: |
সর্বশেষঃ
সোনারগাঁয়ে ইষ্ট জিবাই ইন্টারন্যাশনাল ফুড লিমিটেডের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সোনারগাঁয়ে ফেসবুকে আওয়ামী লীগকে সমর্থন করে পোস্ট, ইমন নামে এক যুবক গ্রেপ্তার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী ও মাদকসেবীসহ গ্রেফতার ১৮ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযান: ধর্ষণ, ডাকাতি ও নাশকতার আসামিসহ গ্রেফতার ১৯ সোনারগাঁওয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মুদি দোকানি আটক সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের নেতাসহ গ্রেপ্তার ৮ সোনারগাঁয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, খামারিকে জরিমানা কাঁচপুরে ফারুককে চোর আখ্যা দিয়ে পিটিয়ে হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১৬ সোনারগাঁয়ে চোর সন্দেহে পিটিয়ে যুবককে হত্যা, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু সোনারগাঁওয়ে চিকিৎসককে মারধরের চেষ্টা: ব্যবসায়ী আটক সোনারগাঁয়ে ৩৫ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি মিনু ও তাঁর ছেলে আটক সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের নেতাসহ গ্রেপ্তার ১২ অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াচ্ছে হাজী আলমগীর ফাউন্ডেশন সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে শ্রমিক লীগ নেতাসহ গ্রেফতার ১৫ সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুস সাত্তার, সম্পাদক ইমরান হোসেন নজরুল বর্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে দ্বিতীয় মাহেমুমা সোনারগাঁয়ে আওয়ামী লীগের ২০ নেতাকর্মীদের নামে মামলা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান: নিষিদ্ধ ছাত্রলীগের নেতাসহ গ্রেফতার ১৪ কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোনারগাঁয়ে গ্রেপ্তার

সোনারগাঁয়ে ইষ্ট জিবাই ইন্টারন্যাশনাল ফুড লিমিটেডের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
৮৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ইষ্ট জিবাই ইন্টারন্যাশনাল ফুড লিমিটেডের তৃতীয়

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বিএসটিআই অনুমোদিত ও সায়েন্স ল্যাব পরীক্ষিত খাদ্য পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘ইষ্ট জিবাই ইন্টারন্যাশনাল ফুড লিমিটেডের এ তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আলোচনা সভা ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার টিপরদী এলাকায় পানাম ফুড পার্কে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

​ইষ্ট জিবাই ইন্টারন্যাশনাল ফুড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইউ জিবাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত।

বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁ থানার ওসি মহম্মদ আব্দুল বারিক, ইষ্ট জিবাই এন্টারন্যাশনাল ফুড লিমিটেডের জি এম হুমায়ুন কবির, সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন।

​নারায়ণগঞ্জ জেলা ডিপো ‘টি এম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মাকসুদুল আলমের সার্বিক ব্যবস্থাপনায় ও আয়োজনে এবং ডিলার মনিরুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, টি এম এন্টারপ্ৰাইজ নারায়ণগঞ্জ জেলা ডিপোর স্বস্বত্বাধিকা মাকসুদুল আলম, সাংবাদিক হাসান মাহমুদ রিপন, শাহাদাত হোসেন রতন, মোকাররম মামুন, আমজাদ হোসেন, রুবেল মিয়া, ডিলার মো. নুরুল আমিন, মো. আজিজুল, নুরুজ্জামান, রমজান হোসেন, সোহান মিয়া, মো. ইয়াসিন, আলিম, মো. ফারুক প্রমুখ। আলোচনা শেষে কেক কাটা হয়।

সভায় অতিথিবৃন্দ প্রতিষ্ঠানটির বিগত তিন বছরের সাফল্যের প্রশংসা করে উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি, জনস্বাস্থ্যের কথা বিবেচনায় রেখে বিএসটিআই অনুমোদিত ও সায়েন্স ল্যাব কর্তৃক পরীক্ষিত মানসম্মত ও নিরাপদ খাদ্যপণ্য ভোক্তাদের হাতে পৌঁছে দেওয়ার এই ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় রাখার আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠানে ইষ্ট বেকারের গুণগত মান, আধুনিক উৎপাদন ব্যবস্থা এবং কঠোর খাদ্য নিরাপত্তা মানদণ্ড সম্পর্কে বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়েছে।

এই নিউজটি শেয়ার করুন...

আমাদের ফেসবুক পেজ

   
Website Design & Developed By MD Fahim Haque - Web Solution