আজ | সোমবার | মিনিট | ঋতু:
ঋতু: |
সর্বশেষঃ
সোনারগাঁয়ে যেসব এলাকায় আগামীকাল ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সাংবাদিক বাবুল মোশাররফ এর সপ্তম মৃত্যু বার্ষিকী আজ সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দোকান ফেলে পালালেন ব্যবসায়ীরা, ১১ হাজার টাকা জরিমানা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান: আ.লীগ-যুবলীগ নেতা ও ডাকাতসহ গ্রেপ্তার ১২ সোনারগাঁয়ে মোবাইল চুরির অপবাদে গরম পানিতে ঝলসে দেওয়া সেই কিশোরী আফরিনের মৃত্যু সোনারগাঁয়ে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেফতার ১৩ সোনারগাঁয়ে ইষ্ট জিবাই ইন্টারন্যাশনাল ফুড লিমিটেডের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সোনারগাঁয়ে ফেসবুকে আওয়ামী লীগকে সমর্থন করে পোস্ট, ইমন নামে এক যুবক গ্রেপ্তার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী ও মাদকসেবীসহ গ্রেফতার ১৮ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযান: ধর্ষণ, ডাকাতি ও নাশকতার আসামিসহ গ্রেফতার ১৯ সোনারগাঁওয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মুদি দোকানি আটক সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের নেতাসহ গ্রেপ্তার ৮ সোনারগাঁয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, খামারিকে জরিমানা কাঁচপুরে ফারুককে চোর আখ্যা দিয়ে পিটিয়ে হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১৬ সোনারগাঁয়ে চোর সন্দেহে পিটিয়ে যুবককে হত্যা, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু সোনারগাঁওয়ে চিকিৎসককে মারধরের চেষ্টা: ব্যবসায়ী আটক সোনারগাঁয়ে ৩৫ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি মিনু ও তাঁর ছেলে আটক সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের নেতাসহ গ্রেপ্তার ১২ অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াচ্ছে হাজী আলমগীর ফাউন্ডেশন

সাংবাদিক বাবুল মোশাররফ এর সপ্তম মৃত্যু বার্ষিকী আজ

রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
৩৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

প্রখ্যাত সাংবাদিক, লেখক, সাহিত্যিক এবং সোনারগাঁও প্রেস ক্লাবের টানা পাঁচবারের সাবেক সভাপতি বাবুল মোশাররফ এর সপ্তম মৃত্যুবার্ষিকী আজ ।

২০১৯ সালের ১৫ ই নভেম্বর আজকের এই দিনে ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।

তার সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোনারগাঁও প্রেস ক্লাবের পক্ষ থেকে সোনারগাঁও উপজেলা মডেল মসজিদে বাদ আসর দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বাবুল মোশাররফ দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে  স্থানীয় ও জাতীয় পর্যায়ে সাংবাদিকতা এবং সাহিত্যচর্চায় অসামান্য অবদান রেখে গেছেন।

 তিনি সোনারগাঁও প্রেস ক্লাবের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন। পরবর্তীতে তিনি টানা পাঁচ মেয়াদে প্রেস ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করে অনন্য রেকর্ড গড়েন এবং প্রতিকূল সময়ে ক্লাবের হাল ধরেন।

কর্মজীবনে তিনি দৈনিক ইত্তেফাক, দৈনিক জনতা, সাপ্তাহিক প্রতিরোধ এবং পাক্ষিক তারকালোকসহ বিভিন্ন খ্যাতনামা পত্রিকায় কাজ করেছেন। এছাড়া তিনি ঢাকা থেকে প্রকাশিত ‘দৈনিক দেশ জনতা’র সহকারী সম্পাদক এবং সর্বশেষ সোনারগাঁও থেকে প্রকাশিত ‘সাময়িকী চারদিক’-এর উপদেষ্টা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

সাংবাদিকতার পাশাপাশি তিনি ছিলেন একজন নিবেদিতপ্রাণ লেখক ও সাংস্কৃতিক সংগঠক।

সোনারগাঁ সাহিত্য নিকেতন এর  প্রতিষ্ঠাতা ছিলেন তিনি।

জীবনের শেষ দিন পর্যন্ত তিনি লেখালেখি ও সাহিত্যচর্চার সঙ্গে যুক্ত ছিলেন এবং নতুন প্রজন্মের লেখক ও সাংবাদিকদের উৎসাহ দিতেন। সোনারগাঁও পৌরসভার বাগমুছা গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। ব্যক্তিগত জীবনে তাঁর স্ত্রী ও দুই পুত্র সন্তান রয়েছে।

এই নিউজটি শেয়ার করুন...

আমাদের ফেসবুক পেজ

   
Website Design & Developed By MD Fahim Haque - Web Solution