আজ | বৃহস্পতিবার | মিনিট | ঋতু:
ঋতু: |
সর্বশেষঃ
আ.লীগ ও অঙ্গসংগঠনের ২৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা সন্ত্রাস বিরোধী ও বৈষম্য বিরোধী আন্দোলনের মামলাসহ বিভিন্ন অপরাধে ১৬ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ নৈরাজ্য ও নাশকতাকারীদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার নির্দেশ সোনারগাঁ বিএনপির সোনারগাঁয়ে মহাসড়কে গাছ বোঝাই ট্রাক উল্টে তীব্র যানজট ৪র্থ ধাপে আগামী মে মাসে অনুষ্ঠিত হবে সোনারগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচন সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ নেতাসহ গ্রেফতার ১৪ সোনারগাঁয়ের ইউএনও আসিফ আল জিনাতকে চট্টগ্রাম বিভাগে বদলি সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী মামলা ও সন্ত্রাস দমন আইনসহ বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার সোনারগাঁয়ে কবুতর চোর সন্দেহে অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু সাদিপুরে চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান ভূঁইয়া মাসুমের গণসংযোগ সোনারগাঁয়ে যেসব এলাকায় আগামীকাল ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সাংবাদিক বাবুল মোশাররফ এর সপ্তম মৃত্যু বার্ষিকী আজ সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দোকান ফেলে পালালেন ব্যবসায়ীরা, ১১ হাজার টাকা জরিমানা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান: আ.লীগ-যুবলীগ নেতা ও ডাকাতসহ গ্রেপ্তার ১২ সোনারগাঁয়ে মোবাইল চুরির অপবাদে গরম পানিতে ঝলসে দেওয়া সেই কিশোরী আফরিনের মৃত্যু সোনারগাঁয়ে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেফতার ১৩ সোনারগাঁয়ে ইষ্ট জিবাই ইন্টারন্যাশনাল ফুড লিমিটেডের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সোনারগাঁয়ে ফেসবুকে আওয়ামী লীগকে সমর্থন করে পোস্ট, ইমন নামে এক যুবক গ্রেপ্তার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী ও মাদকসেবীসহ গ্রেফতার ১৮ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযান: ধর্ষণ, ডাকাতি ও নাশকতার আসামিসহ গ্রেফতার ১৯

নৈরাজ্য ও নাশকতাকারীদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার নির্দেশ সোনারগাঁ বিএনপির

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৮২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : দেশে নৈরাজ্য, নাশকতা ও অস্থিরতা সৃষ্টিকারী পলাতক ফ্যাসিস্ট হাসিনার দোসরদের রাজপথে যেকোনো অবস্থায় দেখা গেলে তাদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা ও পৌরসভা বিএনপি।

 

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টের মাধ্যমে দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি এই নির্দেশনা জানানো হয়।

ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়, সোনারগাঁ উপজেলা ও সোনারগাঁও পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, তাঁতি দল, মহিলা দলসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীকে রাজপথে সক্রিয় থাকতে হবে। নৈরাজ্য ও অস্থিরতা সৃষ্টিকারীদের দেখা মাত্রই ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

পোস্টের তথ্যানুযায়ী, সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সোনারগাঁ পৌরসভা বিএনপির সভাপতি হাজী শাহজাহান মেম্বার এবং সাধারণ সম্পাদক মোতালেব কমিশনারের নির্দেশক্রমে এই ঘোষণা দেওয়া হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতেই স্থানীয় বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের পক্ষ থেকে এই সতর্কতামূলক নির্দেশনা জারি করা হয়েছে।

এই নিউজটি শেয়ার করুন...

আমাদের ফেসবুক পেজ

   
Website Design & Developed By MD Fahim Haque - Web Solution