আজ | বুধবার | মিনিট | ঋতু:
ঋতু: |
সর্বশেষঃ
৪র্থ ধাপে আগামী মে মাসে অনুষ্ঠিত হবে সোনারগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচন সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ নেতাসহ গ্রেফতার ১৪ সোনারগাঁয়ের ইউএনও আসিফ আল জিনাতকে চট্টগ্রাম বিভাগে বদলি সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী মামলা ও সন্ত্রাস দমন আইনসহ বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার সোনারগাঁয়ে কবুতর চোর সন্দেহে অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু সাদিপুরে চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান ভূঁইয়া মাসুমের গণসংযোগ সোনারগাঁয়ে যেসব এলাকায় আগামীকাল ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সাংবাদিক বাবুল মোশাররফ এর সপ্তম মৃত্যু বার্ষিকী আজ সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দোকান ফেলে পালালেন ব্যবসায়ীরা, ১১ হাজার টাকা জরিমানা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান: আ.লীগ-যুবলীগ নেতা ও ডাকাতসহ গ্রেপ্তার ১২ সোনারগাঁয়ে মোবাইল চুরির অপবাদে গরম পানিতে ঝলসে দেওয়া সেই কিশোরী আফরিনের মৃত্যু সোনারগাঁয়ে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেফতার ১৩ সোনারগাঁয়ে ইষ্ট জিবাই ইন্টারন্যাশনাল ফুড লিমিটেডের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সোনারগাঁয়ে ফেসবুকে আওয়ামী লীগকে সমর্থন করে পোস্ট, ইমন নামে এক যুবক গ্রেপ্তার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী ও মাদকসেবীসহ গ্রেফতার ১৮ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযান: ধর্ষণ, ডাকাতি ও নাশকতার আসামিসহ গ্রেফতার ১৯ সোনারগাঁওয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মুদি দোকানি আটক সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের নেতাসহ গ্রেপ্তার ৮ সোনারগাঁয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, খামারিকে জরিমানা কাঁচপুরে ফারুককে চোর আখ্যা দিয়ে পিটিয়ে হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ

৪র্থ ধাপে আগামী মে মাসে অনুষ্ঠিত হবে সোনারগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচন

মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
৩২০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের ধারাবাহিকতায় চতুর্থ ধাপে আগামী ২০২৭ সালের মে মাসে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, আগামী বছরের ১৩ মে চতুর্থ ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

 

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, দেশব্যাপী প্রায় ৪ হাজার ৩০০টি ইউনিয়ন পরিষদে পাঁচ ধাপে ভোটগ্রহণ সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ২০২৭ সালের ২১ জানুয়ারি প্রথম ধাপ, ৪ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ, ২৯ এপ্রিল তৃতীয় ধাপ, ১৩ মে চতুর্থ ধাপ এবং ২৭ মে পঞ্চম ও শেষ ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে। কমিশনের পরিকল্পনা অনুযায়ী, চতুর্থ ধাপে দেশের ৯৩টি উপজেলার ৭৯৩টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে, যার মধ্যে সোনারগাঁও উপজেলার ইউনিয়নগুলো অন্তর্ভুক্ত রয়েছে।

ইসি আরও জানিয়েছে, প্রতিটি ধাপের নির্বাচনের প্রায় ৪০ থেকে ৫০ দিন আগে সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তাদের মাধ্যমে আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হবে। এছাড়া এবারের স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয়ভাবে এবং সাধারণ প্রতীকে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এদিকে, চতুর্থ ধাপে আগামী মে মাসে নির্বাচনের খবরে সোনারগাঁও উপজেলার বিভিন্ন ইউনিয়নে আগাম নির্বাচনী আমেজ বইতে শুরু করেছে। সম্ভাব্য চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য প্রার্থীরা ইতিমধ্যেই এলাকায় গণসংযোগ, উঠান বৈঠক এবং সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ বাড়িয়ে দিয়েছেন। চায়ের দোকান থেকে শুরু করে পাড়া-মহল্লায় এখন সম্ভাব্য প্রার্থীদের যোগ্যতা ও উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, কমিশনের নির্দেশনা পাওয়ার পরপরই ভোটকেন্দ্র চূড়ান্তকরণ, ভোটার তালিকা হালনাগাদ এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতি গ্রহণ করা হবে।

এই নিউজটি শেয়ার করুন...

আমাদের ফেসবুক পেজ

   
Website Design & Developed By MD Fahim Haque - Web Solution