আজ | সোমবার | মিনিট | ঋতু:
ঋতু: |
সর্বশেষঃ
সোনারগাঁয়ের নতুন ইউএনও মাহমুদুল হাসান সোনারগাঁয়ে পিতাপুত্রসহ আওয়ামী লীগ ও যুবলীগের ১২ জন গ্রেফতার সোনারগাঁয়ে দুই দিনে দুই মামলা আসামী দুই শতাধিক সোনারগাঁয়ে নাশকতার মামলা, আওয়ামী লীগ-অঙ্গসংগঠনের ৭৪ নেতাকর্মী আসামি সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৪ সোনারগাঁয়ে শনিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেফতার ৭ ইয়াবাসহ আটকের ঘটনায় আলোচিত সেই ‘লুঙ্গি মিজান’ ফের বিএনপির মিছিলে, দলীয় নেতাকর্মীদের ক্ষোভ সোনারগাঁয়ে অনুষ্ঠিত হলো নারায়ণগঞ্জ জেলা পরিষদ বেসরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী মামলার ৩ আসামিসহ গ্রেপ্তার ১৩ গোপালগঞ্জের সরকারি অফিস বন্ধ ও কর্মকর্তাদের অব্যাহতির হুঁশিয়ারি দিলেন এমপি মান্নান সোনারগাঁয়ে দুর্বৃত্তদের আগুনে পুড়ল খড়বোঝাই ট্রাক আ.লীগ ও অঙ্গসংগঠনের ২৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা সন্ত্রাস বিরোধী ও বৈষম্য বিরোধী আন্দোলনের মামলাসহ বিভিন্ন অপরাধে ১৬ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ নৈরাজ্য ও নাশকতাকারীদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার নির্দেশ সোনারগাঁ বিএনপির সোনারগাঁয়ে মহাসড়কে গাছ বোঝাই ট্রাক উল্টে তীব্র যানজট ৪র্থ ধাপে আগামী মে মাসে অনুষ্ঠিত হবে সোনারগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচন সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ নেতাসহ গ্রেফতার ১৪ সোনারগাঁয়ের ইউএনও আসিফ আল জিনাতকে চট্টগ্রাম বিভাগে বদলি সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী মামলা ও সন্ত্রাস দমন আইনসহ বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার

সোনারগাঁয়ে দুই দিনে দুই মামলা আসামী দুই শতাধিক

শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
৮০৮ বার দেখা হয়েছে

 নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঝটিকা মিছিল বের করে সরকারবিরোধী স্লোগান, নাশকতার ষড়যন্ত্র ও বাসে আগুন দেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে পৃথক দুটি মামলা হয়েছে। দুই মামলায় দলটির শীর্ষ নেতাসহ ১৬৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৭০ থেকে ৯০ জনকে আসামি করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক মামলা দুটির বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, নাশকতার অভিযোগে প্রথম মামলাটি শুক্রবার (২০ নভেম্বর) রাতে দায়ের করা হয়। সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) শামীম রেজা বাদী হয়ে মামলাটি করেন। এরপর শনিবার (২১ নভেম্বর) দিনগত রাতে থানার আরেক উপপরিদর্শক (এসআই) হারুন মিয়া বাদী হয়ে দ্বিতীয় মামলাটি করেন।

 

দুটি মামলার এজাহারে বলা হয়েছে, অভিযুক্ত নেতাকর্মীরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পরিচয়ে প্রকাশ্যে সড়কে ঝটিকা মিছিল বের করে সরকার ও রাষ্ট্রবিরোধী বিভিন্ন স্লোগান দেন। দেশকে অস্থিতিশীল করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে তাঁরা বাস ও ট্রাকে আগুন দিয়ে বড় ধরনের নাশকতার পরিকল্পনা ও পাঁয়তারা করছিলেন।

এসআই শামীম রেজা বাদী হয়ে করা প্রথম মামলায় ৯৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।

এ মামলায় আসামিদের মধ্যে রয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের সভাপতি মো. জসিম, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সামসুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার, সহসভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, সাংগঠনিক সম্পাদক সোহাগ রনি, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু এবং ঢাকা কলেজ ছাত্রলীগের সভাপতি সগির মিয়া।

অন্যদিকে, এসআই হারুন মিয়া বাদী হয়ে করা দ্বিতীয় মামলায় ৭৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ মামলায় অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে।

দ্বিতীয় মামলায় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, আবু নাঈম ইকবাল, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ আহমেদ, মোগরাপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি এসকে সজিব ও মোস্তাফিজুর রহমান মাসুমসহ স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের আসামি করা হয়েছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, নাশকতা ও অগ্নিসন্ত্রাসের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দুটি রুজু করা হয়েছে। এজাহারনামীয় আসামিদের গ্রেপ্তার এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

এই নিউজটি শেয়ার করুন...

আমাদের ফেসবুক পেজ

   
Website Design & Developed By MD Fahim Haque - Web Solution