আজ | শুক্রবার | মিনিট | ঋতু:
ঋতু: |
সর্বশেষঃ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী মামলার ৩ আসামিসহ গ্রেপ্তার ১৩ গোপালগঞ্জের সরকারি অফিস বন্ধ ও কর্মকর্তাদের অব্যাহতির হুঁশিয়ারি দিলেন এমপি মান্নান সোনারগাঁয়ে দুর্বৃত্তদের আগুনে পুড়ল খড়বোঝাই ট্রাক আ.লীগ ও অঙ্গসংগঠনের ২৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা সন্ত্রাস বিরোধী ও বৈষম্য বিরোধী আন্দোলনের মামলাসহ বিভিন্ন অপরাধে ১৬ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ নৈরাজ্য ও নাশকতাকারীদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার নির্দেশ সোনারগাঁ বিএনপির সোনারগাঁয়ে মহাসড়কে গাছ বোঝাই ট্রাক উল্টে তীব্র যানজট ৪র্থ ধাপে আগামী মে মাসে অনুষ্ঠিত হবে সোনারগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচন সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ নেতাসহ গ্রেফতার ১৪ সোনারগাঁয়ের ইউএনও আসিফ আল জিনাতকে চট্টগ্রাম বিভাগে বদলি সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী মামলা ও সন্ত্রাস দমন আইনসহ বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার সোনারগাঁয়ে কবুতর চোর সন্দেহে অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু সাদিপুরে চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান ভূঁইয়া মাসুমের গণসংযোগ সোনারগাঁয়ে যেসব এলাকায় আগামীকাল ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সাংবাদিক বাবুল মোশাররফ এর সপ্তম মৃত্যু বার্ষিকী আজ সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দোকান ফেলে পালালেন ব্যবসায়ীরা, ১১ হাজার টাকা জরিমানা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান: আ.লীগ-যুবলীগ নেতা ও ডাকাতসহ গ্রেপ্তার ১২ সোনারগাঁয়ে মোবাইল চুরির অপবাদে গরম পানিতে ঝলসে দেওয়া সেই কিশোরী আফরিনের মৃত্যু সোনারগাঁয়ে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেফতার ১৩ সোনারগাঁয়ে ইষ্ট জিবাই ইন্টারন্যাশনাল ফুড লিমিটেডের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গোপালগঞ্জের সরকারি অফিস বন্ধ ও কর্মকর্তাদের অব্যাহতির হুঁশিয়ারি দিলেন এমপি মান্নান

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
৯৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : গোপালগঞ্জের সকল সরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া এবং বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত গোপালগঞ্জের বাসিন্দাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির প্রতিবাদে আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর ইউনিয়নের নয়াবাড়ি এলাকায় অনন্ত গার্মেন্টসের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়।

বক্তব্যে আজহারুল ইসলাম মান্নান অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ভারতের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত সরকারের বিরুদ্ধে দেশে অরাজকতা তৈরির চেষ্টা করছে, যা দেশের জনগণ প্রতিহত করবে।

প্রশাসনে কর্মরত গোপালগঞ্জের বাসিন্দাদের উদ্দেশ্য করে তিনি বলেন, “আগামীকাল থেকে গোপালগঞ্জের স্কুল-কলেজ ও সরকারি অফিস সবকিছু বন্ধ করে দেওয়া হবে এবং সরকারি চাকরিতে থাকা গোপালগঞ্জের বাসিন্দাদের অব্যাহতি দেওয়া হবে।”

নিজ নির্বাচনী এলাকার নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার ঘোষণা দিয়ে এমপি মান্নান আরও জানান, তিনি সোনারগাঁয়ের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন এবং প্রয়োজনে আরও ঘুরবেন। প্রত্যেকে নিজ নিজ আসন রক্ষা করবেন উল্লেখ করে তিনি সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জের মানুষের শান্তি নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

সোনারগাঁও উপজেলা বিএনপির সদস্য ও আসন্ন কাঁচপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বি এম ডালিমের উদ্যোগে আয়োজিত ওই অবস্থান কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশে আয়োজক বি এম ডালিমসহ স্থানীয় নেতৃবৃন্দও বক্তব্য প্রদান করেন।

এই নিউজটি শেয়ার করুন...

আমাদের ফেসবুক পেজ

   
Website Design & Developed By MD Fahim Haque - Web Solution