নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশের বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী মামলার তিন আসামি, নয়জন মাদকসেবী ও চুরি মামলার এক আসামিসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের (পিপিএম) নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিকের (পিপিএম) নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
বৈষম্যবিরোধী মামলায় গ্রেপ্তার ৩ জন: ১. মো. আব্দুর রহমান (৪২): বৈদ্যেরবাজার ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি হামছাদি গ্রামের খালেদ মাস্টারের ছেলে। ২. মো. আনিছুর রহমান (৫২): শম্ভুপুরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি চেলারচর গ্রামের মৃত হাজী দরবেশ আলীর ছেলে। ৩. মো. মুকবুল হোসেন (৪৯): সাদিপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি নানখী গ্রামের মৃত আ. লতিফের ছেলে।
মাদকসেবী হিসেবে গ্রেপ্তার ৯ জন: ১. নাঈম (১৯): পিতা- এনামুল, গ্রাম- কলকলিয়া, গোমস্তপুর, চাঁপাইনবাবগঞ্জ (বর্তমান ঠিকানা- প্রতাপেরচর, সোনারগাঁ)। ২. মোহাম্মদ মুন্না (২৭): পিতা- মো. উমর আলী, গ্রাম- দুরাকুটি, লালমনিরহাট সদর (বর্তমান ঠিকানা- ফ্রেশ ফ্যাক্টরি এলাকা, মেঘনা, সোনারগাঁ)। ৩. মো. সজল (২০): পিতা- মৃত আ. খালেক, গ্রাম- বড় নয়াগাঁও, সোনারগাঁ। ৪. মো. জুবায়ের হোসেন (২২): পিতা- মো. জামাল মিয়া, গ্রাম- পুরান টিপুরদী, সোনারগাঁ। ৫. মো. তন্ময় হাসান রিফাত (২০): পিতা- এবাদুল্লাহ, গ্রাম- আষাড়িয়ারচর, সোনারগাঁ। ৬. সহিদুল ইসলাম সাকিব (২৪): পিতা- মো. আ. রাজ্জাক, গ্রাম- শিংলাব, সোনারগাঁ। ৭. শাহাদাত হোসেন (৫২): পিতা- আমির উদ্দিন প্রধান, গ্রাম- পাঁচভাগ, সোনারগাঁ। ৮. জাকারিয়া (১৯): পিতা- ইমরান শেখ, গ্রাম- ছোট আলমদী, সোনারগাঁ। ৯. মো. রিপন (২০): পিতা- মো. বিল্লাল, গ্রাম- ভটেরপাড়া, সোনারগাঁ।
চুরি মামলায় গ্রেপ্তার ১ জন: ১. মো. নাজমুল (৩০): পিতা- আয়াত আলী, গ্রাম- বেহাকৈর, কাঁচপুর, সোনারগাঁ।
সোনারগাঁ থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ শেষে বৃহস্পতিবারই নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।