আজ | শনিবার | মিনিট | ঋতু:
ঋতু: |
সর্বশেষঃ
সোনারগাঁয়ে শনিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেফতার ৭ ইয়াবাসহ আটকের ঘটনায় আলোচিত সেই ‘লুঙ্গি মিজান’ ফের বিএনপির মিছিলে, দলীয় নেতাকর্মীদের ক্ষোভ সোনারগাঁয়ে অনুষ্ঠিত হলো নারায়ণগঞ্জ জেলা পরিষদ বেসরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী মামলার ৩ আসামিসহ গ্রেপ্তার ১৩ গোপালগঞ্জের সরকারি অফিস বন্ধ ও কর্মকর্তাদের অব্যাহতির হুঁশিয়ারি দিলেন এমপি মান্নান সোনারগাঁয়ে দুর্বৃত্তদের আগুনে পুড়ল খড়বোঝাই ট্রাক আ.লীগ ও অঙ্গসংগঠনের ২৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা সন্ত্রাস বিরোধী ও বৈষম্য বিরোধী আন্দোলনের মামলাসহ বিভিন্ন অপরাধে ১৬ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ নৈরাজ্য ও নাশকতাকারীদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার নির্দেশ সোনারগাঁ বিএনপির সোনারগাঁয়ে মহাসড়কে গাছ বোঝাই ট্রাক উল্টে তীব্র যানজট ৪র্থ ধাপে আগামী মে মাসে অনুষ্ঠিত হবে সোনারগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচন সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ নেতাসহ গ্রেফতার ১৪ সোনারগাঁয়ের ইউএনও আসিফ আল জিনাতকে চট্টগ্রাম বিভাগে বদলি সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী মামলা ও সন্ত্রাস দমন আইনসহ বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার সোনারগাঁয়ে কবুতর চোর সন্দেহে অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু সাদিপুরে চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান ভূঁইয়া মাসুমের গণসংযোগ সোনারগাঁয়ে যেসব এলাকায় আগামীকাল ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সাংবাদিক বাবুল মোশাররফ এর সপ্তম মৃত্যু বার্ষিকী আজ সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দোকান ফেলে পালালেন ব্যবসায়ীরা, ১১ হাজার টাকা জরিমানা

ইয়াবাসহ আটকের ঘটনায় আলোচিত সেই ‘লুঙ্গি মিজান’ ফের বিএনপির মিছিলে, দলীয় নেতাকর্মীদের ক্ষোভ

শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
৩৩৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : অতীতে ৭০ পিস ইয়াবাসহ পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া আলোচিত মাদক কারবারি মিজানুর রহমান ওরফে ‘লুঙ্গি মিজান’ দীর্ঘদিন আড়ালে থাকার পর নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ফের রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করছেন। গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগের ডাকা কর্মসূচির (লকডাউন) প্রতিবাদে সোনারগাঁ পৌরসভা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত একটি বিক্ষোভ মিছিলে তাকে অংশ নিতে দেখা গেছে। তার এই উপস্থিতিকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্র ও পূর্ববর্তী ঘটনার বিবরণ অনুযায়ী, সোনারগাঁ পৌরসভার দত্তপাড়া এলাকার মতিন সাহেবের বাগানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মিজানুর রহমান ওরফে লুঙ্গি মিজান ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছিল সোনারগাঁ থানা পুলিশ। এলাকাবাসীর ভাষ্যমতে, লুঙ্গি মিজান এলাকায় একজন চিহ্নিত মাদক কারবারি হিসেবে পরিচিত ছিলেন এবং মাদকের ডিলার হিসেবে পুরো পৌর এলাকায় মাদক সরবরাহ করতেন। ওই ঘটনার আগেও মাদকসহ তিনি একাধিকবার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন।

মাদক মামলায় গ্রেপ্তার ও ব্যাপক সমালোচনার পর থেকে তিনি দীর্ঘদিন প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিজেকে গুটিয়ে রেখেছিলেন। তবে দীর্ঘ বিরতির পর গতকাল পৌরসভার অঙ্গ সংগঠনের ব্যানারে অনুষ্ঠিত প্রতিবাদ মিছিলে তাকে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা গেলে বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়।

এ বিষয়ে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের একাধিক নেতাকর্মী ক্ষোভ প্রকাশ করে জানান, একাধিকবার মাদকসহ গ্রেপ্তার হওয়া একজন চিহ্নিত মাদক কারবারির দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ দলের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন করছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন তৃণমূল কর্মী অভিযোগ করেন, ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের পাশ কাটিয়ে এ ধরনের বিতর্কিত ব্যক্তিদের মিছিলে সুযোগ দেওয়ায় দলের ভেতরে চরম অসন্তোষ তৈরি হয়েছে।

অন্যদিকে, পৌর বিএনপির একাংশের নেতাদের দাবি, বিক্ষোভ মিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ায় কে বা কারা সেখানে যুক্ত হয়েছেন, তা তাৎক্ষণিকভাবে সবার নজরে আসেনি। তবে এ বিষয়ে মিজানুর রহমানের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এই নিউজটি শেয়ার করুন...

আমাদের ফেসবুক পেজ

   
Website Design & Developed By MD Fahim Haque - Web Solution