আজ | বৃহস্পতিবার | মিনিট | ঋতু:
ঋতু: |
সর্বশেষঃ
সোনারগাঁয়ে ২৭ নং লাধুরচর গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় আওয়ামী লীগের সন্ত্রাস ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সোনারগাঁয়ে জামায়াতের বিক্ষোভ সোনারগাঁয়ে সোলার সার্ভিস প্রোভাইডারদের প্রশিক্ষণ কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনারগাঁয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ছাড়পত্র না থাকায় বেসরকারি হাসপাতালকে ২৫ হাজার টাকা জরিমানা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৩ নেতাসহ গ্রেপ্তার ৯ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৪ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৮ সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়েতে ফ্লাইওভার নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন চট্টগ্রামে মৃত ব্যক্তির স্বজনদের সন্ধান চেয়ে সোনারগাঁ থানায় চিঠি সোনারগাঁয়ে অগ্নিকাণ্ডে পুড়ল ৬-৭টি দোকান, কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত নারীর বাড়ি পরিদর্শনে এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁয়ে মানব পাচার ও অবৈধ অভিবাসন প্রতিরোধে ব্র্যাকের সচেতনতামূলক কর্মশালা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাকর্মী ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১৯ সোনারগাঁয়ে বিশেষ অভিযানে সাবেক যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৯ সোনারগাঁয়ের নতুন ইউএনও মাহমুদুল হাসান সোনারগাঁয়ে পিতাপুত্রসহ আওয়ামী লীগ ও যুবলীগের ১২ জন গ্রেফতার সোনারগাঁয়ে দুই দিনে দুই মামলা আসামী দুই শতাধিক সোনারগাঁয়ে নাশকতার মামলা, আওয়ামী লীগ-অঙ্গসংগঠনের ৭৪ নেতাকর্মী আসামি সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৪ সোনারগাঁয়ে শনিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেফতার ৭

আওয়ামী লীগের সন্ত্রাস ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সোনারগাঁয়ে জামায়াতের বিক্ষোভ

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
২০ বার দেখা হয়েছে

মো. শাহজালাল মিয়া, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা শাখা। আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও–পোড়াও এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে ২৬ নভেম্বর এ কর্মসূচি পালন করা হয়। সমাবেশ থেকে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের অপরাধীদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা, জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় মেনে নেওয়ার দাবি জানানো হয়।

 

নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমির প্রিন্সিপাল মাসুদুর রহমান গিয়াসের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি হাফিজুর রহমানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর আমির মাওলানা আবদুল জব্বার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের সাবেক আমির আলহাজ মমিনুল হক সরকার, সহকারী সেক্রেটারি আবু সাঈদ মো. মুন্না, জামায়াত নেতা মাওলানা আশরাফুল ইসলাম, ড. আসগর আলী, মাওলানা ইব্রাহিম হাসান এবং মাওলানা খোরশেদ আলম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল জব্বার বলেন, দেশে আর কোনোভাবেই ফ্যাসিবাদী শাসনের পুনর্বাসন হতে দেওয়া হবে না। শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট অপরাধীদের ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। অতীতের রাজনৈতিক সম্পর্কের কারণে কোনো সন্ত্রাসীকে বিচারের আওতার বাইরে না রাখার আহ্বান জানিয়ে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকার সমালোচনা করেন। পাশাপাশি জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় গণভোটের রায় মেনে নিয়ে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটানোর দাবি জানান।

সভাপতির বক্তব্যে প্রিন্সিপাল মাসুদুর রহমান গিয়াস বলেন, জুলাই বিপ্লবে দেড় হাজার মানুষ শহীদ এবং ৪০ হাজার মানুষ পঙ্গুত্ববরণ করেছেন। দেশের ৭০ শতাংশ মানুষ গণভোটে জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে রায় দিলেও বর্তমান সরকার তা উপেক্ষা করে দেশ পরিচালনা করছে, যার ফলে দেশে অশান্তি বিরাজ করছে। এ সময় তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন।

জেলা জামায়াতের সাবেক আমির মমিনুল হক সরকার অভিযোগ করেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা গণতন্ত্রকে হত্যা করেছেন। কূটনৈতিক ও আইনি প্রক্রিয়া ছাড়া অন্য কোনো পথে শেখ হাসিনার দেশে ফেরার চেষ্টা জনগণ মেনে নেবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।

সমাবেশে জেলা সেক্রেটারি হাফিজুর রহমান বলেন, বিগত ১৭ বছরে গুম, খুন ও সন্ত্রাসের মাধ্যমে দেশকে পরনির্ভরশীল করার চেষ্টা করা হয়েছিল। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে সরকার যে দাবি করছে, তা বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয়। সহকারী সেক্রেটারি আবু সাঈদ মো. মুন্না বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পরও তাদের সন্ত্রাস ও নৈরাজ্য অব্যাহত রয়েছে; এসব ঘটনার বিচার না হলে সরকার দায় এড়াতে পারবে না।

সমাবেশ শেষে কাঁচপুর এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে শেষ হয়।

এই নিউজটি শেয়ার করুন...

আমাদের ফেসবুক পেজ

   
Website Design & Developed By MD Fahim Haque - Web Solution