আজ | বৃহস্পতিবার | মিনিট | ঋতু:
ঋতু: |
সর্বশেষঃ
সোনারগাঁয়ে ২৭ নং লাধুরচর গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় আওয়ামী লীগের সন্ত্রাস ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সোনারগাঁয়ে জামায়াতের বিক্ষোভ সোনারগাঁয়ে সোলার সার্ভিস প্রোভাইডারদের প্রশিক্ষণ কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনারগাঁয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ছাড়পত্র না থাকায় বেসরকারি হাসপাতালকে ২৫ হাজার টাকা জরিমানা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৩ নেতাসহ গ্রেপ্তার ৯ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৪ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৮ সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়েতে ফ্লাইওভার নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন চট্টগ্রামে মৃত ব্যক্তির স্বজনদের সন্ধান চেয়ে সোনারগাঁ থানায় চিঠি সোনারগাঁয়ে অগ্নিকাণ্ডে পুড়ল ৬-৭টি দোকান, কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত নারীর বাড়ি পরিদর্শনে এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁয়ে মানব পাচার ও অবৈধ অভিবাসন প্রতিরোধে ব্র্যাকের সচেতনতামূলক কর্মশালা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাকর্মী ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১৯ সোনারগাঁয়ে বিশেষ অভিযানে সাবেক যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৯ সোনারগাঁয়ের নতুন ইউএনও মাহমুদুল হাসান সোনারগাঁয়ে পিতাপুত্রসহ আওয়ামী লীগ ও যুবলীগের ১২ জন গ্রেফতার সোনারগাঁয়ে দুই দিনে দুই মামলা আসামী দুই শতাধিক সোনারগাঁয়ে নাশকতার মামলা, আওয়ামী লীগ-অঙ্গসংগঠনের ৭৪ নেতাকর্মী আসামি সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৪ সোনারগাঁয়ে শনিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেফতার ৭

সোনারগাঁয়ে সোলার সার্ভিস প্রোভাইডারদের প্রশিক্ষণ কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
৩৯ বার দেখা হয়েছে

পরিমল বিশ্বাস, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সোলার সার্ভিস প্রোভাইডারদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সৌরবিদ্যুৎ সেবার মান উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর উদ্যোগে উপজেলার চেঙ্গাইন এলাকায় এই কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় অংশগ্রহণকারী সোলার সার্ভিস প্রোভাইডারদের আধুনিক সৌরবিদ্যুৎ প্রযুক্তি সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি মাঠপর্যায়ে কাজের অভিজ্ঞতা বিনিময় এবং গ্রাহকসেবার মান আরও কীভাবে উন্নত করা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আয়োজকদের প্রত্যাশা, এই প্রশিক্ষণের মাধ্যমে সেবাদাতাদের কারিগরি জ্ঞান বৃদ্ধি পাবে এবং গ্রাহকরা আরও নিরবচ্ছিন্ন ও মানসম্মত সেবা পাবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের নবায়নযোগ্য জ্বালানি অধিশাখার যুগ্ম সচিব রুকসিনদা ফারহানা, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (ঢাকা) নবায়নযোগ্য জ্বালানি পরিদপ্তরের পরিচালক শাহিনুর রহমান মোল্লা, নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী শেখ মোহাম্মদ আলী, নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সিনিয়র জেনারেল ম্যানেজার আবুল বাশার এবং নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর ডিজিএম প্রকৌশলী কামাল হোসেন প্রমুখ।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে সৌরবিদ্যুৎ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পরিবেশবান্ধব জ্বালানি ব্যবস্থা। এই খাতের টেকসই উন্নয়ন এবং গ্রাহকদের নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে সোলার সার্ভিস প্রোভাইডারদের দক্ষতা বাড়ানোর কোনো বিকল্প নেই। বক্তারা অংশগ্রহণকারীদের আধুনিক প্রযুক্তি আয়ত্ত করার পাশাপাশি গ্রাহকদের মানসম্মত সেবা প্রদানে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

এই নিউজটি শেয়ার করুন...

আমাদের ফেসবুক পেজ

   
Website Design & Developed By MD Fahim Haque - Web Solution