আজ | বুধবার | মিনিট | ঋতু:
ঋতু: |
সর্বশেষঃ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৪ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৮ সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়েতে ফ্লাইওভার নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন চট্টগ্রামে মৃত ব্যক্তির স্বজনদের সন্ধান চেয়ে সোনারগাঁ থানায় চিঠি সোনারগাঁয়ে অগ্নিকাণ্ডে পুড়ল ৬-৭টি দোকান, কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত নারীর বাড়ি পরিদর্শনে এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁয়ে মানব পাচার ও অবৈধ অভিবাসন প্রতিরোধে ব্র্যাকের সচেতনতামূলক কর্মশালা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাকর্মী ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১৯ সোনারগাঁয়ে বিশেষ অভিযানে সাবেক যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৯ সোনারগাঁয়ের নতুন ইউএনও মাহমুদুল হাসান সোনারগাঁয়ে পিতাপুত্রসহ আওয়ামী লীগ ও যুবলীগের ১২ জন গ্রেফতার সোনারগাঁয়ে দুই দিনে দুই মামলা আসামী দুই শতাধিক সোনারগাঁয়ে নাশকতার মামলা, আওয়ামী লীগ-অঙ্গসংগঠনের ৭৪ নেতাকর্মী আসামি সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৪ সোনারগাঁয়ে শনিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেফতার ৭ ইয়াবাসহ আটকের ঘটনায় আলোচিত সেই ‘লুঙ্গি মিজান’ ফের বিএনপির মিছিলে, দলীয় নেতাকর্মীদের ক্ষোভ সোনারগাঁয়ে অনুষ্ঠিত হলো নারায়ণগঞ্জ জেলা পরিষদ বেসরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী মামলার ৩ আসামিসহ গ্রেপ্তার ১৩ গোপালগঞ্জের সরকারি অফিস বন্ধ ও কর্মকর্তাদের অব্যাহতির হুঁশিয়ারি দিলেন এমপি মান্নান সোনারগাঁয়ে দুর্বৃত্তদের আগুনে পুড়ল খড়বোঝাই ট্রাক

সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়েতে ফ্লাইওভার নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
৭০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: এশিয়ান হাইওয়ে (মদনপুর–জয়দেবপুর) সড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নয়াপুর বাজার সম্মেলনের মাঠ থেকে কনফিডেন্স মিল পর্যন্ত একটি ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। সড়কে চলাচলকারী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, ব্যবসায়ী এবং শিল্প–কারখানার শ্রমিকদের দীর্ঘদিনের যাতায়াত ভোগান্তি নিরসনের দাবিতে বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় নয়াপুর বাজারে এই কর্মসূচি পালিত হয়।

 

মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় অংশগ্রহণকারীরা ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে দ্রুত ফ্লাইওভার নির্মাণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ড. ইকবাল হোসেন ভূঁইয়া, সাদিপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সেলিম সরকার, সাধারণ সম্পাদক আব্দুর রহমান সরকার, সোনারগাঁ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. কাউসার এবং বাবুল মাস্টারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মানববন্ধনে বক্তারা বলেন, এশিয়ান হাইওয়ের এই গুরুত্বপূর্ণ অংশটিতে প্রতিদিন অসংখ্য যানবাহন ও সাধারণ মানুষ চলাচল করেন। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের রাস্তা পারাপার ও যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হয় এবং প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। জনদুর্ভোগ কমাতে নয়াপুর বাজার সম্মেলনের মাঠ থেকে কনফিডেন্স মিল পর্যন্ত ফ্লাইওভার নির্মাণ করা এখন সময়ের দাবি।

এলাকাবাসী ও নেতৃবৃন্দ জনস্বার্থ বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুততম সময়ের মধ্যে ফ্লাইওভার নির্মাণের কার্যকর উদ্যোগ গ্রহণের জোর দাবি জানান। তাঁদের মতে, এই ফ্লাইওভার নির্মিত হলে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে এবং এ অঞ্চলের যোগাযোগব্যবস্থায় আমূল উন্নতি ঘটবে।

এই নিউজটি শেয়ার করুন...

আমাদের ফেসবুক পেজ

   
Website Design & Developed By MD Fahim Haque - Web Solution